লালমনিরহাটে প্রাইমারী শিক্ষক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: ৩০ জন আটক
স্থগিত দ্বিতীয় দফা পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয় নারীসহ ৩০ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক সকলেই সাবেক প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের নিকটাত্মীয় বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, প্রশ্নপত্র ফাসের অভিযোগে গত ৮ ডিসেম্বর ১৭ জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। ১৭ জেলা হলো, ঢাকা, রাজবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা শেরপুর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পাবনা, লালমনিরহাট, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। দু দফা তারিখ নির্ধারনের পর শুক্রবার পরীক্ষা গ্রহণ করা হয়।শুক্রবার বিকেলে শহরের দোয়েল আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কয়েকটি কক্ষ থেকে তাদেরকে আটক করে। এ সময় আটককৃতদের নিকট থেকে পরীক্ষার প...







