ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় পুরুষ চিকিৎসক নয়
ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য ও বয়স নির্ধারণের পরীক্ষায় পুরুষ চিকিৎসকদের অংশ না নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ কথা বলেছেন আদালত। রোববার এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। নির্দেশ অনুসারে আদালতে হাজির হলে অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হককে তাকে এ কথা বলেন আদালত। একই সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালককে অব্যাহতি দিয়েছেন আদালত।
সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় নারী চিকিৎসক, নার্স ও এমএলএসএস নিয়োগ বিষয়ে আদালতের আদেশ কেন মানা হয়নি- তা জানতে চেয়ে গত ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে তলব করেন আদালত। এ আদেশের ভিত্তিতে রোববার আদালতে হাজির হয়ে হাজির হয়ে দুঃখ প্রকাশ করার পরে তাকে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দেয়া হয়। এ বিষয়ে দ...






