Friday, October 30Welcome khabarica24 Online

স্লাইড

মোদিকে প্রধানমন্ত্রী, খালেদা, এরশাদের অভিনন্দন

মোদিকে প্রধানমন্ত্রী, খালেদা, এরশাদের অভিনন্দন

জাতীয়, স্লাইড
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অভিনন্দন জানিয়েছেন।প্রথমে ঢাকাস্থ ভারত দুতাবাসের মাধ্যমে মোদিকে অভিনন্দন জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।এর ৩ ঘন্টা পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর দুপুরে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে টেলিফোনে অভিনন্দন জানান শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভারতবাসীকে অভিনন্দন। প্রধারমন্ত্রীর অভিনন্দন জানানোর আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাকে অভিনন্দন জানান। শুক্রবার বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের ম...
নিরঙ্কুশ বিজয় বিজেপির: ২১ মে শপথ নেবেন মোদি

নিরঙ্কুশ বিজয় বিজেপির: ২১ মে শপথ নেবেন মোদি

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। নিরঙ্কুশ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২১ মে রোববার ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।ভারতের ইতিহাসে ৩০ বছর পর এবার কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো।শুক্রবার ভোট গণনার পর দেখা গেছে, বুথ ফেরত জরিপের চেয়েও মোদির দল বিজেপি বেশী সংখ্যক আসনে জয়লাভ করেছে। ক্ষমতাসীন কংগ্রেস ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। শনিবার দুপুরে পদত্যাগ করতে যাচ্ছেন মনমোহন সিং।বিজেপি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, এনডিএ জোটের সব দলকেই সরকারের রাখা হবে।গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে বিজেপি। জয় নিশ্চিত হওয়ার পর মোদি শুক্রবার টুইটারে লেখেছেন, ভারত জিতেছে, সামনে সুদিন আসছে। লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৩৩৯টি আসন পেয়েছে এনডিএ ...
লক্ষ্মীপুরের মেঘনায় ঝড়ে শতাধিক জেলে নৌকাডুবি

লক্ষ্মীপুরের মেঘনায় ঝড়ে শতাধিক জেলে নৌকাডুবি

জাতীয়, স্লাইড
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ঝড়ে প্রায় শতাধিক জেলে নৌকা ডুবির খবর পাওয়া গেছে। তবে এ ঘটনা কেউ নিখোঁজ হওয়ার খবর তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ সময় মেঘনা উপকূলীয় ইউনিয়নগুলোর প্রায় দেড় শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতি হয়েছে। এ সময় গাছ পড়ে রামগতি-লক্ষ্মীপুর সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে শুরু হয়ে পৌনে ৫ টা পর্যন্ত থেমে থেমে চলতে থাকা ঝড়বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। সাহেবেরহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলেরা জানায়, ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর লুধূয়া, পাতাবনিয়া, কটোরিয়া, মাতাব্বরনগর ও মতিরহাট এলাকায় শতাধিক জেলে নৌকা ডুবে যায়। তবে এ সময় বেশির ভাগ নৌকা ঘাটে নোঙর করা ছিলো। বেশ কয়েকটি নৌকা উপকূলের কাছাকাছি থাকায় নৌকা ডুবে গেলেও জেলেরা সাঁতার কেটে কুলে উঠতে পারে। তবে এখনো কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জেলেরা জানায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঝড়ে...
এমআরপি পাসপোর্টের আবেদন করলেন খালেদা জিয়া

এমআরপি পাসপোর্টের আবেদন করলেন খালেদা জিয়া

স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)’র আবেদন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে সশরীরে হাজির হন। এরপর তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করেন। ঢাকার বিভাগীয় পাসপোর্ট পরিচালক মুন্সি মুহিত ইকবাল তার আবেদন গ্রহণ করেন। এসময় তিনি আঙুলের ছাপ দিয়ে ওয়েব ক্যামেরায় ছবি তোলেন। এরপর বিকাল ৫টা ৫ মিনিটে তিনি আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা দেন।এসময় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী হিসেবে লাল পাসপোর্ট ব্যবহার করেছেন। যেহেতু এখন তিনি এমপি কিংবা রাষ্ট্রীয় কোন পদে নেই তাই লাল পাসপোর্ট জমা দিতে সশরীরে তিনি পাসপোর্ট অফিসে এসেছিলেন। তিনি বলেন, অনেক কিছুই সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার পাওয়ার ...
সাত খুনের পরবর্তী অগ্রগতি প্রতিবেদন ৪ জুন

সাত খুনের পরবর্তী অগ্রগতি প্রতিবেদন ৪ জুন

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জের সাত অপরহণ ও খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির পরবর্তী অগ্রগতি প্রতিবেদন আগামী ৪ জুন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার তদন্ত কমিটির এক সপ্তাহের প্রাথমিক অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্ট নির্দেশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি বুধবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাদের প্রাথমিক অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। বৃহস্পতিবার তা আদালতে দাখিলের পর এ বিষয়ে শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে নারায়নগঞ্জের সাত অপহরণ ও খুনের ঘটনাসহ র‌্যাবের সাম্প্রতিক ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন আদালত।শুনানি চলাকালে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল জিয়াউল আহসানের একটি বক্তব্যের প্রতি অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন আদালত। আদালত বলেন, র‌্যাবের...
কালো গ্লাস নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

কালো গ্লাস নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সংবাদ শিরোনাম, স্লাইড
গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করে সরকারের নেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার দুই আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ রিট আবেদনটি দায়ের করেন। আগামী রবিবার বিচারপতি মির্জা হুসেইন হায়দার ও মুহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চে এ আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন মনজিল মোরশেদ।...
ডিজিএফআই কর্মীদের জন্য ৩০% বিশেষ ভাতা

ডিজিএফআই কর্মীদের জন্য ৩০% বিশেষ ভাতা

জাতীয়, স্লাইড
রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সব সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে তাঁদের মূল বেতনের ৩০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। চলতি মে মাস থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হবে। আজ বুধবার ডিজিএফআই কার্যালয়ে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ডিজিএফআই'র নতুন লোগো উন্মোচন করেন। ডিজিএফআইয়ের কর্মকর্তারা জানান, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী ডিজিএফআই কার্যালয় পরিদর্শনে এলেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী আসেন। তিনি সাড়ে তিন ঘণ্টা অবস্থান করেন। দরবারে ভাষণ দেন ও সর্বস্তরের কর্মকর্তাদের কথাবার্তা শোনেন। এরপর তিনি ডিজিএফআই মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। মধ্যাহ্নভোজের পর বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রী ডিজিএফআই কার্যালয় ত্যাগ করেন। দরবারের উপস্থিত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ব...
শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি সোনা উদ্ধার, তিন যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি সোনা উদ্ধার, তিন যাত্রী আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক দুই ঘটনায় প্রায় ১০ কেজি সোনাসহ তিন যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাত পৌনে ৮টা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সোনা উদ্ধারের ঘটনা ঘটে। বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।নূর-ই-আলম বলেন, আট কেজি ৯০০ গ্রাম সোনার বার উদ্ধারের ঘটনায় আটক মো. শরিফ ও আবদুর রহিম দুবাই থেকে রাত পৌনে ৮টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইটে করে ঢাকায় অবতরণ করেন। তাঁরা বিমানবন্দরের ৪ নম্বর গেট দিয়ে লাগেজ নিয়ে বের হচ্ছিলেন। এ সময় তাদের গতিবিধি সন্দেহ হলে শুল্ক ও গোয়েন্দা বিভাগ তাদের আটক করে। পরে তাদের লাগেজ তল্লাশি করে আট কেজি ৯০০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়।শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আটক দুজনের মধ্যে সোনা পাচারের বিষয়ে একজনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, এ ঘটনায় স...