Friday, September 11Welcome khabarica24 Online

শর্তসাপেক্ষে কাল গণসমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল

image

 

সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল সোমবার শর্তসাপেক্ষে গণসমাবেশের অনুমতি পেয়েছে ১৮ দল। আজ রবিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ অনুমতি দেয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২টি শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।গত ১৫ জানুয়ারি (বুধবার) বিকেলে হোটেল ওয়েস্টিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলন গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে গণসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করা হয়।

Leave a Reply