শেষ ধাপেও দখল-জালিয়াতি
উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দফাতেও কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। গতকাল ১২টি উপজেলা পরিষদের নির্বাচন হয়। রংপুরে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রংপুর সদর উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনার তালতলীতে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর দু’ জনই কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হয়েছে দখল উৎসব। নির্বাচনের কোন আমেজ ছিল না উপজেলাজুড়ে। কেন্দ্রগুলো বেশির ভাগ সময়ই ছিল ভোটারশূন্য। এরই মধ্যে জাল ভোট দেয়া হয় প্রকাশ্যে। কেন্দ্র দখল করে সিল মারা হয়। ১২টি উপজেলার বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি উপজেলায়, বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন ৫টি উপজেলায়। ময়মনসিংহের তারাকান্দায় জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি পেয়...







