জাপানের পর চীন ও আমিরাত যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে জাপানে যাচ্ছেন। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাপান থেকে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ২৮ মে। এরপর তিনি চীন ও আরব আমিরাত যাবেন। দেশ দুটির সরকার তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।জানা গেছে, প্রধানমন্ত্রী জাপান সফরের পর চীনে যাবেন। এর সময়সূচি নির্ধারিত হয়েছে ৬ থেকে ১১ জুন। এর মধ্যে ৬ ও ৭ জুন তিনি ইউনান প্রদেশে থাকবেন। সেখানে কুনমিংয়ে ‘দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া’ প্রদর্শনী পরিদর্শন করবেন তিনি। উল্লেখ্য, গত মার্চে ইউনান প্রদেশের গভর্নর লি ঝিহেং ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে ওই প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ৮ জুন শেখ হাসিনা কুনমিং থেকে বেইজিংয়ে যাবেন। এর মধ্য দিয়ে শুরু হবে তাঁর দ্...







