প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করল ইসি
নির্বাচন কমিশনের পক্ষে বিভিন্ন মামলা পরিচালনার জন্যে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দেওয়া ২২ জন আইনজীবী ও দুটি ল'ফার্ম-এর মধ্যে অভিজ্ঞতা পর্যালোচনা করে আটজন আইনজীবী ও একটি ল’ফার্মকে নিয়ে এ 'প্যানেল এডভোকেট' চুড়ান্ত করা হয়।এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, তালিকাভুক্ত হতে দুই দফা আবেদন আহ্বানের পর ২২ জন আইনজীবী ও দুটি ল'ফার্ম এর সাড়া পায় ইসি। তাদের মধ্য থেকে অভিজ্ঞতা পর্যালোচনা করে প্যানেল চুড়ান্ত করা হয়েছে। ইসির চাহিদা মতো অভিজ্ঞদেরকেই পাওয়া গেছে। তিনি আরো জানান, আগামীতে ইসির পক্ষে মামলা পরিচালনার সুবিধার্থে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চুড়ান্ত করেছি আমরা। এই প্যানেলে রয়েছেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খালেদ আহমেদ, মো. বাবর আলী, শাহদীন মালিক, শাহ মো. সিরাজুল হক, মো. শামসুল হক, মো. তৌহিদুল ইসলাম, মো. ওবায়দুর রহমান মো...







