প্রশ্নফাঁস রোধে শাস্তি কঠোর করার পরামর্শ শিক্ষাবিদদের
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন করে শাস্তি কঠোর করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা। পাশাপাশি তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলেন তারা। বুধবার শিক্ষামন্ত্রণালয়ে দেশের শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষাবিদেরা।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৈঠকে সভাপতিত্বে বৈঠকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক ড. হারুন অর রশিদ, এমএম আকাশ, ড. কাজী খলীকুজ্জামান আহমদ, আবুল মোমেন, মুনতাসির উদ্দিন খান মামুন, ছিদ্দিকুর রহমান, ড. রফিকুল হক, সালমা আখতার ও সেলিনা হোসেন প্রমুখ উপস্থিত রয়েছেন।এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানসহ কয়েকজন শিক্ষাবিদ তাদের পরামর্শ দিয়ে বের হয়ে এসেছেন। তিনি সাংবাদিকদের, সভায় শিক্ষাবিদদের পক্ষ ...







