Sunday, November 1Welcome khabarica24 Online

স্লাইড

শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
নিষিদ্ধ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ ঘর থেকে বের হননি। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। অবশেষে গতকাল প্রথম জনসমক্ষে দেখা দিয়েছেন সাকিব আল হাসান। দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুর কার্যালয়ে উপস্থিত হয়ে নিষেধাজ্ঞার মেয়াদ পুনর্বিবেচনা করতে আবেদন করেন। হাতে লেখা আবেদনপত্রটি সাবেক টাইগার অধিনায়ক জমা দেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন সুজনের কাছে। চিঠি পেলেও পরিচালনা পর্ষদের সভার আগে কোনো সিদ্ধান্তে যাচ্ছে না বিসিবি। তবে বিসিবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সাকিবের শাস্তি না কমার সম্ভাবনাই বেশি। যদি শাস্তি কমানো হয়, তাহলে দেশবাসীর কাছে ক্রিকেট বোর্ডের অবস্থান অনেক হালকা হয়ে যাবে।ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে সাজঘর ছেড়েছিলেন সাকিব। এরপর গ্যালারিতে এক ক্রিকেটপ্রেমীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ঢাকা...
বিমানবন্দরে ১৪ ঘণ্টায় ২১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বিমানবন্দরে ১৪ ঘণ্টায় ২১ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন ছোটখাটো এক স্বর্ণের খনি। প্রতি মাসেই ছোট-বড় দু'একটি স্বর্ণের চালান ধরা পড়ছেই। শনিবার দিবাগত রাত ১টা থেকে রবিবার দুপুর নাগাদ ১৪ ঘণ্টার ব্যবধানে বিমানবন্দরের পৃথক তিনটি স্থান থেকে প্রায় ৪২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২১ কোটি টাকা। ঘটনায় জড়িত সন্দেহে চার যাত্রীকে আটকও করা হয়েছে। শৌচাগারে ৩২ কেজি স্বর্ণ রবিবার দুপুরে দুবাই থেকে ব্যাংকক হয়ে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের শৌচাগারের কমোডের ভেতর থেকে ২৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন ৩২ কেজি, দাম প্রায় ১৬ কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহন আলী ও মোহাম্মদ শরীফ নামের দুই যাত্রীকে আটক করা হয়েছে। ব্যাগে ৫০টি স্বর্ণের বার শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে দুবাই থেকে ঢাকায় আসেন চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ ইকবাল নামের এক যাত্রী। সন...
এবার ঈদে আন্তঃনগর ট্রেনে যুক্ত হচ্ছে না অতিরিক্ত বগি

এবার ঈদে আন্তঃনগর ট্রেনে যুক্ত হচ্ছে না অতিরিক্ত বগি

জাতীয়, স্লাইড
চলমান প্রতিটি ট্রেনে বগি সংকট পূরণের ব্যবস্থা করলেও এবারের ঈদুল ফিতরে যাত্রী পরিবহনে আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত বগি যুক্ত করা হবে না। এজন্য ঈদ স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে পরিবহন ক্ষমতার দ্বিগুণ যাত্রী পরিবহন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে যাত্রীদের দাঁড়ানো টিকিট দেওয়া হবে। এভাবে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঈদের পাঁচ দিনে এবার যাত্রী পরিবহন করবে প্রায় লক্ষাধিক। এ সংকট পূরণে ৯১টি কোচ সংযোজনের কথা রয়েছে। তবে এটি পূরণ আদৌ সম্ভব নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পূর্বাঞ্চলের জিএম মোজাম্মেল হক বলেন, বিভিন্ন নাশকতার কারণে চলাচলরত প্রতিটি ট্রেনেই বগি সংকট রয়েছে। এবারের ঈদে এই বগি সংকট পূরণ করতে আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন হচ্ছে না। তবে মেইল ও লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে। তিনি বলেন, প্রতিটি ঈদেই প্রতিদিনই নিয়মিত ৭ হাজার যাত্রী পরিবহন করা হয়। এবার দ্বিগুণ যাত্রী পরিবহন করা...
সোমবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

সোমবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষখবর, স্লাইড
মেয়েদের বিরুদ্ধে প্রথাগত সামাজিক অপরাধের প্রধান দুটি দিক ফিমেইল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা মেয়েদের খতনা এবং বাল্য ও জোরপূর্বক বিয়ে বা চাইল্ড আর্লি ফোর্সড ম্যারেজ (সিইএফএম) বিরোধী সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তিন দিনের সফরে লন্ডন যাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে ২২ জুলাই মঙ্গলবার, লন্ডনে অনুষ্ঠেয় এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। সেখানে মেয়েদের বিরুদ্ধে সামাজিক অপরাধ প্রতিরোধে তার নিজের ভাবনা, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে তার সরকারের চলমান প্রচেষ্টার কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের প্রচেষ্টা ব্রিটেনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট বলেই এই সামিটে শেখ হাসিনার যোগদানকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ২১ জুলাই সোমবার সকাল ১০টায় বিমানের বিজি-০০৬ ফ্লাইটে ঢাকা ছাড়...
প্রশ্নপত্র ফাঁস রোধে জেএসসিতে পৃথক প্রশ্ন

প্রশ্নপত্র ফাঁস রোধে জেএসসিতে পৃথক প্রশ্ন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পাঁচটি বিষয়ে বোর্ডভিত্তিক পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে গঠিত সরকারের আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।এ পাঁচটি বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান। জেএসসি-জেডিসির মোট নয়টি বিষয়ের মধ্যে উল্লেখিত পাঁচটি বিষয়ে অধিক সংখ্যক পরীক্ষার্থী থাকায় সেগুলোর আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হচ্ছে এবং বাকী বিষয়ের প্রশ্নপত্র আগের আলোকে হবে বলে জানা গেছে।জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইনকে প্রধান করে স্বরাষ্ট্রসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়। কম...
ভেজালবিরোধী অভিযান চলবেই

ভেজালবিরোধী অভিযান চলবেই

স্লাইড
রমজান মাস শেষ হলেও পুলিশের ফরমালিনবিরোধী সাঁড়াশি অভিযান শেষ হচ্ছে না, বন্ধ হচ্ছে না ভেজালবিরোধী প্রশাসনিক তৎপরতাও। বরং খাদ্যপণ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও ফরমালিনসহ নানা কেমিক্যাল ব্যবহার রোধে লাগাতার অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিকদের কাছে ঝুঁকিমুক্ত নিরাপদ খাদ্যপণ্য পৌঁছানোর অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দেশব্যাপী স্থায়ী কাঠামো গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রাজধানীসহ অন্যান্য মহানগর পর্যায়ে পুলিশ কমিশনারদের নেতৃত্বে এবং জেলা পর্যায়ে ডিসিদের তত্ত্বাবধানে ভেজালবিরোধী সমন্বয় কমিটি গঠন করা হবে। প্রতি মাসেই এ কমিটি রুটিনমাফিক অভিযান পরিচালনাসহ খাদ্যপণ্যে ভেজাল রোধ, ফরমালিন, কার্বাইড, টেক্সটাইল রং ব্যবহার পুরোপুরি বন্ধ করাসহ বাসি-পচা, বিনষ্ট খাবার কেনাবেচা পুরোপুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সমন্বিত কমিটির ভেজালবিরোধী কার্যক্রম গ্রাম-গঞ্জ, তৃণমূল পর্যায়ের হাটবাজা...
গাজায় স্থল অভিযান

গাজায় স্থল অভিযান

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ব্যাপক গোলাবর্ষণ, ট্যাংক ও পদাতিক বাহিনী নিয়ে ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে এবার স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত (স্থানীয় সময় শুক্রবার বিকাল, বাংলাদেশে রাত) ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৭ জনই ফিলিস্তিনি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং তিন শিশুও রয়েছে। এছাড়া ইসরাইলের বিমান হামলা তো অব্যাহত ছিলই, বৃহস্পতিবার থেকে নতুন করে যোগ হয়েছে নৌ হামলাও। গাজার উপকূলে ভূমধ্যসাগরে অবস্থানরত ইসরাইলি নৌ বাহিনীর গানবোটগুলো থেকে গোলা নিক্ষেপ করা হচ্ছে। সব মিলিয়ে শুক্রবার পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৬৫ তে। আহতের ক্ষেত্রে তা ১ হাজার ৯৭০ জন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ওপারের ডাকে সারা দেয়া আর হাসপাতালের বিছানায় কাতরানো এসব মানুষের ৮০ শতাংশই বেসামরিক নাগরিক, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। জাতিসংঘ ...
২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস

২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস

জাতীয়, স্লাইড
২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার পোশাক কারখানার মালিক-শ্রমিকদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, জুন মাসের বেতন ইতিমধ্যে দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতনের অংশ ২৬ তারিখের মধ্যে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে মুজিবুল হক বলেন, শ্রম আইনে উৎসবভাতার কথা বলা নেই। কিন্তু মালিকেরা ঐতিহ্যগতভাবে তা দিয়ে আসছেন। এ জন্য তাদের সামর্থ্য অনুযায়ী একই সময়ের মধ্যে এবারও তা দিতে বলা হয়েছে।...