শর্ত ভেঙে যাত্রা করেছিল পিনাক-৬
সমুদ্র পরিবহন অধিদপ্তরের বেঁধে দেয়া শর্ত ভেঙে যাত্রা করেছিল দুর্ঘটনায় পড়া লঞ্চ পিনাক-৬। খারাপ আবহাওয়ায় যাত্রার অনুমতি না থাকলেও লঞ্চটি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কাওড়াকান্দি থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যায়। পথে স্রোতের কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়।
সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে জানা যায়, পিনাক-৬ লঞ্চটি প্রথম নির্মাণ হয়েছিল ১৯৯১ সালে। এর মালিক মুন্সীগঞ্জের লৌহজংয়ের মেদিনীমণ্ডলের এবি সিদ্দিক কালু মিয়া। লঞ্চটির যাত্রী ধারণক্ষমতা সর্বাধিক ৮৫ জন। এর দৈর্ঘ্য ৫২ ফুট। লঞ্চ জরিপের সময় অধিদপ্তর থেকে শর্ত বেঁধে দেয়া হয়- খারাপ আবহাওয়ায় লঞ্চটি যাত্রা করলে সেখানে ধারণক্ষমতার বেশি লোক ওঠানো যাবে না। লঞ্চটির জরিপ সার্টিফিকেটে স্ট্যাম্প দিয়ে ও লাল কালিতে এ শর্ত লেখা ছিল। কিন্তু শর্ত ভঙ্গ করে গত সোমবার লঞ্চটি কাওড়াকান্দি থেকে ধারণক্ষমতার দ্বিগুণ লোক নিয়ে যাত্রা শুরু করে। এ ছাড়া পথিমধ্যে আরও দেড় শতাধিক যাত্...






