ব্যাটসম্যানদের সামর্থ্য আছে লক্ষ্য নেই!
ছিলেন জাতীয় দলের সফল অধিনায়ক, এরপর প্রধান নির্বাচক ও এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সাকিব তামিমদের দলটি অনেকটা তার নিজ হাতেই গড়া। কিন্তু এমন পারফরমেন্স কোনভাবেই মেনে নিতে পারছেন না। সিরিজ শেষে প্রত্যেক ক্রিকেটারদের জবাবদিহিতা করতে হবে। শুধু ক্রিকেটার নয় কোচ-নির্বাচকসহ টিম ম্যানেজমেন্টের সবাইকে এর আওতায় আনা হবে। এমনই হুংকার দিয়েছেন আকরাম। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন- ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে হবে। না হলে জয়ের ধারায় ফেরা যাবে না। তবে যতই খারাপ করুক দল আকরাম বিশ্বাস করেন এই দলের সামর্থ্য আছে। তিনি বলেন, ‘কেননা এরাই অনেক বড় বড় জয় এনেছে বাংলাদেশের জন্য।
গতকাল দলের পারফরমেন্স নিয়ে আকরাম খান হতাশ হয়ে বলেন, ‘খুবই খারাপ লাগছে। আশা করছিলাম প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশ ভাল করবে। ...







