Sunday, November 1Welcome khabarica24 Online

স্লাইড

বঙ্গবন্ধু বিমানবন্দর হচ্ছে শিবচরে

বঙ্গবন্ধু বিমানবন্দর হচ্ছে শিবচরে

বিশেষখবর, স্লাইড
বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রকল্পের একটি পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের আওতাধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সেলে। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চলতি মাসেই পরামর্শক নিয়োগে দরপত্র আহ্বান করার কথা। মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাতসহ চারটি স্থানকে অগ্রাধিকার দিয়ে পাঠানো এই প্রস্তাবের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। এরপরই সরকার সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“ত অগ্রাধিকার প্রকল্পের অন্যতম প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ পিপিপি, কনসোর্টিয়াম নাকি বিদেশি কোনো রাষ্ট্রে অনুদান নিয়ে করা হবে। আর বিমানবন্দরটি নির্মাণে কমপক্ষে ১০ বছর সময় লাগবে। বিমান মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতি...
২০১৯ সালের অনেক আগেই নির্বাচন হবে: ফখরুল

২০১৯ সালের অনেক আগেই নির্বাচন হবে: ফখরুল

স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “২০১৯ সালের অনেক আগেই আরেকটি জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। কোনো অন্যায় জনগণ মানবে না, অতীতেও মানেনি।” আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করেছে ডিআরইউ। ২০১৯ সালের আগে আরেকটি জাতীয় সংসদ নির্বাচন বিএনপি আশা করে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুর ইসলাম আলমগীর বলেন, আমরা বিশ্বাস করি সব দলের অংশগ্রহণে, জনগণের কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন ২০১৯ সালের অনেক আগেই অনুষ্ঠিত হবে। কারণ, আমরা জনগণের সম্মিলিত শক্তির ওপর আস্থা রাখি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো ট্রামকার্ডে বিশ্বাস করি না। জনগণের ঐক্যবদ্ধ শক্তির ওপরই আমাদের বিশ্বাস। তিনি আরও বলেন, 'আন্দোলন একটি বিজ্ঞান। প্রথমে ফাস্ট গিয়ার, ত...
প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন: শিক্ষামন্ত্রী

জাতীয়, স্লাইড
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রশ্নপত্র ফাঁসরোধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে। আজ বুধবার সচিবালয়ে প্রশ্ন ফাঁস প্রতিরোধে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) ১৯৮০ (অ্যামেন্ড ১৯৯২) অ্যাক্ট’ সংশোধন করে প্রশ্ন ফাঁসকারী এবং প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও রটনা সৃষ্টিকারীদের জেল, জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে প্রশ্ন ফাঁস ও এ সংক্রান্ত প্রচারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’ ১৯৮০ সালের আইনে প্রশ্নপত্র ফাঁস, প্রকাশ বা বিতরণের সঙ্গে জড়িতদের ন্যূনতম তিন বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান ছিল। ১৯৯২ সালে আইনটি সংশোধন করে সর্বোচ্চ শাস্তি চার বছর করা হয়। তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষায় বিকল্প দুই সেটের প...
ভাষা মতিনের সফল অস্ত্রোপচার

ভাষা মতিনের সফল অস্ত্রোপচার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ভাষা সৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. এম আফজাল হোসেন তার অস্ত্রোপচার করেন। ডা. এম আফজাল হোসেন জানান, ভাষাসৈনিক আব্দুল মতিনের মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছিলো। আজ সকাল সোয়া ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং বেলা সাড়ে ১২টায় তার অপারেশন শেষ হয়। বর্তমানে তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। অপারেশন সফল হয়েছে বলেও জানান তিনি।...
সরকারকে আন্দোলন করে সরাতে হবে

সরকারকে আন্দোলন করে সরাতে হবে

সংবাদ শিরোনাম, স্লাইড
সোজা আঙুলে ঘি উঠবে না, আন্দোলন করে সরকারকে সরাতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা। মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে তারা বলেন, সরকার গণতন্ত্রের লেবাস পরে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য নিজেদের পছন্দমতো আইন তৈরি করছে। কিন্তু কোনো কালো আইনই এ অবৈধ সরকারকে রক্ষা করতে পারবে না। দুর্বার গণআন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে। সরকার পতনের সেই আন্দোলনে জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ সমাবেশের আয়োজন করে। অসুস্থ থাকার কারণে সমাবেশে আসেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, যে লড়াই চলছে, তা ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়া বা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ন...
সোজা আঙুলে ঘি উঠবে না : মির্জা ফখরুল

সোজা আঙুলে ঘি উঠবে না : মির্জা ফখরুল

জাতীয়, স্লাইড
সোজা আঙুল দিয়ে ঘি উঠবে না, তাই আন্দোলন করে সরকারকে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, পুলিশ ও পেটোয়া বাহিনী দিয়ে আন্দোলন দমন করা হয়। সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়। দেশে আইন নেই। মাত্র ৫ পার্সেন্টও ভোট পড়ে নাই এমন একটি নির্বাচন দিয়ে এই অবৈধ সরকার টিকে আছে। তিনি বলেন, আমাদের এই দখলবাজ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আন্দোলন ছাড়া এর কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেন। ফখরুল বলেন, 'আমাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হবে। এবারের লড়াই হবে ২০ দলের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, জনগণের অস্তিত্ব রক্ষার লড়াই। এ সময় ফখরুল সমাবেশস্থলের সবাইকে হাত তুলে আন্দোলনে অংশগ্রহণের সম্মতির জন্য আহ্বা...
মালয়েশিয়ায় কংক্রিটের স্প্যান ধসে ৩ বাংলাদেশী নিহত

মালয়েশিয়ায় কংক্রিটের স্প্যান ধসে ৩ বাংলাদেশী নিহত

স্লাইড
মালয়েশিয়ার কোটা দামানসারা এলাকার কাছে নির্মাণাধীন একটি উড়াল সড়কের সাড়ে ৬০০ টন ওজনের একটি কংক্রিটের স্প্যান খুলে নিচে পড়ে তিন বাংলাদেশী প্রাণ হারিয়েছেন। হতভাগ্য ওই শ্রমিকদের নাম মোহাম্মদ এলাহি হোসেন, মোহাম্মদ ফারুক খান ও আলাউদ্দিন মল্লিক। এদিকে দুর্ঘটনার পর এলাহি হোসেন ছাড়া অপর দুই বাংলাদেশী শ্রমিক নিখোঁজ ছিলেন। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভোররাত ২টা ৩৪ মিনিটে এলাহির মৃতদেহ উদ্ধার করা হয়। আজ স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিটে দ্বিতীয় মৃতদেহ এবং এর ৭ মিনিট পর তৃতীয় মৃতদেহটি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। ১২ ঘণ্টা চলে উদ্ধার তৎপরতা। আশঙ্কা করা হচ্ছিল, দুর্ঘটনার সময় থেকে নিখোঁজ অপর দুই বাংলাদেশী নির্মাণাধীন উড়াল সড়কের ভারি বীমটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। বাংলাদেশী ওই শ্রমিকদের সম্পর্কে আর কোন তথ্য জানা যায়নি। বাংলাদেশে হতভাগ্য ওই ব্যক্তিদের গ্রামের বাড়ি কোথায়, সে সম্প...
কে হচ্ছেন নগরপিতা?

কে হচ্ছেন নগরপিতা?

স্লাইড
চট্টগ্রামে সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে নতুন করে হাওয়া বইছে রাজনৈতিক মহলে। আগামী এপ্রিল-মে মাসে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় শুরু হয়েছে জোর লবিং। আওয়ামী লীগের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ক্যারিশমা কতটুকু দমাতে পারবে বর্তমান নগর পিতা বিএনপির মনজুর আলমকে - এই প্রশ্ন এখন ঘুরে ফিরছে সর্বত্র। দু’টি দলেরই সম্ভাব্য প্রার্থীরা আগেভাগে নেমেছেন রাজপথে। তবে শেষ মুহূর্তে মেয়র নির্বাচনের প্রার্থিতাকে কেন্দ্র করে সঙ্কট তৈরি হতে পারে দু’দলেই এমনটি আশঙ্কা সচেতন ভোটারদের। ইতিমধ্যে আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন কমিশনার আবদুল মোবারক। সম্প্রতি চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শনের পর তিনি এই কথা জানান। তিনি বলেন, আগামী জুন মাসে চট্টগ্রাম করপোরেশনের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। ওই সময় রমজান মাস থাকবে। রোজার মধ্যে ...