Tuesday, July 28Welcome khabarica24 Online

নারায়ণগঞ্জের নিখোঁজ আমানুল্লাহকে উদ্ধার

image_81093.narayanganj

 

সোমবার সকাল থেকে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জের ব্যবসায়ী মো. আমানউল্লাহকে লাঙ্গলবন্দ থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসে পুলিশ। নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ।
বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ সাংবাদিকদের বলেন, আমানউল্লাহ মাগুরায় লুকিয়ে ছিলেন। তাঁর অবস্থান শনাক্ত করার পর তাঁর গতিবিধির দিকে নজর রাখা হচ্ছিল। শেষে লাঙ্গলবন্দ থেকে তাঁকে আটক করা হয়।