খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি ফের পেছাল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর হওয়ায় তার বিরুদ্ধে থাকা দুর্নীতির পৃথক দুটি মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়নি। আগামী ১০ সেপ্টেম্বর সাক্ষ্য নেয়ার নতুন দিন ধার্য করা হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায় শুনানির এ দিন ধার্য করেন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে চলছে মামলা দুটির বিচার। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শুনানির সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন। সময় আবেদনে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেন, মামলা দুটির বিচার প্রক্রিয়া ও বিচারক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট মামলার শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দিন ধার্য রয়েছে। এ ব্যাপারে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, আপিল বিভাগে মামলার কোনো বিষ...







