Sunday, November 1Welcome khabarica24 Online

স্লাইড

রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ চায় জাপান

রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ চায় জাপান

জাতীয়, স্লাইড
বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক সংকট চলছে তার সমাধানে দেশের বড় রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনায় বসার কথা বললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আবে বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির নির্বাচনে দেশের শীর্ষ রাজনৈতিক দলসহ অনেকগুলো দল অংশ নেয়নি, তা সম্পর্কে জাপান অবগত রয়েছে।শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে দলটির ভাইস-চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।জাপানের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে শমসের মুবিন বলেন, দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সংলাপ দেখতে চায় জাপান। যাতে করে রাজনৈতিক সংকটের অবসান ঘটে।জাপানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলেন, বাংলাদেশের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা অপরিহার্য...
না’গঞ্জে ৭ খুন: আটক র‌্যাব সদস্য আট দিনের রিমান্ডে

না’গঞ্জে ৭ খুন: আটক র‌্যাব সদস্য আট দিনের রিমান্ডে

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পুর্ণেন্দু বালাকে আট দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালত এই আদেশ দেন। এর আগে ওই র‌্যাব সদস্যকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। শুক্রবার দুপুরে রাজধনী ঢাকা থেকে র‌্যাবের ওই সদস্যকে আটক করা হয় বলে শনিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে মোবাইলে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ওই এসএমএসে বলা হয়েছে, আটক হওয়া ওই র‌্যাব সদস্যের নাম পুর্ণেন্দু বালা। তিনি র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জ...
দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

জাতীয়, স্লাইড
দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রাহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও টঙ্গী খালের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ১৬টি স্থানে পানি বৃদ্ধি এবং ৬২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। দু’টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। তিনটি স্থানে তথ্য পাওয়া যায়নি। ৬টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।...
নির্বাচনে না আসা বিএনপির দুর্ভাগ্য

নির্বাচনে না আসা বিএনপির দুর্ভাগ্য

স্লাইড
অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী সব দলকে নিয়ে একটি সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু বিএনপির দুর্ভাগ্য, তারা গত নির্বাচনে অংশ নেয়নি। আজ বেলা সাড়ে তিনটায় হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন ২৭০ লাখ মেট্রিকটন ৩শ লাখে দাঁড়িয়েছে। জমি বাড়ছে না কিন্তু এ সরকারের আমলে ৮০ লাখ টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে। তিনি বলেন, গত ২৮ বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ। আর শেখ হাসিনার ৫ বছরে হয়েছে সমপরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। তিনি শিক্ষার বাজেট ৬ হাজার কোটি টাকা থেকে ২২ হাজার কোটি টাকা করা হয়েছে যা এ সরকারেরই অবদান। দারিদ্র্য ও বেকারত্ব দেশের অভিশাপ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দারিদ্র্য আছে ২৬ শতাংশ। তা নেমে ১৫ শতাংশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন যুবলীগ ক...
২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে: ওবায়দুল কাদের

২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে: ওবায়দুল কাদের

জাতীয়, স্লাইড
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার শিমুলিয়া ঘাটের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, চায়নার সিনো হাইড্রো অথবা দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানী পদ্মা সেতুর নদী শ্বাসন কাজ পেতে যাচ্ছে।নির্মাণকাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সেতু ও সড়ক পরিবহনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার টঙ্গিবাড়ী বাজারে একটি বেইলি সেতু উদ্বোধন করেন।...
মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

জাতীয়, স্লাইড
রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে ঘটনার সাড়ে ১৩ বছর পর মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ২৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। ২০০১ সালের ২০ জানুয়ারি ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হয় চারজন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন। হামলায় সিপিবির শতাধিক নেতা-কর্মী আহত হয়। হামলার ঘটনায় করা হত্যা মামলায় একই আসামিদের বিরুদ্ধে গত ২১ আগস্ট অভিযোগ গঠন করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গতকাল অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে করাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক আসামিদে...
আল-কায়েদার টার্গেট বাংলাদেশ

আল-কায়েদার টার্গেট বাংলাদেশ

জাতীয়, স্লাইড
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ভারতীয় উপমহাদেশে শাখা স্থাপন করেছে। এই নতুন শাখার মাধ্যমে বাংলাদেশসহ এ অঞ্চলে কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। আল-কায়েদার বর্তমান প্রধান শেখ আয়মান আল জাওয়াহিরি এক ভিডিওবার্তায় এ ঘোষণা দিয়েছেন। বলেছেন, আল-কায়েদার নতুন এ শাখা বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের জন্য কাজ করবে। এটি উপমহাদেশের মুসলমানদের জন্য ‘সুখবর’ বলে দাবি করেছেন জাওয়াহিরি। এ খবরে ভারতে সতর্কতা জারি করা হয়েছে। আর বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানিয়েছেন।বুধবার অনলাইনে আল-কায়েদা-প্রধান আয়মান আল জাওয়াহিরির এক ভিডিওবার্তা পাওয়া যায়। ভারতীয় গোয়েন্দারা এ ভিডিও জাওয়াহিরির কাছ থেকেই প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের মুসলমানদের জিহাদের ডাক দেওয়া জাওয়াহিরি এবারের ভিডিওবার্তায় মূলত আল-কায়েদার ভা...
ঢাকার নদী খাল বাঁচিয়ে নৌপথ চালু করতে হবে

ঢাকার নদী খাল বাঁচিয়ে নৌপথ চালু করতে হবে

জাতীয়, স্লাইড
ঢাকার চারপাশের ছয়টি নদী-খালকে দূষণ ও দখলমুক্ত করাসহ খননের মাধ্যমে নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও ধলেশ্বরী নদী এবং টঙ্গী খালের দখল রোধ করে নাব্যতা ফিরিয়ে আনা হলে ঢাকা ও এর আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় উন্নয়ন ঘটবে। এতে কম খরচে যেমন পণ্য পরিবহন করা যাবে, তেমনি নদীর তীরগুলো পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। গতকাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা বাড়ানোর বিষয়ে বেশ কিছু সুপারিশ করেন আইডিইবির প্রতিনিধিরা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ঢাকার চারপাশের ছয়টি নদী...