Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

শাজাহান খান ও মির্জা আব্বাসকে দুদকে তলব

শাজাহান খান ও মির্জা আব্বাসকে দুদকে তলব

বিশেষখবর, স্লাইড
  প্লট বরাদ্দের দুর্নীতির মামলার তদন্তে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে সোমবার ওই দু’জনের কাছে তলবের পৃথক দুটি নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় স্বাক্ষরিত ওই নোটিশে তাদের আগামী ১২ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে। দুদক সূত্র জানায়, প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ অন্যাদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার তদন্তে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্র আরও জানায়, গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্য...
বিমানবন্দরে বিএনপির বিক্ষোভ, আ’লীগের অভ্যর্থনা

বিমানবন্দরে বিএনপির বিক্ষোভ, আ’লীগের অভ্যর্থনা

জাতীয়, স্লাইড
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা দেরীতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি (ইকে-২০৩) নিউইয়র্কে পৌঁছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন যুগান্তরকে জানান, দুবাইয়ে একজন যাত্রীকে ‘অফলোড’ করাতে গিয়ে ফ্লাইটটির দেরী হয়। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে  সকাল থেকে যুক্তরাষ...
মন্ত্রী হওয়ার পর তাঁরাই বলছেন, গণজাগরণ মঞ্চের প্রয়োজন নেই

মন্ত্রী হওয়ার পর তাঁরাই বলছেন, গণজাগরণ মঞ্চের প্রয়োজন নেই

স্লাইড
মহাজোট সরকারের মন্ত্রীদের সমালোচনা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, কেউ কেউ মন্ত্রী হওয়ার আগে এক কথা বলেছেন, মন্ত্রী হওয়ার পর তাঁরাই বলছেন, গণজাগরণ মঞ্চের প্রয়োজন নেই। আজ রবিবার রাজধানীর শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ইমরান এ কথা বলেন। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ এ সমাবেশের আয়োজন করে। ইমরান বলেন, জনগণ ও তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সরকার কোনোভাবেই যেন এ বিচারকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে। ইমরান এইচ সরকার বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর যে প্রাপ্ত শাস্তি ছিল, তা না হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আর এ বিষয়ে কেউ যাতে কোনো প্রতিবাদ করতে না পারে, সে জন্য সরকার তাদের সমর্থিত বিভিন্ন অংশগুলো দিয়ে শাহবাগে প্রতিবন্ধ...
বাবরের করফাঁকি মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর

বাবরের করফাঁকি মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর

জাতীয়, স্লাইড
  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামি ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এই আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী কবির হোসেন সাংবাদিকের জানান, রবিবার এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু হরতালের কারনে আসামি ও সাক্ষি কেউই আদালতে হাজির হতে না পারায় আদালত নতুন করে দিন ধার্য করেন। এর আগে ৬ আগস্ট বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। মামলার নথি সুত্রে জানা গেছে, আয়কর ফাঁকির অভিযোগে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বাদী হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বাবর ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত তার ...
মীরসরাইতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত-৫, গ্রেফতার -১০

মীরসরাইতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত-৫, গ্রেফতার -১০

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
 মীরসরাইতে (২২ সেপ্টেম্বর, সোমবার) বিএনপি নেতৃত্বাধিন ২০দলীয় জোটের হরতালের সমর্থনে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরবাজারে অনুষ্ঠিত হয়। এসময় মিরসরাই থানা পুলিশের একটি দল লাঠিচার্জ সহ নেতাকর্মীদের ধাওয়া শুরু করলে। সমাবেশের সকল নেতাকর্মী চারদিকে পালিয়ে যায়। পুলিশের লাঠির আঘাতে জেলা ছাত্রদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল আবছার জুয়েল ও ছাত্রদলকর্মী এমরান সহ অন্তঃত ৫ ছাত্রদল কর্মী আহত হয়। মিছিল শেষে মহাসড়ক চত্বরে সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বেলালের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল আবছার জুয়েল। আরো বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেন...
বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকেও জেলে নেওয়া হবে

বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকেও জেলে নেওয়া হবে

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হরতাল ডেকে নাশকতা করতে চায়; দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তাদের হরতালের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। বেশি বাড়াবাড়ি করলে কাউকে ছাড় দেওয়া হবে না; খালেদা জিয়াকেও জেলে ঢোকানো হবে। প্রধানমন্ত্রী বলেন, জামায়াত মাঠে নেমেছে বলেই বিএনপি মাঠে নেমেছে। সোমবার হরতাল দিয়েছে। তাদের মাঠে নামার সাহস ছিল না। হরতালের নামে কোনো বিশৃঙ্খলা, জ্বালাও-পোড়াও বরদাশত করা হবে না। নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে এ হরতাল মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মতো করেই দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক সূত্র আরো জানায়, বৈঠকে সাং...
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

স্লাইড
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে ও ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর-বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। উত্তর-বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।...
জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ হয়েছে

জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ হয়েছে

জাতীয়, স্লাইড
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘অনেক দেশই যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধার জন্য আমাদের যেসব শর্ত দেওয়া হয়েছিল ইতিমধ্যে তার সবগুলোই পূরণ হয়েছে। তাই জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই। আশা করছি, আমরা শিগগিরই জিএসপি সুবিধা পাব।’ গতকাল শনিবার দুপুরে চাঁদপুরে কচুয়ার মিয়ারবাজারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে ২০১৪ সালে এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), রেলমন্ত্রী মো. মুজিবুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন...