Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ের মিঠানালায় পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

মীরসরাইয়ের মিঠানালায় পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের মিঠানালায় পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৬ই সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের বানাতলী মুরাদপুর এলাকার জলদাশ পাড়ায় আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। মীরসরাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই অঞ্চলের পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক জাহাঙ্গীর কবির চেয়ারম্যান, আবু তাহের চেয়ারম্যান, ইউসুফ মাষ্টার, তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, তোফাজ্জেল হোসেন চৌধুরী মাসুদ ,নাজিম উদ্দিন প্রমুখ। প্রাথমিকভাবে জলদাশ পাড়ার ৩৯ পরিবারে বিদ্যুতায়ন করা হয়।...
ভারতে বিদ্যুৎ উৎপ‍াদন করে বাংলাদেশে রফতানি করা যাবে

ভারতে বিদ্যুৎ উৎপ‍াদন করে বাংলাদেশে রফতানি করা যাবে

জাতীয়, স্লাইড
  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশের বিনিয়োগকারীরা ভারতে বিদ্যুৎ উৎপ‍াদন করে তা বাংলাদেশে রফতানি করতে পারবেন। তিনি আরও বলেন, আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে ভারতের উন্নয়ন সম্ভব। বাংলাদেশসহ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। তাই ভারতে শতভাগ বিনিয়োগের সুযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিজ্ঞান ভবনে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্নস্থ‍ানে অবস্থিত ভারতীয় দূতাবাসে দেখানো হয়। অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় পঙ্কজ শরণ এমন মন্তব্য করেন। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক সফল হয়েছে বলে এসময় উল্লেখ করেন তিনি।...
এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বর্ণ জয়ের এ মিশনে ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েরা। কোয়ার্টার ফাইনালে নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে দিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে দারুণ শুরু করেছিল সালমা বাহিনী। তারই ধারাবাহিকতায় সেমিফাইনালে লংকান মেয়েদের হারিয়ে স্বর্ণ জয়ের আরো কাছাকাছি গেল লাল-সবুজরা। দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সালমা। নির্ধারিত ২০ ওভারে তারা চার উইকেট হারিয়ে ৯৫ রান তুলতে সক্ষম হয়। লতা মন্ডলের ব্যাটিংয়ের পর দলকে জেতাতে মূল ভূমিকা রাখেন বোলার পান্না ঘোষ। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অপরাজিত থাকা ব্যাটার লতা মন্ডলের ব্যাট থেকে। ৪৩ বলে একটি চার মেরে ৩৪ রান করেন লতা। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। ২২ রান করে আউট হন ফারজানা। এছাড়া দলনেত্রী সালমা করেন ১৪ রান। অতির...
আইসিটি খাতে নরওয়ের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

আইসিটি খাতে নরওয়ের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদীয়মান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ করার জন্য নরওয়ের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে জাতিসংঘ সদর দফতরে দ্বিপক্ষীয় কক্ষে নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গের সঙ্গে এক বৈঠকে এ আহবান জানান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের জানান, বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের আইসিটি খাতে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি খাতে উন্নয়ন দেখতে বাংলাদেশ সফরে আসার জন্য নরওয়ের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। বৈঠকে শেখ হাসিনা বলেন, গত সাড়ে পাঁচ বছরে বাংলাদেশে আইসিটি খাতে অভূতপূর্ব সাফল্য দেখে আপনি ...
বৃহস্পতিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট

বৃহস্পতিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট

সংবাদ শিরোনাম, স্লাইড
ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এই টিকিট বিক্রি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।টিকিট সংগ্রহের জন্য কমলাপুর স্টেশনে রাত থেকেই লাইন দিয়েছেন আগ্রহীরা।বিশেষ করে যারা বাসের টিকিট সংগ্রহ করতে পারেননি তাদের একমাত্র ভরসা এখন ট্রেনের টিকিট। এবছর ঈদুল আজহা পালিত হবে ৬ অক্টোবর। বাংলাদেশ রেলওয়ে সাধারণ মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য প্রতিবারের মতো এবারও অগ্রিম টিকিট বিক্রি করবে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। এরপর যথাক্রমে ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেওয়া হবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট। সব আন্তনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেওয়া হবে। এদিকে বুধবার কমলাপুর স্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট বিক্রিতে যাতে কোন ঝামেলা না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কালোবাজা...
বৃহৎ দেশগুলোর প্রতি স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর

বৃহৎ দেশগুলোর প্রতি স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীকে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের হাত থেকে রক্ষায় স্বেচ্ছায় কার্বন হ্রাসের অঙ্গীকার জোরদার করার জন্য বৃহৎ কার্বন নির্গমনকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কার্বন হ্রাস এবং জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় সামর্থ্য অর্জনের মহাসড়ক ধরে অগ্রসর হতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কার্বন নির্গমনকারী বৃহৎ দেশগুলোর উচিত আমাদের অনুরূপ প্রচেষ্টা চালানো। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে বাংলাদেশ কখনো উন্নয়নশীল বিশ্বের গড় মাথাপিছু নির্গমনের সীমা অতিক্রম করবে না বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আজ জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন-২০১৪ এর অধিবেশনে ‘ন্যাশনাল অ্যাকশন অ্যান্ড এম্বিশন অ্যানাউন্সমেন্ট’ শীর্ষক অধিবেশনে এক বিবৃতিতে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অভিযোজন খুবই গুরুত্বপূর্ণ।...
এ সরকার অনির্বাচিত সরকার

এ সরকার অনির্বাচিত সরকার

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এ সরকার অনির্বাচিত সরকার, অবৈধ সরকার। তিনি এ সময় জনসভায় উপস্থিত জনতার  উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা ভোট দিয়েছিলেন কি দেননি?’ জনগণ এ সময় ‘না’, ‘না’ বলে জবাব দেন। তিনি আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। খালেদা জিয়‍া এ সময় বলেন, ‘তাহলে কি করে এই অনির্বাচিত সরকার সংসদে বসে থাকে। তারা  কিভাবে লম্বা লম্বা কথা বলে আর আইন পাস করে।’ খালেদা জিয়া বলেন, ‘এ সরকার নিজেরাই সংবিধান লঙ্ঘন করে চলেছে। যার জন্য আজ দেশের আজ এ দুরাবস্থা। আইনশৃঙ্খলার চরম অবনতি। প্রতিদিন খুন গুম রাহাজানি হচ্ছে।’ আপনারা দেখেছেন, ‘এ সরকার কিভাবে র‌্যাবকে অন্যায় অত্যাচারের কাজে ব্যবহার করেছে।’ তিনি বলেন, র‌্যাব আমরা গঠন করেছিলাম সন্ত্রাস দমনের জন্য। সন্ত্রাস দমনও করেছিলাম। কিন্তু ত...
খালেদার সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন নামঞ্জুর

খালেদার সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন নামঞ্জুর

জাতীয়, স্লাইড
  জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতেই তার বিরুদ্ধে দুই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন মামলা দু’টির প্রথম সাক্ষী বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ। আজ সোমবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে খালেদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ পেছাতে ফের সময়ের আবেদন জানান মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়া। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন আদালতের বিচারক বাসুদের রায়। গত ১৭ সেপ্টেম্বর খালেদার আইনজীবীদের সময়ের আব...