Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মাধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌর বিদ্যুৎ ব্যবহার ও ৩০ লাখ গ্রাহক উদযাপন অনুষ্ঠানে এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। এখন এককভাবে কোনো দেশের পক্ষে উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সরকার উপ-আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে। প্রধামনমন্ত্রী আরো বলেন, ‘আমরা বিদ্যুতের উন্নয়নে স্বল্পমেয়াদী, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে এ খাতটিতে ১১হাজার ৭৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আগামীতে দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। ইতোমধ্যে রূপপুরসহ দেশের বিভিন্ন স্থানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নিয়েছি।’...
পরীক্ষায় উতরে গেলেন আল-আমিন

পরীক্ষায় উতরে গেলেন আল-আমিন

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বাংলাদেশ দলের অন্যতম পেসার আল-আমিন হোসেনে বোলিং অ্যাকশনে কোন ত্রুটি খঁজে পায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ফলে তিনি সব ধরণের ক্রিকেট খেলতে পারবেন। আজ বুধবার দুপুরে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি বলেন, “আজ আল আমিনের বোলিং অ্যাকশান পরীক্ষার রিপোর্ট পেয়েছি। তার বোলিংয়ে কোনো সমস্যা নেই।” উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার সময় আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। মূলত আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রি মাত্রা অতিক্রম করলেই কোনো ক্রিকেটারের বিপক্ষে অভিযোগ আনা হয়ে থাকে। এরপর গত ২০ অক্টোবর আইসিসির নতুন অনুমোদিত পরীক্ষাগার ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন আল আমিন। তাদের দেয়া ফলাফল অনুযায়ী আল আমিনের কনুইয়ের বক্রতা ১৫ ডিগ্রির মধ্যেই পাওয়া গেছে। এ জন্য তার বোলিং নিয়ে কোনো সমস্যা ...
রেকর্ড ভাঙবে বিএনপি: আব্বাস

রেকর্ড ভাঙবে বিএনপি: আব্বাস

জাতীয়, স্লাইড
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় নিজেদের অতীত রেকর্ড ভাঙার ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস। তিনি বলেন, 'নভেম্বরের জনসভায় জনগণের ঢল নামিয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙবো। ওইদিন সমগ্র ঢাকাকে জনসমুদ্রে পরিণত করবো। আগামীতে অহিংস আন্দোলনের মাধ্যমেই আমরা এ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবো।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহানগর কার্যালয় ভাসানী ভবনে মহানগর বিএনপি আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ভদ্রলোকেরা বিএনপির রাজনীতি করে দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘আর আওয়ামী লীগ কারা করে আমরা তা বলতে চাই না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ বারবার আমাদের চ্যালেঞ্জ করে-আমাদের (বিএনপি) নাকি কোমর ভেঙে গেছে। আমরা নাকি আন্দোলন করতে পারব না। তাদের এ কথা চোরের মার বড় গলা। তাদের ভাষা একেবারেই নোংরা। অশ্লীল। আমরা ওদের কথা...
কারা কর্তৃপক্ষকে প্রস্তুতির আদেশ দিয়েছেন আইনমন্ত্রী

কারা কর্তৃপক্ষকে প্রস্তুতির আদেশ দিয়েছেন আইনমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের ব্যাপারে কারা কর্তৃপক্ষকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বুধবার সন্ধ্যায় কারা মহাপরিচালক (ডিআইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।রায়ের পূর্ণাঙ্গ আদেশের কপি হাতের পাওয়ার আগেই ফাঁসি কার্যকর করা যাবে কি না সে ব্যাপারে তিনি বলেন, ‘আমি  জেনেছি, কামারুজ্জামানের আপিল খারিজ হয়েছে। এখন সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন। সেটার জন্য সাত দিন সময় পাবেন তিনি।’উল্লেখ্য, এর আগে জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আগে সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়। এরপর আসামিপক্ষ রিভিউ পিটিশন করলে ফাঁসি কার্যকরের আদেশ স্থগিত করা হয়। এরপর রিভিউ খারিজ হয়ে গেলে সেই রাতেই কাদের মোল্লার ফাঁসি কার...
কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন তার পবিবারের সদস্যরা। কামারুজ্জামানের স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও তার এক ভাইসহ পরিবারের দশজন সদস্য বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী। গতকাল মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ। এর আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।...
কামারুজ্জামানকে দেখতে কারাগারে যাচ্ছে তার পরিবার

কামারুজ্জামানকে দেখতে কারাগারে যাচ্ছে তার পরিবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন তার পবিবারের সদস্যরা। কামারুজ্জামানের স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও তার এক ভাই কারাগারে দেখা করতে যাচ্ছেন। বুধবার সকাল ১০টায় তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী। গতকাল মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ। এর আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।...
যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করা হবে : প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধের সব রায় কার্যকর করা হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটির পর একটি মানবতাবিরোধী যুদ্ধাপরাধীর রায় হচ্ছে। প্রত্যকটি রায় বাংলার মাটিতে কার্যকর করে জাতিকে অভিশাপমুক্ত করা হবে ইনশাল্লাহ। এটা জাতির কাছে আমাদের ওয়াদা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে দীর্ঘ কয়েক বছর পর এটিই প্রথম বিশাল জনসভার আয়োজন করে ক্ষমতাসীন দলটি। জামায়াতের ডাকা হরতাল উপেক্ষা করে জনসভায় ঢাকা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী যোগ দেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও  ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সোহরাওয়ার্দী এলাকা। নেতা-কর্মীরা বিভিন্ন রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে সমাবেশে অংশ নেন। বিকাল সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা মহাসমাবেশস্থলে এসে পৌঁছান। বিকাল ৩টায় সমাবে...
কামারুজ্জামানকে ঢাকায় স্থানান্তর

কামারুজ্জামানকে ঢাকায় স্থানান্তর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  মানবতাবিরোধী অপরাধের মামলার চুড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ঢাকায় আনা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার ফরমান আলী এ তথ্য জানান। এর আগে সোমবার রাতে কামারুজ্জামানকে কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।...