Tuesday, November 3Welcome khabarica24 Online

স্লাইড

ফাঁসি না দিলে মুঈনুদ্দীনকে ফেরত দেবে যুক্তরাজ্য

ফাঁসি না দিলে মুঈনুদ্দীনকে ফেরত দেবে যুক্তরাজ্য

জাতীয়, স্লাইড
  মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার দায়ে চৌধুরী মুঈনুদ্দীনকে দেয়া মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা না করলে তাকে ফেরত দেবে না বলে বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে আশ্বাস প্রদান করতে হবে, প্রত্যাবাসনের পরে অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। বিষয়টি জানিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, চৌধুরী মুঈনুদ্দীনকে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে ইতিবাচক রায় আদায়ের জন্য কূটনৈতিক প্রয়াসের পাশাপাশি বিশেষায়িত আইনি পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন হবে। এমতাবস্থায় প্রত্যার্পণের বিষয়টি ত্বরান্বিত করতে যুক্তরাজ্যে স্বনামধন্য কোনো আইনি প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। প্রত্যার্পণের পুরো প্রক্রিয়াটি প্রশাসনিকভাবে দীর্ঘমেয়াদি বলেও মন্তব্য করা হয় চিঠিতে। গত বছরের ৩ নভে...
রোববার হরতাল দিচ্ছে বিএনপি!

রোববার হরতাল দিচ্ছে বিএনপি!

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি না পেয়ে ক্ষুব্ধ বিএনপি। এ অবস্থায় আগামী রোববার হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার কথা ভাবছে দলটির নেতারা। শনিবার (৮ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা আসতে পারে।শনিবার বিকালেই সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা ছিলো বিএনপির। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভায় প্রধান অতিথি ছিলেন। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাতে অনুমিত দেয়নি। এ নিয়ে গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জরুরি বৈঠক করেন দলের জ্যেষ্ঠ নেতারা। সেখানেই সমাবেশ করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে হরতালের মতো কঠোর কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে জানান দলের একজন জ্যেষ্ঠ নেতা।তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। এবারো তারই ধারাবাহিকতায় সারাদেশে কর্মসূচি পালন ক...
এক বছর পর ধানমণ্ডি কার্যালয়ে প্রধানমন্ত্রী

এক বছর পর ধানমণ্ডি কার্যালয়ে প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গত ৫ জানুয়ারি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ধানমণ্ডির ৩ নম্বরে নিজ রাজনৈতিক কার্যালয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৪টা ৩৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এর আগে তিনি ২০১৩ সালের ২৮ নভেম্বর নিজ রাজনৈতিক কার্যালয়ে যান। দলের সার্বিক বিষয়ে দেখবাল করার জন্য তিনি সেখানে গেছেন বলে জানা যায়। কার্যালয়ে তার সঙ্গে উপস্থিত আছেন- দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নূহ উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ। এদিকে, শেখ হাসিনা আসা উপলক্ষে পুরো কার্যালয়কে ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আগে থেকেই। নেত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের...
জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জাতীয়, স্লাইড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটে তিনি নেতাকর্মীদের নিয়ে সমাধি প্রাঙ্গণে আসেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর খালেদা জিয়া ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মির্জা আব্বাসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে খালেদা জিয়া জাসাস আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।...
জিম্বাবুয়েকে টপকালো বাংলাদেশ

জিম্বাবুয়েকে টপকালো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  অনেক সাধনায় দীর্ঘ প্রতীক্ষার অবসান। টেস্ট মর্যাদায় এক ধাপ উন্নতি। ১০ থেকে ৯-এ উঠেছে বাংলাদেশ। গতকাল খুলনায় টেস্ট জয়ের মধ্য দিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছে মুশফিক বাহিনী। তিন টেস্টের সিরিজ জয় নিশ্চিত হওয়া আর সেই সঙ্গে আইসিসি’র তালিকায় জিম্বাবুয়েকে টপকানো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি’র টেস্ট খেলুড়ে ১০ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০-এ। টেস্ট খেলার স্বীকৃতিও বাংলাদেশ পেয়েছে ১০ নম্বরেই। এর আগের দল জিম্বাবুয়ে। বড়দের আসরে বাংলাদেশের লড়াইটা জিম্বাবুয়ের সঙ্গেই। টেস্ট সট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের প্রথম জয়টাও আসে আফ্রিকার এই দেশটির বিরুদ্ধে ২০০৫-এ। অন্তর্দ্বন্দ্বে ক্ষয়ে যাওয়া জিম্বাবুয়ে সে বছরই টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছানির্বাসনে চলে যায়। আর এতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছিল ৯ নম্বরে। এরপর ২০১১তে জিম্বাবুয়ে টেস্ট অঙ্গনে ফিরে এলে হুমকি হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য এবং ...
শনিবার সোহরাওয়ার্দীতে ভাষণ দেবেন খালেদা জিয়া

শনিবার সোহরাওয়ার্দীতে ভাষণ দেবেন খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার বিকাল ৩টায় সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতিমধ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে। ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। মহাগর বিএনপি এর ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দিবসটি উপলক্ষে প্রথমে ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেওয়া হলেও পরে তা একদিন পিছিয়ে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। সংবাদ ব্রিফিংয়ে সরকারের বিরুদ্ধে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-নির্যাতনের অভিযোগ তুলে রুহুল কবির রিজভী বলেন, সরকার দমন-পীড়নে...
সোনার দাম আবার কমল

সোনার দাম আবার কমল

জাতীয়, স্লাইড
বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। আজ শুক্রবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম হবে ৪৪ হাজার ৫২১ টাকা। এর আগে একই মানের সোনার দাম ভরিপ্রতি ৪৫ হাজার ৭২৩ টাকা ছিল। ফলে এ মানের সোনার দাম ভরিতে এক হাজার ২০২ টাকা কমল। এছাড়া অন্যান্য মানের সোনা ও রূপার দামও কমানো হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর এক দফায় সোনার দাম কমেছিল। বিশ্ববাজারে পড়তি দরের কারণে গত কয়েকমাস ধরে সোনার কমাচ্ছে বাজুস। গতকাল বৃহস্পতিবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে সোনার দাম কমানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সংগঠনটি। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনা প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪২ হাজার ৪২২ টাকা দরে বিক্রি হবে। এ মানের সোনার দাম কমেছে ভরিতে এক হাজার ২০১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনা ভরিতে এক হাজার ২০২ টাকা কমিয়ে ৩৫ হাজার ৭৭৩ টাকা, সন...
এগিয়ে বাংলাদেশই

এগিয়ে বাংলাদেশই

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
টেস্ট ক্রিকেটের সত্যিকারের মজাটা পাচ্ছেন দর্শকরা। খুলনা টেস্টের চার দিন শেষেও স্বস্তিতে নেই দু’দল। আজ পঞ্চম দিনের ৯০ ওভারে জিততে পারে যে কেউ। অথবা ড্রতেও শেষ হতে পারে ম্যাচটি। গতকাল জয়ের প্রত্যয় দেখান দু’দলের খেলোয়াড়রাই। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন ধরে রেখেছেন ময়মনসিংহের দুই ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাগত হোম চৌধুরী।  গতকাল ২০১/৫ সংগ্রহ নিয়ে  চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দিনের একবারে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় ২০০ রানের  কোটা পার করেন শুভাগত। এতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এগিয়ে যায় ২৬৬ রানে।  আজ যদি বাংলাদেশ মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টিকে ৩ শতাধিক রানে এগিয়ে যেতে পারে তবে চাপে থাকবে জিম্বাবুয়ে। সেক্ষেত্রে হয় ড্র না হয় হারতে হবে তাদের। প্রথম টেস্টের জয়ে বাংলাদেশ রয়েছে সুবিধাজনক অবস্থানে। ব্যক্তিগত ৬৩ রানে মাহমুদুল্লাহ ও ২৩ রানে অপরাজিত থাকেন ...