চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বলে রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।এছাড়া কূটনৈতিক কোরের ডিন শায়ের মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।চিকিৎসার জন্য গত ৬ মার্চ আটদিনের সফরে লন্ডন যান আবদুল হামিদ। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য এটি রাষ্ট্রপতির দ্বিতীয় লন্ডন সফর। এর আগে গত বছরের অাগস্টে লন্ডন গিয়েছিলেন তিনি।৭২ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের...







