৩ ও ৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা ২০ ও ২১ মার্চ
স্থগিত হওয়ার গত ৩ ও ৪ মার্চের স্থগিতকৃত এসএসসি পরীক্ষা যথাক্রমে ২০ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সকাল ও বিকেল দুই বেলাতেই এ পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সুবোধ ঢালী জানান, ৩ মার্চের স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।তিনি আরও জানান, ৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২১ মার্চ, শনিবার অনুষ্ঠিত হবে। এদিন দু’বেলা পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজী ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ও সঙ্গীত (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা।আবার দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আরবি, সংস্কৃত, পালি, কর্মমূখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পি...







