Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে : বাণিজ্যমন্ত্রী

সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে : বাণিজ্যমন্ত্রী

জাতীয়, স্লাইড
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংলাপ হবে না বলে তিনি জানান।শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান সমিতির জাতীয় সম্মেলনে এসব কথা বলেন।তিনি বলেন, আমার ধারণা যে, অন্য যারা আছেন তারা তাদের ভুল উপলব্ধি করে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং একটা অংশপ্রহণমূলক ইলেকশন হবে। এখন তারা সংলাপের কথা বলছেন। কিন্তু সংলাপ তো সন্ত্রাসীর সঙ্গে কেউ করে না। সংলাপ তো নাশকতাকারীদের সঙ্গে করে না। সংলাপ তো জঙ্গি উত্থানকারীদের সঙ্গে কেউ করে না।...
সিটি নির্বাচনে নাছিরের পক্ষে কাজ করবেন মহিউদ্দিন

সিটি নির্বাচনে নাছিরের পক্ষে কাজ করবেন মহিউদ্দিন

জাতীয়, স্লাইড
  দলের সিদ্ধান্ত মেনে আগামী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে নাছির উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।শুক্রবার গণভবনে দলের বৈঠকে মেয়র প্রার্থী হিসেবে চট্টগ্রাম নগর আওয়ামী লীগেরর সম্পাদক নাছিরকে সমর্থন জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দলীয় সমর্থন চূড়ান্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম ফিরে নাছিরের প্রতি নিজেরও সর্মথন ঘোষণা করেন।এ বিষয়ে তিনি দুই-একদিনের মধ্যে নাছিরকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরবেন।তিনি বলেন, দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি।গত সপ্তাহে সৌদি আরব থেকে দেশে ফিরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন চট্টগ্রামে তিন বার নির্বাচিত মেয়র মহিউদ্দিন। কিন্তু দলীয় প্রধানের সমর্থন না...
রোববার আসছেন মাশরাফিরা: রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

রোববার আসছেন মাশরাফিরা: রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিশ্বকাপ কোয়াটার ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও বুক উঁচু করেই দেশে আসছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওই ম্যাচে তারা হারেনি। আইসিসির ষড়যন্ত্রে তাদেরকে হারানো হয়েছে। এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। সে কারণে হেরেও গর্বে বুক উঁচু করেই দেশে ফিরছেন মাশরাফিরা। এদিকে বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।শনিবার বাংলাদেশ সময় দুপুরে মেলবোর্ন থেকে বিমানে ওঠে টিম বাংলাদেশ। এর আগে সকাল সাড়ে ৯টায় হোটেল ছাড়েন তারা।জানা গেছে, মেলবোর্ন থেকে যে ফ্লাইটে করে বাংলাদেশের ক্রিকেটাররা আসার কথা রয়েছে সেটি যাত্রা বিরতি করবে দুবাইতে। সেখান থেকে রোববার সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার কথা মাশরাফিদের।বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এমিরেটস ইকে-৪৪১ ফ্লাইট যোগে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে দুবাই হয়ে বিকেলে বাং...
ঢাকা-চট্টগ্রামে নির্বাচনী বিলবোর্ড নামিয়ে ফেলা হচ্ছে

ঢাকা-চট্টগ্রামে নির্বাচনী বিলবোর্ড নামিয়ে ফেলা হচ্ছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশে সিটি নির্বাচনের আগে ঢাকা ও চট্টগ্রামে যেসব সম্ভাব্য প্রার্থীর নামে প্রচারমূলক বিলবোর্ড-ব্যানার-পোস্টার লাগানো হয়েছিল, নির্বাচন কমিশনের নির্দেশের পর এগুলো সব নামিয়ে ফেলা হচ্ছে।এ মাসের শুরুতে সরকার ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচনের উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেবার পর থেকেই, বিভিন্ন দলের সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা এক ধরণের অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারনায় নেমে পড়েন।কিন্তু শুক্রবার রাতের মধ্যেই এ প্রচারণা বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচনী আচরনবিধি অনুযায়ী সম্পূর্ণ বেআইনী হওয়ায় বুধবার তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ঢাকা এবং চট্টগ্রামে সিটি নির্বাচন সংক্রান্ত সব ধরণের বিলবোর্ড, ব্যানার ও পোষ্টার খুলে ফেলতে আটচল্লিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে।কিন্তু তফসিল ঘোষণার আগে থেকে শুরু হওয়া এমন প্রচারণা নিয়ে কি বলছেন ভোটাররা? আর সম্ভা...
ম্যাচের বিরুদ্ধে আপিল করবে বাংলাদেশ: মুস্তফা কামাল

ম্যাচের বিরুদ্ধে আপিল করবে বাংলাদেশ: মুস্তফা কামাল

জাতীয়, স্লাইড
  বৃহস্পতিবার মেলবোর্নে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না টাইগার সমর্থকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র চলছে সমালোচনার ঝড়। আম্পায়ারদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বার বার বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের সামনে। এসব সিদ্ধান্ত নৈতিকতার কাঠগড়ায় দাড় করিয়ে দিয়েছে দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডকে। এ পরিস্থিতিতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (এমপি)। প্রয়োজনে আইসিসির সভাপতির পদ থেকে সরে আসার সিদ্ধান্তও নিতে পারেন বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছেন দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ড। ভারতের ইনিংসে রোহিত শর্মা আউট হয়ে যেতেন ৯০ রানেই। রুবেলের বলে তিনি ক্যাচ দেন ইমরুলের হাতে। তবে সবাইকে অবাক করে দিয়ে 'নো...
সালাহউদ্দিনের সন্ধান পাওয়া যায়নি

সালাহউদ্দিনের সন্ধান পাওয়া যায়নি

জাতীয়, স্লাইড
  ৯ দিন ধরে ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে গাইবান্ধার দুর্গম চরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালিয়ে তার সন্ধান পায়নি পুলিশ।ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রাত ১২টার দিকে তল্লাশি শেষ করা হয়। প্রয়োজনে আজ আবার তল্লাশি চালানো হবে।পুলিশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও ফুলছড়ি থানার ওসি যৌথভাবে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফুলছড়ি উপজেলার ফজলপুর ও ফুলছড়ি ইউনিয়নের খাটিয়াবাড়ী, বেলুয়াবাড়ী, খঞ্চপাড়া, বাগবাড়ী, তালতলার চরসহ বিভিন্ন দুর্গম চরে অভিযান শুরু করেন।রাত ১২টার দিকে ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, সালাহউদ্দিন আহমেদের কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান ও ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, বিএনপির ...
আম্পায়ারের কুশপুত্তলিকা দাহ

আম্পায়ারের কুশপুত্তলিকা দাহ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার জন্য আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ টাইগার সমর্থকরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আলিম দার ও ইয়ান গৌল্ডের কুশপুত্তলিকা দাহ করেছে টাইগারভক্তরা। এ সময় তারা আম্পায়ারদের উদ্দেশ্য করে নানা রকম স্লোগান দেন। এখানে মিলিত হওয়া সকলের অভিযোগ একই, ‘আম্পায়ররাই হারিয়েছে বাংলাদেশকে। ওরা (আম্পায়ার) আসলে ভারতের দালাল। বাজে আম্পায়ারিংয়ের জন্য আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো উচিত বাংলাদেশের।’ বিতর্কের শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ের সূচনা থেকে। রুবেল হোসেনের একটি ফুলটস ডেলিভারি রোহিত শর্মা ফুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইমরুল কায়েসের হাতে ধরা পড়ে। কিন্তু আউটের সিদ্ধান্ত না দিয়ে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের ইঙ্গিতে অস্ট্রেলিয়ান আম্পায়ার ইয়ান গৌল্ড ‘নো’ বল ডে...
ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
    ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে এবং এ পর্যন্ত ৩০ হাজার ৭শ৬৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানী নয়াদিল্লীতেই নিহতের সংখ্যা ১২-তে পৌঁছেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই রোগে এ পর্যন্ত ১৮শ’ ৯ জন মারা গেছে এবং বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ৩০ হাজার ৭শ’ ৬৬ জন আক্রান্ত হয়েছে।এআইআইএমএস-এ পালমুনারি মেডিসিন বিভাগের প্রধান ডা. রণদীপ গুলেরিয়া সাংবাদিকদের বলেন, তাপমাত্রা বাড়ার কারণে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সোয়াইন ফ্লুর প্রকোপ কমে আসবে।তিনি বলেন, গত কয়েকদিন অসময়ে বৃষ্টির কারণে তাপমাত্রা ওঠা-নামা করলেও গড়ে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এর ফলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হার হ্রাসের দিকে।গুলেরিয়া বলেন, আমরা যদি গত কয়েক সপ্তাহের সরকারি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত বা মৃতের হার ইতোমধ্যে হ্রাস পেয়েছে। আগামী দু-এ...