Tuesday, July 28Welcome khabarica24 Online

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে

image_200624.soan flu

 

 

ভারতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে এবং এ পর্যন্ত ৩০ হাজার ৭শ৬৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানী নয়াদিল্লীতেই নিহতের সংখ্যা ১২-তে পৌঁছেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই রোগে এ পর্যন্ত ১৮শ’ ৯ জন মারা গেছে এবং বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ৩০ হাজার ৭শ’ ৬৬ জন আক্রান্ত হয়েছে।এআইআইএমএস-এ পালমুনারি মেডিসিন বিভাগের প্রধান ডা. রণদীপ গুলেরিয়া সাংবাদিকদের বলেন, তাপমাত্রা বাড়ার কারণে আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সোয়াইন ফ্লুর প্রকোপ কমে আসবে।তিনি বলেন, গত কয়েকদিন অসময়ে বৃষ্টির কারণে তাপমাত্রা ওঠা-নামা করলেও গড়ে উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এর ফলে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হার হ্রাসের দিকে।গুলেরিয়া বলেন, আমরা যদি গত কয়েক সপ্তাহের সরকারি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত বা মৃতের হার ইতোমধ্যে হ্রাস পেয়েছে। আগামী দু-এক সপ্তাহের মধ্যে তা আরো কমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, সোয়াইন ফ্লুর শীত ও বর্ষা মৌসুমে বাড়ার প্রবণতা লক্ষ্য করা যায়। আর তাপমাত্রা বাড়ার সঙ্গে তা কমে আসে।