Saturday, October 24Welcome khabarica24 Online

সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে : বাণিজ্যমন্ত্রী

image_201254.tofayel-ahmed

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংলাপ হবে না বলে তিনি জানান।শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান সমিতির জাতীয় সম্মেলনে এসব কথা বলেন।তিনি বলেন, আমার ধারণা যে, অন্য যারা আছেন তারা তাদের ভুল উপলব্ধি করে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং একটা অংশপ্রহণমূলক ইলেকশন হবে। এখন তারা সংলাপের কথা বলছেন। কিন্তু সংলাপ তো সন্ত্রাসীর সঙ্গে কেউ করে না। সংলাপ তো নাশকতাকারীদের সঙ্গে করে না। সংলাপ তো জঙ্গি উত্থানকারীদের সঙ্গে কেউ করে না।