Saturday, November 7Welcome khabarica24 Online

স্লাইড

সচিবালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ

সচিবালয়ের পাশে হাতবোমা বিস্ফোরণ

জাতীয়, স্লাইড
এবার সচিবালয়ের পাশেই বিস্ফোরিত হয়েছে দুটি শক্তিশালী হাতবোমা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশের সচিবালয়ের দেয়ালঘেঁষা রাস্তায় এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণের পর প্রেসক্লাব ও সচিবালয়ের আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশে দায়িত্বর পুলিশের বেশ কয়েকটি দল থাকলেও নাশকতাকারী কাউকে চিহ্নিত করা যায়নি।বিশ্বকাপ ক্রিকেটে সোমবার ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ দলের বিজয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে দেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট চলমান হরতাল শিথিল করে। এ ফলে মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে। কিন্তু সচিবালয়ের পাশে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা আশেপাশের মানুষের সেই স্বস্তিকে ম্লান করে দিয়েছে।...
আইএসের হাতে আরও এক বাংলাদেশি অপহৃত

আইএসের হাতে আরও এক বাংলাদেশি অপহৃত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লিবিয়ায় আরও এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস। পররাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।অপহৃত মো. আনোয়ার হোসেনের বাড়ি নোয়াখালী। তিনি লিবিয়ার আল-ঘানি তেল খনিতে কর্মরত ছিলেন।এর আগে শুক্রবার জিম্মি হয়েছেন বাংলাদেশি নাগরিক হেলাল উদ্দিন। তার বাড়ি জামালপুরে। লিবিয়ার একটি তেল খনিতে কর্মরত অবস্থায় আরও আট বিদেশি নাগরিকের সঙ্গে জিম্মি হন তিনি। তাদের জিম্মি করার সময় ১১ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করে আইএস জঙ্গিরা। এদের মধ্যে একজনকে শিরশ্ছেদ ও ১০ জনকে গুলি করে হত্যা করা হয়।বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জিম্মি করে হত্যা করে সমালোচিত হওয়া আইএসের হাতে এ নিয়ে দুই বাংলাদেশি নাগরিক জিম্মি হলেন।...
বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান রিয়াদ

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান রিয়াদ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই প্রথম সেঞ্চুরি করলেন মোহাম্মদ মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩১ বলে সাতটি চার ও ২টি ছক্কার মাধ্যরে এই সেঞ্চুরি করেন রিয়াদ। এর আগ পর্যন্ত বিশ্বকাপে কোনো বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। চলতি বিশ্বকাপেই গত ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করেছিলেন তামিম।ইনিংসের শুরুতেই দলীয় ৮ রানে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে হারিয়ে যখন বিপর্যয়ে পড়ে টাইগাররা তখন মাঠে নামে মাহমুদউল্লাহ রিয়াদ। এর পর ঠাণ্ডা মাথায় ধৈর্য্য সহকারে থেলা চালিয়ে যান তিনি। প্রথম দিকে সৌম্য সরকারকে নিয়ে দলীয় রানের চাকাকে সচল রাখেন রিয়াদ। সৌম্য ৪০ রানে আউট হয়ে গেলে মুশফিকুর রহিমের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় নিজের প্লাস ব্যক্তিগত রানের সংখ্যা বাড়াতে থাকেন। এভাবে এক পর্যায়ে বিশ্বকাপে নিজের প্লাস কোনো বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরি করেন রিয়াদ। তব...
লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস

লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ করেছে আইএস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
লিবিয়ার আল-ঘানি তেল খনি থেকে এক বাংলাদেশিসহ ৮ বিদেশিকে অপহরণ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।সোমবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। অপহৃত বাংলাদেশি মো. হেলাল উদ্দিনের বাড়ি জামালপুর জেলায়। তার পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩। জানা গেছে, গত শুক্রবার লিবিয়ার সিরত শহরের দক্ষিণে ওই তেলখনিতে হামলা চালায়। এসময় তারা ১১ নিরাপত্তা কর্মীকে হত্যা ও আটজনকে অপহরণ করে নিয়ে যায়। যার মধ্যে একজন বাংলাদেশিও আছেন।অপহৃত বাংলাদেশিকে মুক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।...
মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশ

মানবাধিকার লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির যুগ্ম-মহাসচিব ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতায় বিশ্বে শীর্ষ অবস্থানে বাংলাদেশ’ অবস্থান করছে।সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে সালাউদ্দিন আহমেদ বলেন, নিপীড়ক আওয়ামী শাসকচক্রের বিরুদ্ধে চলমান আন্দোলন-সংগ্রাম প্রকৃত বিচারে জনগণের ক্ষমতায়নের একমাত্র এবং সর্বশেষ অবলম্বন হিসেবেই এখন দেশের সকল মানুষের কাছে বিবেচিত। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি ও উন্নত গণতন্ত্রের দেশে রূপান্তরের লক্ষ্যে এই গণআন্দোলনের বিজয়ের কোনো বিকল্প নেই।বিবৃতিতে তিনি বলেন, চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া আজ সময়ের দাবি।বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্তির এই গণআন্দোলন অব্যাহত থাকবে।বিবৃতিতে তিনি বলেন, সরকারে নির্দেশে গুপ্তঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্...
মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন

মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আর্মি, পুলিশ, বিজিবি, র‌্যাব সব আপনার হাতে। তাই মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন।দেশের চলমান সঙ্কটে শান্তির দাবিতে ফুটপাতে অবস্থানে ৪০তম দিন আজ বিকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, পেট্রলবোমা যেই মারুক, তা প্রতিরোধ করার দায়িত্ব আপনার। সবকিছু যদি খালেদা জিয়াই করতে পারে তবে আপনি প্রধানমন্ত্রী আছেন কেন?তিনি বলেন, আপনি ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারবেন, কিন্তু নত করাতে পারবেন না। ৪০ দিন যাবত রাস্তায় আছি, প্রয়োজনে আরও ৪০ দিন থাকবো। প্রধানমন্ত্রীকে আলোচনার তাগিদ দিয়ে তিনি বলেন, নয় মাস যুদ্ধ শেষে পরাজিত পাকিস্তানীদের সাথেও যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে আপনি কেন আলোচনা করতে পারবেন না?আমাকে ভয় দেখিয়ে কোন লাভ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীর ...
প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার : এরশাদ

প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার : এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ঢাকার আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দক্ষিণে দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন এবং উত্তরে দলের যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন আহম্মেদ বাবুলকে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। রোববার বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের মহানগর দক্ষিণ ও উত্তরের যৌথ সভা শেষে আনুষ্ঠানিকভাবে দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু সভায় সভাপতিত্ব করেন।  দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে এরশাদ বলেন, ‘এখনকার প্রধানমন্ত্রী আমার চেয়েও বড় স্বৈরাচার। আমি গুলি করে মানুষ মারি নাই, মানুষ হত্যা করি নাই। এখন প্রতিদিন নূর হোসেন, বিশ্বজিৎ মরছে। কিন্তু আমাদের চোখে পানি আসে না। গণতন্ত্র এখন কবরে, নির্বাসনে। আজ থেক...
ঐতিহাসিক ৭ই মার্চ আজ

ঐতিহাসিক ৭ই মার্চ আজ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
পরাধীনতার শেকলে বন্দি বাঙালি জাতি তখন স্বাধীনতার জন্য অধীর অপেক্ষায়। শুধু প্রয়োজন একটি ঘোষণার, একটি আহ্বানের। অবশেষে ১৯৭১ সালের ৭ মার্চ এলো সেই ঘোষণা। কবির ভাষায়, “শত বছরের শত সংগ্রাম শেষে,/ রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে/ অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।/ তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা।/ জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা।/ কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?/ গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি;/ ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।” সেই ‘অমর-কবিতাখানি’ সেদিন যিনি শুনিয়েছিলেন তিনিই হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) জনসমুদ্রে দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন তিনি স্বাধীনতার। বললেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ...