Friday, November 6Welcome khabarica24 Online

স্লাইড

জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের আন্দোলন : অধ্যক্ষকে ৩ ঘন্টা তালাবন্ধ

জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের আন্দোলন : অধ্যক্ষকে ৩ ঘন্টা তালাবন্ধ

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ বস্ত্র অধিদপ্তরের অধীনে চট্টগ্রামের অন্যতম একটি বস্ত্র প্রকৌশল প্রতিষ্ঠান মীরসরাই উপজেলাস্থ ‘জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’ এর বিএসসির বিভিন্ন সেশনের ছাত্ররা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী পালন করে। কিছু দাবীতে শিক্ষার্থীরা গতকাল বুধবার ( ১২ জুলাই) অধ্যক্ষ সর কিছু প্রশাসনিক কর্মকর্তাকে তালা মেরে ৩ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে। উক্ত টেক্সটাইল ইনষ্টিউটে সরকারের ঘোষিত ডিপ্লোমা কোর্স বন্ধ করা, বিএসসি কাসের জন্য পর্যাপ্ত স্থায়ী শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবীতে বিএসসি কোর্সের ৫ শতাধিক শিক্ষাথী সকাল ১০টা থেকে বিভিন্ন সেমিষ্টারের কাস বর্জন করে কলেজ ক্যাম্পাস গেইটে সভা ও সমাবেশ করতে থাকে। একই সময় থেকে ছাত্ররা তাদের দাবী মেনে নিতে অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে বিএসসির বিভিন্ন ব্যাচের শফি...
যুক্তরাষ্ট্রের জিএসপি পেল না বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জিএসপি পেল না বাংলাদেশ

বিশেষখবর, স্লাইড
যুক্তরাষ্ট্রে বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) আবার চালু হয়েছে। তবে জিএসপির সুবিধাপ্রাপ্ত নতুন ওই তালিকায় দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত অন্য দেশের নাম থাকলেও বাংলাদেশ নেই। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর ওয়েব সাইট থেকে এ তথ্য জানা গেছে।ইউএসটিআর এর তথ্যমতে, ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত জিএসপি সুবিধা ১২২টি দেশকে দেওয়া হয়েছে। চলতি বছরের ২৯ জুলাই থেকে এই সুবিধা কার্যকরও করা হয়েছে। ১২২টি দেশের তালিকায় সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আফগানিস্তান, পাকিস্তান,ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ রয়েছে।উন্নয়নশীল ও গরিব দেশগুলোকে দেওয়া মার্কিন বিশেষ বাণিজ্য সুবিধার ওই তালিকায় ক্যারিবিয়ান কমিউনিটি, পশ্চিম আমেরিকা এনামিক অ্যান্ড মনিটরি ইউনিয়ন, সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসডিসি) সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজওন্যাল কো-অপারেশনে (এসএএআরসি) রয়েছে। আর আসিয়ানভুক্ত দেশগুলোর ...
মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই

মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ ভালো চলছে।মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক বলে কোনো কিছু নেই। তাই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সুযোগ নেই। তাছাড়া বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ভালো চলছে। তাই মধ্যবর্তী নির্বাচনেরও কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রীই যথাসময়ে নির্বাচন দেবেন।শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, কারও জন্মদিন ১৫ আগস্ট হতেই পারে। তবে জন্মদিনের আনন্দ উদযাপন পরের দিনও করা যায়।আলোচনা সভায় মূল প্রবন্ধ উ...
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে প্রচলিত আইনে ব্যবস্থা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে প্রচলিত আইনে ব্যবস্থা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কেউ লেখালেখি করলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অধীন ঢাকা আঞ্চলিক কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ''ব্লগে বা অন্য কোনো মাধ্যমে লেখালেখির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।''নিয়ল হত্যাকাণ্ডের ঘটনায় মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট ক্লু রয়েছে। আমরা অনুমান নির্ভর কিছু করতে চাই না। কাউকে গ্রেফতার করতে চাই না। তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব।...
মা হচ্ছেন রানীজি

মা হচ্ছেন রানীজি

প্রথম পাতা, বিনোদন, সংবাদ শিরোনাম, স্লাইড
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি মা হচ্ছেন । আর এর জন্যই নাকি তিনি মিডিয়ার আড়ালে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। জানা গেছে, গত বছরের এপ্রিলে যশ রাজ ফিল্মের কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করেছেন অভিনেত্রী রানী মুখার্জি। আর এখন তিনি তার প্রথম সন্তানের জন্য অপেক্ষায় আছেন। সন্তান সম্ভবা হওয়ায় রানী এখন পুরোপুরি মিডিয়ার বাইরে অবস্থান করছেন। বর্তমানে তিনি লন্ডনে অবসর কাটাচ্ছেন। এমনকি একজন গর্ভকালীন মায়ের যেরকম স্বাস্থ্যগত বিষয়াদি মেনে চলতে হয়, সেভাবেই তিনি পরামর্শগুলো মেনে চলছেন। আর সন্তান সম্ভবা হওয়ার জন্যই নাকি তিনি ২০১৪ সালে ব্লবাস্টার ছবি ‘মার্দানি’র পর আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। যদিও শোনা গিয়েছিল যে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের আত্মজীবনী ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রানী মুখার্জি, কিন্তু সম্প্রতি সেই বিষয়টিও পরিস্কার করেছেন ছবিটির নির্মাতা। হাসি...
যুক্তরাষ্ট্রের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।পুলিশের বর্ণবাদী আচরণের বিপক্ষে এক বিক্ষোভ সমাবেশে পুলিশের ছোড়া গুলিতে আঠারো বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ আহত হবার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকা টাইরন হ্যারিসের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনেছেন সরকারী কৌসুলিরা।যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হবার বছরপূর্তিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসেছিল তারই বন্ধু টাইরন হ্যারিস।পুলিশ বলছে, ওই সমাবেশ থেকে প্রথম পুলিশের দিকে গুলি ছুড়েছিল এমন ছয় ব্যক্তির একজন হ্যারিস।তবে, হ্যারিসের বাবা জানিয়েছেন, তার ছেলে নিরস্ত্র ছিল, এবং পুলিশ যখন হামলা চালায়, সে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছিল।এখন সরকারী কৌশুলিরা হ্যারিসের বিরুদ্ধে পুলিশে কাজে বাধা প্রধান এবং পুলিশের ওপ...
মোমেনার আকাশ ছোঁয়ার স্বপ্নই পরিবারের এক রাশ সম্পদ

মোমেনার আকাশ ছোঁয়ার স্বপ্নই পরিবারের এক রাশ সম্পদ

মীরসরাই, স্লাইড
মোহছেনা মিনা, সীতাকুণ্ড : শহরের বাইরে মধ্যবিত্তদের নামের তালিকায় কোথাও মোমেনার নাম খুঁজে পাওয়া না গেলেও দরিদ্রের তালিকায় ঠিকই পাওয়া যাবে। শত দারিদ্রতার মাঝেও মোমেনা আজ সফল একটি মেয়ের নাম। সদ্য প্রকাশিত ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগে সীতাকুণ্ড মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে মোমেনা পেয়েছে জিপিএ-৫ ।   সীতাকুণ্ড থানার পূর্ব আমিরাবাদ গ্রামের মৃত মোহাম্মদ মুছা ও মরিয়ম বেগমের মেঝ মেয়ে মোমেনা আক্তার সীমা। জিপিএ- ৫ পাওয়ার আনন্দ প্রকাশ করতে গিয়ে মোমেনা বলেন, ‘আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি। বড় হয়ে একজন বিসিএস ক্যাডার হতে চাই। এখন পড়াশুনা করছি ভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য। ঢাকা, চট্টগ্রাম দুইটাতেই চেষ্টা করবো। আমার পড়াশুনার পথে সকল বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস।’ তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মোমেনা ছোটবেলা থেকেই মেধাবী। পিতার মৃত্য...
এইচএসসিতে পাশ ৬৯.৬০%: জিপিএ ৫ পেয়েছে ৪৩ হাজার

এইচএসসিতে পাশ ৬৯.৬০%: জিপিএ ৫ পেয়েছে ৪৩ হাজার

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১০ শিক্ষাবোর্ডে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন।রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি ট্যাবের মাধ্যমে ফলের অনুলিপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় তার সঙ্গে ছিলেন। তবে প্রতিবারের মতো এবার আর সেরা কলেজের তালিকা থাকছে না।১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলে। এরপর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জ...