Friday, November 6Welcome khabarica24 Online

স্লাইড

রাজনৈতিক অস্থিরতায় কমেছে পাসের হার-জিপিএ

রাজনৈতিক অস্থিরতায় কমেছে পাসের হার-জিপিএ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফলাফলের কপি হস্তান্তরের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৯.৯০ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮.৩৩ শতাংশ। কমেছে ৯.৯০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন। কমেছে ২৭৭০৮ জন।রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।এরপর তিনি সাংবাদিকদের বলেন, এবার ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৯.৯০ শতাংশ শিক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন। মোট ৮ হাজার ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস ক...
সহিংসতা না চালালে পাসের হার আরো বাড়ত

সহিংসতা না চালালে পাসের হার আরো বাড়ত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরীক্ষার সময় বাংলাদেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। এটি ছিল মনুষ্য সৃষ্ট। বিএনপি-জামায়াত সহিংস কর্মকাণ্ড না চালালে পাসের হার আরো বাড়ত। রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এইচএসসির ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। ফল হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এসময় ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিকী, রাজশাহী বোর্ডের প্রফেসর ড. মো. আবুল হায়াত, কুমিল্লা বোর্ডের প্রফেসর ইন্দ্রভূষণ ভৌমিক, যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মজিদ, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান, বরিশাল বোর্ডের চেয়ারম্যান, ড. মো. জিয়াউল হক, সিলেট বোর্ডের চেয়ারপারসন মমতাজ শাহীন, দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হ...
ভিয়েতনাম যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিয়েতনাম যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষখবর, স্লাইড
রাষ্ট্রপতি আবদুল হামিদ ৬ দিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার ভিয়েতনাম যাচ্ছেন। পথে তিনি থাইল্যান্ডে যাত্রাবিরতি করবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি এই সফর করছেন।রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন জানিয়েছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার পতœী রাশিদা খানমকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। বাসস।সফরকালে রাষ্ট্রপতি ১০ আগস্ট সোমবার সকালে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।এছাড়া ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ভিয়েতনামের হো চি মিন নগরীর পিপলস কমিটির চেয়ারম্যান রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।অন্যদিকে হো চি মিন নগরীতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরাও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।আগাম...
জামিনে মুক্তি পেলেন দুদু

জামিনে মুক্তি পেলেন দুদু

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
নাশকতার মামলায় মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, ছয় মাসের বেশি সময় কারাভোগের পর কাশিমপুর কারাগার-২ থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি ছাড়া পান।গাজীপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে দুদুকে মুক্তি দেওয়া হয়।বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে পুলিশ। এরপর নাশকতার ১৭টি মামলায় তাকে গেপ্তার দেখানো হয়।এর মধ্যে ৮টি মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান দুদু। গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ এসব মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও দুদুর জামিন বহাল থাকায় শুক্রবার তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।...
মীরসরাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মীরসরাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে এক নির্মাণ শ্রমিকের। প্রতিদিনের মতো গতকাল বুধবার (৫ আগষ্ট) সকাল ৮টায় নাহেরপুর গ্রামের কালাম মেম্বার বাড়ীতে নির্মাণ কাজে যায় ইলিয়াছ কন্ট্রাকটরের অধীনের নির্মাণ শ্রমিক কামরুল ইসলাম (৩৫) । নির্মাণ কাজের সময় সেন্টারিংয়ের ঢালাই দেয়া কালে একটি রডে হাত দিতেই মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে। ঘটনা অবহিত হয়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুস সামাদ জানান নিহত নির্মাণ শ্রমিকের বাড়ি ভোলা জেলার দক্ষিণ সম্ভুপুরা গ্রামের আনিচুল হকের পুত্র।...
মীরসরাইতে ২৫ সিএনজির বিরুদ্ধে মামলা : মহাসড়কে যাত্রীদের দূর্ভোগ

মীরসরাইতে ২৫ সিএনজির বিরুদ্ধে মামলা : মহাসড়কে যাত্রীদের দূর্ভোগ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ একদিকে সরকারের অনড় অবস্থান, অপরদিকে হাজার হাজার সিএনজি চালকদের পরিবারের আসন্ন মানবেতর আর্তনাদ। আবার যাত্রীদের সীমাহীন দূর্ভোগ। সব মিলিয়ে মহাসড়ক রুটে চলছে একটি জগাখিচুড়ি সংকট। গতকাল পর্যন্ত গত ৫ দিনে মীরসরাই উপজেলার মীরসরাই ও জোরারগঞ্জ থানাধিন মহাসড়ক এলাকায় মামলা হয়েছে ২৫ সিএনজি চালকের বিরুদ্ধে । উপরের নির্দেশনা অনুযায়ী ধীরে ধীওে মহাসড়কে চলাচলকারী সিএনজিগুলোর বিরুদ্ধে বাস্তবায়ন শুরু হয়েছে এই এ্যাকশন প্রক্রিয়া। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ ফরিদ জানান গতকাল সোমবার দিনভর শুধুমাত্র সিএনজি ষ্টেশানে যাতায়াত ছাড়া কোন সিএনজি মহাসড়কে উঠতে দেয়া হয়নি। ইতিমধ্যে সিএনজি চালকরা ও নিয়মের মধ্যে চলে আসছে বলে তিনি দাবী করেন। আবার তবু ও গত ৩ দিনে নিয়মে আসার জন্য ২০ টি সিএনজিকে প্রসিকিউরের মামলা দেয়া হয়েছে বলে জানান। মীরসরাই থানার মহাসড়কে দায়িত্বরত এসআই আলিউর রহমান জানান গত ২...
টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
কক্সবাজারের টেকনাফ সীমান্তে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টিম এ ইয়াবা উদ্ধার করে।আজ সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া নতুন ট্রানজিট ঘাট সংলগ্ন দক্ষিণ এলাকার অভিযানে গেলে ইয়াবা পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্লাস্টিকের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া প্লাস্টিকের প্যাকেটটি উদ্ধার করে গণনা চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।উদ্ধার ইয়াবার সঙ্গে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।...
আজ থেকে কমতে পারে টানা বৃষ্টি

আজ থেকে কমতে পারে টানা বৃষ্টি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
ঘূর্ণিঝড় কোমেন ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলছে অবিরাম বৃষ্টিপাত। টানা বৃষ্টিতে জনজীবন থমকে যাবার উপক্রম হচ্ছে। কোমেনের প্রভাবে যে বৃষ্টি হচ্ছে তা আজ থেকে কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় কোমেন এখনো বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থান করছে এবং এটি 'ভূ-নিম্নচাপ' আকারে এখন নোয়াখালী থেকে ক্রমে খুলনার দিকে অগ্রসর হচ্ছে। মৌসুমি বায়ুর সাথে এই ভূ-নিম্নচাপ মিলে যাওয়াতেই বাংলাদেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলীয় জেলাগুলোর মানুষ দেখতে পাচ্ছে অবিরাম বৃষ্টিপাত।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ শাহ আলম বলেন, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে যে অবিরাম বর্ষণ হচ্ছে তা আজ হয়তো কমে আসবে এবং আগামী দু-একদিনে একেবারেই কমে যাবে। তবে বৃষ্টিপাত এখনই শেষ হয়ে যাবে না। মৌসুমি বায়ুর...