Friday, November 6Welcome khabarica24 Online

স্লাইড

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১

শাহজালালে ২ কেজি স্বর্ণসহ আটক ১

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কেজি ওজনের ¯¦র্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক যাত্রীর নাম নাজমুল হোসেন (৪০)। তার কাছ থেকে ১ কেজি ৯৮ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার (এসি) প্রিয়াংকা দাস জানান, শনিবার রাত ১০টা ৪০ মিনিটে নাজমুল সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ বিমানে ঢাকায় অবতরণ করেন।এসময় বিমানবন্দরে গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস কর্তৃপক্ষ তার মালামাল তল্লাশি চালায়। তল্লাশিতে তার ব্যাগ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন ১ কেজি ৯৮ গ্রাম। এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা।প্রিয়াংকা দাস জানান, নাজমুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হবে। তবে তার বিস্তারিত পরিচয় ও বাড়ি ঠিকানা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।...
ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস আজ

ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস আজ

আন্তর্জাতিক, স্লাইড
ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে আজ ১৫ আগস্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে দেশটি।দিবসটি উপলক্ষে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, 'এটা কোনো সাদামাটা সকাল নয়। এটা স্বপ্নের প্রত্যাশার সকাল, ১২৫ কোটি ভারতীতবাসীর আকাঙ্ক্ষার সকাল।...
পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার হবে

পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার হবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  পৃথিবীর যেখানেই থাকুক বঙ্গবন্ধুর খুনিরা, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, 'বঙ্গবন্ধুর খুনিরা পৃথিবীর যে দেশেই থাকুক না কেন তাদের দেশে ফিরিয়ে এসে বিচার করা হবে। রায় কার্যকর করা হবে। এ নিয়ে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে, প্রচেষ্টা অব্যাহত থাকবে।' ১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশে যেন এ রকম কিছু আর না ঘটে।'দেশের অগ্রগতি তুলে ধরে আশরাফ বলেন, 'দেশ উন্নতির দিকে যাচ্ছে। যাবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। দল-মত মিলেমিশে কাজে নামতে হবে।...
বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিইগলের সুর বেজে উঠে।পরে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৬টা ৪২ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।পরে আবার আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।...
রোববার থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

রোববার থেকে বিমানের হজ ফ্লাইট শুরু

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
আগামী রোববার ১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের হজ ফ্লাইট বিজি-১০১১ জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এদিকে উত্তরা আশকোনা হ্জ্ব ক্যাম্পে সারাদেশ থেকে হাজিরা এসে জড়ো হতে শুরু করেছেন। তারা হজ্বের এহরাম বেধে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঐদিন সকালে বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানাবেন। একই দিন ৪১৯ জন করে যাত্রী নিয়ে হজ ফ্লাইট বিজি-৩০১১ বেলা ২টা ৩৫ মিনিটে, বিজি-৫০১১ রাত ৮টা ৩৫ মিনিটে এবং শিডিউলড ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ ফ্লাই...
শোক দিবসে জন্মদিন পালন করলে উচিত জবাব

শোক দিবসে জন্মদিন পালন করলে উচিত জবাব

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা অপেক্ষায় আছি এতদিন ধরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে ১৫ আগস্ট কেক কাটেন তার জন্য ক্ষমা চাইবেন। তিনি সেই গর্হিত কাজটি আগামীকাল (১৫ আগস্ট) করবেন না। তিনি যদি সেই গর্হিত কাজটি করেন তাহলে জনগণ এর উচিত জবাব দেবে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত রাজধানীর শিল্পকলা একাডেমীতে  জাতীয় শোক দিবসের আলোচনা সভায় শুক্রবার দুপুরে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।হাছান মাহমুদ বলেন, দুই বারের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন, তার চার-পাঁচটা জন্মদিন। তিনি রাজনীতি করেন, তার সাথে অনেকে লাফালাফিও করেন। বাংলাদেশ বাদে বিশ্বের অন্য যে কোনো দেশে হলে তিনি রাজনীতিতে অযোগ্য বিবেচিত হতেন।সভায় খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল বলেন, কয়েকটি খুচরা দল, নাম ও প্যাড সর্বস্ব দল নিয়ে খালেদা জিয়া ২০-দলীয় জোটের বৈঠক করেছেন। বৈঠকে খালেদা জিয়া জানিয়েছেন তারা জামায়াতের সঙ্গে ছাড়...
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, স্লাইড
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। এবার ক্লার্কের জায়গায় নেতৃত্বভার তুলে দেওয়া হচ্ছে কাঁধে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড ওয়ার্নার। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন মাইকেল ক্লার্ক। আরেকটি বাংলাদেশ সফরের আগমুহূর্তে আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক বদল।ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে ব্যর্থতার দায় নিয়ে এরই মধ্যে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওভালে পঞ্চম টেস্টই হবে তার বিদায়ী টেস্ট। এর পর স্মিথের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া।...
চীনে বিস্ফোরণে নিহত ১৭

চীনে বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
চীনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন।বন্দরনগরী তিয়ানজিনে বিস্ফোরক দ্রব্যের একটি গুদামে এই ঘটনা ঘটেছে।চীনের কর্মকর্তারা বলছেন, সেখানকার সময় রাত সাড়ে এগারোটার দিকে পর পর দুটি বিস্ফোরণ ঘটেছে। যার ধাক্কা পৌঁছে গিয়েছিল কয়েক কিলোমিটার দুর পর্যন্ত।প্রথম বিস্ফোরণটির শক্তি ছিল তিন টন টিএনটির সমপরিমাণ। কিন্তু তার পরেরটির শক্তি ছিল ২১ টন টিএনটির মতো।চারপাশের বহু ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকগুলোতে ফাটল দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে।বহু দুর থেকে যা দেখা গেছে। অনেকে ভেবেছেন ভূমিকম্প হচ্ছে। বহু মানুষজন আতংকে বাইরে ছুটছিলেন।ওদিকে দিনের আলো ফোটার পর বোঝা যাচ্ছে চারপাশে বেশ কিছু ভবন গুড়িয়ে গেছে।দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে বহু কন্টেইনার। সকালেও আগুন জলতে দেখা গেছে।আশপাশে বিশাল এলাকা জুড়ে বিদ...