Tuesday, July 28Welcome khabarica24 Online

মা হচ্ছেন রানীজি

123-700x394বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি মা হচ্ছেন । আর এর জন্যই নাকি তিনি মিডিয়ার আড়ালে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। জানা গেছে, গত বছরের এপ্রিলে যশ রাজ ফিল্মের কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করেছেন অভিনেত্রী রানী মুখার্জি। আর এখন তিনি তার প্রথম সন্তানের জন্য অপেক্ষায় আছেন। সন্তান সম্ভবা হওয়ায় রানী এখন পুরোপুরি মিডিয়ার বাইরে অবস্থান করছেন। বর্তমানে তিনি লন্ডনে অবসর কাটাচ্ছেন। এমনকি একজন গর্ভকালীন মায়ের যেরকম স্বাস্থ্যগত বিষয়াদি মেনে চলতে হয়, সেভাবেই তিনি পরামর্শগুলো মেনে চলছেন। আর সন্তান সম্ভবা হওয়ার জন্যই নাকি তিনি ২০১৪ সালে ব্লবাস্টার ছবি ‘মার্দানি’র পর আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। যদিও শোনা গিয়েছিল যে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের আত্মজীবনী ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রানী মুখার্জি, কিন্তু সম্প্রতি সেই বিষয়টিও পরিস্কার করেছেন ছবিটির নির্মাতা। হাসিনা পার্কারের জীবনীতে চূড়ান্ত হয়েছেন আরেক অভিনেত্রী সোনাক্ষি! গুঞ্জন শোনা যাচ্ছে, আগত সন্তানের জন্যই নাকি রানী মূখার্জি এই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে প্রদীপ সরকারের ছবি ‘মার্দানি’-তে অভিনয় করেন রানী মূখার্জি। ছবিটি ব্যাপক আলোচিত হয়। সমালোচকরা এটিকে রানীর সিনেমা ক্যারিয়ারে সেরা ছবি বলে অভিহিত করেছেন।