Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে ‘বিউটি সার্কাস’

জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে ‘বিউটি সার্কাস’

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক:  সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘বিউটি সার্কাস’ শিরোনামের চলচ্চিত্র। এতে বিউটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি নির্মাণ করছেন মাহমুদ দিদার। প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে নিলেও এতদিন শুটিং শুরু করতে পারেননি এই নির্মাতা। নানা জটিলতা কাটিয়ে এবার সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মাহমুদ দিদার। এ প্রসঙ্গে মাহমুদ দিদার রাইজিংবিডিকে বলেন, ‘আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) থেকে নওগাঁর সাপাহারে সিনেমার শুটিং শুরু করব। এখানে টানা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুটিং করব। আমরা সবাই মিলে অভিন্ন এক লড়াইয়ে আছি। সবাই প্রার্থনা করবেন।’ ঝুঁকিপূর্ণ খেলা সার্কাস। এ খেলার খেলোয়াড়দের জীবন-সংগ্রাম তুলে ধরা হবে এই চলচ্চিত্রে। এতে বিউটি চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ অভিনেত্রীও দীর্ঘ দিন ...
প্রযুক্তিতে সেরা ১০ ব্র্যান্ড

প্রযুক্তিতে সেরা ১০ ব্র্যান্ড

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
  তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিতে সেরা ৫০০টি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে ব্র্যান্ড ফিন্যান্স। তালিকায় টানা পাঁচবার শীর্ষে অবস্থান করা অ্যাপলকে সরিয়ে এবার সেই স্থান দখল করেছে গুগল। বাজারে ব্র্যান্ডের মূল্যমান এবং প্রভাববিস্তারের দিকগুলো বিশ্লেষণ করে এ তালিকা করেছে ব্রিটিশভিত্তিক এই মূল্যায়ন ও কৌশলবিষয়ক কনসালটেন্সি ফার্ম। নিচে সেরা ১০টি ব্র্যান্ড তুলে ধরা হলো গুগল : তালিকায় সবার উপরে রয়েছে গুগল টেকনোলজি। ২০১৭ সালে এই আমেরিকান প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মূল্যমান এক লাখ ৯ হাজার ৪৭০ মিলিয়ন ডলার। গত বছরের চেয়ে তা বেড়েছে ২৪ শতাংশ। অ্যাপল : টানা পাঁচবার শীর্ষে থেকে এবার দ্বিতীয় স্থানে চলে গেছে অ্যাপল। এ বছর তাদের ব্র্যান্ডের মূল্যমান এক লাখ সাত হাজার ১৪১ মিলিয়ন ডলার। গত বছর থেকে এ বছর এগিয়েছে ২৭ শতাংশ। অ্যামাজন : তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যামাজন। এ বছর এ...
মীরসরাইতে লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

মীরসরাইতে লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

জনপদ, জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: লায়ন্স ক্লাব অব মীরসরাই এর উদ্যোগে মীরসরাই পৌরসভার কিছমত জাফরাবাদ গ্রামে গত শুক্রবার ( ৩ ফেব্র“য়ারী ) শুক্রবার সকাল ১১টায় ৫ শতাধিক দুঃস্থদের মাঝে শীতবস্ত্রবিতরণ করা হয় । এসময় লায়ন্স ক্লাব অব মীরসরাই ইউনিটের সভাপতি এজেড এম সাইফুল ইসলাম টুটুল সহ আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক লায়ন মাঈন উদ্দিন, লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, দৈনিক আজাদী প্রতিনিধি লায়ন মাহবুবুর রহমান পলাশ, লায়ন রাখাল চন্দ্র নাথ, রাশেদুল বারী শিবলু, প্রকৌশলী ফেরদৌসুল কবির মিশু সহ প্রমুখ লায়ন সদস্যগন। উক্ত সংগঠন ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে অন্তঃত ৫ হাজার দুঃস্থদের মধ্যে দফায় দফায় শীতবস্ত্র বিতরন করে।...
মীরসরাইয়ে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

মীরসরাইয়ে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে হাতে নাতে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (১ লা ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন স্থানীয় সোনাপাহাড় এলাকার শাহ আলমের পুকুর পাড় থেকে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় ৪ জনকে আটক করলেও বাকী অজ্ঞাত ৭-৮ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এসময় তাদের কাছ থেকে ৩টি কিরিচ ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। ধৃত ডাকাতগণ, হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবু আহম্মদ মিন্টুর ছেলে ইকবাল (৩০) ও মামুন (৩৩), জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড়ের মফিজুর রহমানের ছেলে মো. আক্তার (৩৫) ও খিলমুরালীর রসুল আহম্মদের ছেলে সাইদুল (৩২)। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত ডাকাত। এদের প্রত্যেকের বিরুদ্ধে ১ ডজন করে মামলা রয়েছে। এরা রাতের বেলায় মহাসড়কে এবং থানা...
মুক্তির আগেই ‘বাহুবলি-টু’র আয় ৫০০ কোটি!

মুক্তির আগেই ‘বাহুবলি-টু’র আয় ৫০০ কোটি!

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক :২০১৭ সালের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে সিনেমাটি। বর্তমানে চলছে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ। এরই মধ্যে সিনেমাটির প্রদর্শন স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। আর এ থেকে মুক্তির আগেই ৫০০ কোটি রুপি আয় করেছে বাহুবলি-দ্য কনক্লুশন। ২০১৫ সালে মুক্তি পেয়েছে বাহুবলি-দ্য বিগিনিং। সিনেমাটির সিক্যুয়েল বাহুবলি-দ্য কনক্লুশন। তেলেগু, তামিল এবং হিন্দি এই তিন ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেয়া হবে। সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব কিনেছেন জনপ্রিয় নির্মাতা করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। এর জন্য তিনি রেকর্ড সংখ্যক অর্থ প্রদান করেছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। ভারতীয় ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটে জানিয়েছেন, সিনেমাট...
জমিদাতা যখন স্কুল ছাত্রদের কাঁধে  !

জমিদাতা যখন স্কুল ছাত্রদের কাঁধে !

সারা-দেশ, স্লাইড
নতুন কিছু কররে ভাই নতুন কিছু কর। জি নতুন কিছু করার প্রত্যয় নিয়ে থাকেন কিছু মানুষ। নতুন কিছু করে বসেন তাঁরা। নতুন কিছু করলেন উপজেলা চেয়ারম্যান ও স্কুলের জমিদাতা। কোমলমতি শিশু-কিশোরদের কাঁধে ও শরিরে জুতো পায়ে হেটে নতুন কিছু কি করলেন্ এই প্রশ্ন সবার! স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হেঁটে যাওয়ার ঘটনা সারা দেশে সমালোচনার ঝড় তুলেছে। এই ঝড়ের মধ্যে ঘটে গেল একই ঘটনা। জামালপুরে গত ২৯ জানুয়ারি স্কুলের ছোট ছোট শিক্ষার্থীর কাঁধের ওপর পা রেখে হেঁটেছেন ওই স্কুলে জমিদাতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের কোমলমতি শিশুছাত্রদের কাঁধে চড়ে হাঁটেন ওই স্কুলের জমিদাতা দিলদার হোসেন ওরফে প্রিন্স। ছাত্রদের কাঁধে দিলদার হোসেনের হেঁটে যাওয়ার ছবি গতকাল বুধবার রাতে ফ...

দুই কাভার্ডভ্যানের চাপা ।। সীতাকুণ্ডে তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সীতাকুণ্ড প্রতিনিধি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ভাটিয়ারী বানুর বাজার এলাকায় দুই কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মৃত মুসলিম উদ্দিন ছেলে নয়ন (৩২), মো. সৈয়দ হোসেনের ছেলে জাভেদ এবং রাকিব (৩২)। তাদের বাড়ি ছলিমপুর ফকিরহাট এলাকার ফকিরপাড়ায়। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখি একটি কাভার্ডভ্যান (চট্টমেট্টো-ট-১১-৫৭৩০) একই মুখি অপর একটি কাভার্ডভ্যানের পেছন দিকে ধাক্কা দেয়। দুই কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে মোটর সাইকেলটি (চট্টমেট্টো-হ-১১-২৫৪৯) ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের তিন আরোহীর মধ্যে নয়ন এবং রাকিব মারা যান। অপর আরোহী জাভেদকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘা...

মীরসরাইতে সড়ক দূঘটনায় আহত যুবকের মৃত্যু

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত যুবক ৩দিন হাসপাতালে চিকিৎসাধিন এর পর বাড়ি ফিরলেই বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। নিহতের নিকটাত্মীয় ও স্বজনরা জানায় গত ২৮ জানুয়ারী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে সড়ক দুঘটনা আহত হয়েছিল ২ যুবক।  আহত জাহেদ হোসেন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধিন হলে ও অপর যুবক মোশারফ হোসেন সুমন(২০) কে চিকিৎসকরা প্রতি ১৫ দিন পর চিকিৎসা নিতে বলে ছাড়পত্র দিলে । মঙ্গলবার ( ৩১ জানুয়ারী) তাকে পরিবার মিঠানালা গ্রামের নিজবাড়িতে নিয়ে আসে। কিন্তু গভীর রাতেই সে মত্যুবরণ করে। ভোরে তার মৃতদেহ দেহ দেখে পরিবার স্বজন কান্নায় ভেঙ্গে পড়ে। নিহত সুমন উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর মো: মাহমুদুল হক ছোট পুত্র। পরে সকাল সাড়ে ১১টা তার দাফান সম্পন্ন হয়।  ...