Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

আরব  আমিরাতে দৈনিক যুগান্তর এর ১৮ বছর পদার্পণ উপলক্ষে “দেশ গঠনে মিডিয়ার ভূমিকা শীর্ষক”আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠান

আরব আমিরাতে দৈনিক যুগান্তর এর ১৮ বছর পদার্পণ উপলক্ষে “দেশ গঠনে মিডিয়ার ভূমিকা শীর্ষক”আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠান

আমিরাত সংস্করণ, স্লাইড
আরব আমিরাত থেকে মোহাম্মদ মনির উদ্দিন মান্না:-  বাংলাদেশের সাহিত্য  প্রবাসীদের সংগঠন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত শাখা  উদ্যোগের গত  ৩রা ফ্রেরুয়ারী,রোজ-  শুক্রবার, ইউ. এ. ই  বিকাল ২ ঘটিকা,আরব আমিরাত  আল আইন,  হিলি সানাইয়া, আরবি রেষ্টুরেন্টে,জাতীয় কবিতা মঞ্চ ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত শাখার সভাপতি, বিশিষ্ট কবি ও কলামিস্ট মোহাম্মদ মুসা সভাপতিত্বে এবংকবি নজরুল সাহিত্য পরিষদ , আরব আমিরাত শাখার সভাপতি  ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ, আআরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মোহাম্মদ মনির উদ্দিন মান্নার সঞ্চালনায়, দৈনিক যুগান্তর১৮তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালন এক  আনন্দঘন পরিবেশ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে  দৈনিক যুগান্তর১৮তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালন  করা হয়। দৈনিক যুগান্তর এর ১৮ বছরে পদার্পন উপলক্ষে "দেশ গঠনে মিডিয়ার ভূমিকা শীর্ষক"আলোচনা সভা ও কবিতা পাঠ অনু...
আরব আমিরাতে মোহাম্মদ  সোহেল রানার  পিতা স্মরণে শোক সভা দোয়া মাহফিল

আরব আমিরাতে মোহাম্মদ সোহেল রানার পিতা স্মরণে শোক সভা দোয়া মাহফিল

আমিরাত সংস্করণ, স্লাইড
আরব আমিরাত প্রতিনিধিঃ আরব আমিরাতে মোহাম্মদ  সোহেল রানার এর মহান আর্দশ পিতা মোহাম্মদ আবুল কালাম স্মরণে শোক সভা, কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্টিত । বাংলাদেশের প্রবাসীদের সংগঠন দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ,আরব আমিরাত শাখা ও জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত শাখার যৌথ উদ্যোগের গত  ৩রা ফ্রেরুয়ারী,রোজ-  শুক্রবার, ইউ. এ. ই  সকাল ১১ ঘটিকা, আল আইন,  হিলি সানাইয়া, আরবি রেষ্টুরেন্টে এক মোহাম্মদ আবুল কালাম স্মরণে শোক সভা, কোরআন শরীফ খতম ও দোয়া মাহফিল,সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মুসা । সাধারণ সম্পাদক কবি  ও সাংবাদিক মোহাম্মদ মনির  উদ্দিন মান্নার  সঞ্চালণায় শোক সভায় বক্তব্য রাখেন জনাব  আলহাজ্ব মাজহার উল্লাহ্‌ মিয়া,সভাপতি, মিরসরাই সমিতি, সংযুক্ত আরব আমিরাত, মোহাম্মদ সিরাজদ্দৌলা মামুন, উপদেষ্টা কবি নজরুল সাহিত্য পরিষদ ও জাতীয় কবিতা মঞ্চ, আরব আমিরাত শাখা, এম.  এ. খায়ের নিজামী,রশিদা শরীফ ক...
শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল সম্পন্ন

শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল সম্পন্ন

খেলাধুলা, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতনিধিঃ শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়। এ স্লোগানে স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড় আয়োজিত ১ম শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভাস্থ চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নাঈম টিম (চৌদ্দগ্রাম) কে পরাজিত করে এফডিএফ (বাংলাবাজার) চ্যাম্পিয়ান হয়। সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলার সভাপতি ও চট্টগ্রাম জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষিছড়ী উপজেলার ইউএনও ও শান্তিনীড়ের গর্বিত সদস্য জাহিদ ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জসীম উদ্দিন, মেহের গ্রুপের চেয়ার...
মীরসরাইতে যুগান্তরের ১৮ বছর পূর্তি উৎসব

মীরসরাইতে যুগান্তরের ১৮ বছর পূর্তি উৎসব

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ দৈনিক যুগান্তরের ১৮ বছর পূর্তি উপলক্ষে বৃহ¯প্রতিবার ( ২ জানুয়ারী ) রাত ৮টায় মীরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা। স্বজন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় প্রথম অধিবেশনে দেশের শীর্ষ প্রকাশনা দৈনিক যুগান্তরের সাহসী লেখনী ও সৃজনশীল নানান অবদান নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন প্রধান অতিথী উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, বিশেষ অতিথী সহকারি কমিশনার ভূমি কায়সার খসরু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবিব, সহকারি শিক্ষা অফিসার তোয়াব মজুমদার, মীরসরাই থানার ওসি তদন্ত জাকির হোসেন, স্থানীয় সমাজসেবক এহছানুল হক মিলন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোহাম্মদ সেলিম, অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক, মাষ্টার মী...
প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ ভারতীয় ‘এ’ দলের মুখোমুখি বাংলাদেশ। হায়দরাবাদের জিমখানা মাঠে অনুষ্ঠানরত এই প্রস্তুতি ম্যাচটি দুই দিনের। এতে দুই দলই একটি করে ইনিংসে ব্যাটিং করবে। প্রতিদিন খেলা হবে ৯০ ওভার করে। প্র​স্তুতিমূলক ম্যাচ বলেই দুই দল খেলছে ১৪ জন খেলোয়াড় নিয়ে। ব্যাটিং অবশ্য করবেন ১১ জনই। ফিল্ডিংয়েও থাকবেন ১১ জন। সকালে টসে জিতে ব্যাটিং নিয়ে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২২ রানের মাথায় আউট হয়ে গেছেন ইমরুল কায়েস। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ​ছিল ১ উইকেটে ৪০। সৌম্য সরকার ১৮ ও তামিম ইকবাল ১৩ রানে অপরাজিত আছেন। ইমরুল আউট হয়েছেন ৪ রানে। চামা মিলিন্দের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ হয়েছেন তিনি।...
তুই যদি চিনতি অামায় পরানের পাখি তোরে লিখে দিতাম অামার এ দুটি অাঁখি

তুই যদি চিনতি অামায় পরানের পাখি তোরে লিখে দিতাম অামার এ দুটি অাঁখি

স্লাইড
.   মো. তৌহিদুল ইসলাম তুই যদি চিনতি অামায় পরানের পাখি তোরে লিখে দিতাম অামার এ দুটি অাঁখি,,, ভালো যদি বাসতি অামায় দেখতিস কি অাদরে রাখি   তুই ছারা ত্রি ভুবনে অার কেউ নাই ও তুই ছারা ত্রি ভুবনে অার কেউ  নাই অামি তোকে অামার সারা জনম দিতে চাই তুই যদি পরান অামার রাখিতিস বাধি তোরে লিখে দিতাম অামার এ দুটি অাখি ভালো যদি বাসতি অামায় দেখতিস কি অাদরে রাখি   অামি ডাকি তুই পাখি থাকিস না দুরে ও অামি ডাকি তুই পাখি থাকিস না দুরে অামার এ জীবনটা চলে তোর অনুসারে তুই যদি বলিস অামায় প্রেম অপরাধী তোরে লিখে দিতাম অামার এ দুটি অাখি,, ভালো যদি বাসতি অামায় দেখতিস কি অাদরে রাখি,,,    ...
চলে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত

চলে গেলেন সুরঞ্জিত সেনগুপ্ত

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। আজ রোববার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু হয়। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক জানান, আজ ভোররাত পৌনে চারটার দিকে সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসকেরা হাসপাতালে ছুটে আসেন। ভোররাত ৪টা ২৪ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। কামরুল হক আরও জানান, গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গত শুক্রবার সকালে তাঁকে ল্যাবএইডে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর অবস্থার বেশ অবনতি হয়। রাত নয়টার দিকে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তিন...
এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে : তারানা

এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে : তারানা

জাতীয়, স্লাইড
খবরিকা ডেক্সঃ  প্রযুক্তি বান্ধব হতে হলে এ প্রজন্মের হাতে প্রযুক্তি তুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুক্রবার দুপুরে মাইক্রোসফট বাংলাদেশের আয়োজনে বেসিস সফট এক্সপো-২০১৭ তে ‘কোডিং ফর কিডস’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তারানা হালিম বলেন, এ প্রজন্ম প্রযুক্তি নির্ভর প্রজন্ম। নতুন প্রজন্মের প্রযুক্তির প্রতি এ আকর্ষণ ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। তাদের সাইবার স্পেসে বিচরণ করতে হবে। এ প্রজন্ম বলিষ্ঠভাবে বেড়ে উঠছে। গত কয়েকবছরে টেলিকমিউনিকেশনে আমাদের অনেক অগ্রগতি হয়েছে। এ প্রজন্মের কাছে এখন কম্পিউটার ও মোবাইলের মত হাতিয়ার রয়েছে। কিন্তু এগুলো ব্যবহার করতে হবে ইতিবাচকভাবে। বিশেষভাবে ‘Safe use of Internet’ এর দিকে জোর দিতে চাই। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন পোস্ট দ...