Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

জোরারগঞ্জে মসজিদের পুকুর ভরাট নিয়ে দুপক্ষের হামলায় আহত ১২ : উত্তেজনা

জোরারগঞ্জে মসজিদের পুকুর ভরাট নিয়ে দুপক্ষের হামলায় আহত ১২ : উত্তেজনা

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তৌহিদুল ইসলাম :: মীরসরাইতে ভরাট নিয়ে দুপক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও গ্রামবাসির উপর বখাটেদের দফায় দফায় হামলায় ইউপি মেম্বার সহ অন্তঃত ১২ ব্যক্তি আহত হয়েছে। উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার ( ৩১ জানুয়ারী ) বিকেল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ জানায় ইতিমধ্যে আইনশৃংখলা নিয়ন্ত্রনে । উভয় পক্ষ থানায় অভিযোগ ও দিয়েছে, সকলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবুল খায়ের ও মহিলা মেম্বার জবা বড়–য়া সহ গ্রামবাসি জানান তাজপুর গ্রামের বড় মসজিদ এর কমিটি নামাজের জায়গা সম্প্রসারনের জন্য মসজিদের সামনের পুকুরটি ভরাটের সিদ্ধান্ত নেয়। স্থানীয় সোহেল ( ২৭) নামের যুবককে ভরাটের দায়িত্ব গ্রহন করে। কিন্তু ইতিমধ্যে একই এলাকার আতাউল্লাহ ( ২৮) নামে অপর যুবক এসে মাটি ভরাট নিয়ে বাধা দিলে মসজিদ কমিটি দুজনকেই ২০০ গাড়ি করে মাটি ভরাট করার দায়িত্ব দেয়। কিন্তু তাতে ও...

মীরসরাইয়ে আগাম আমের মুকুল

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ বাংলার জনপদে আম কাঁঠালের মৌ মৌ গন্ধ কার না চেনা? দুরন্ত শৈশবে কাঁচা-পাকা আম পাড়ার আনন্দ অনেকেরই স্মৃতিতে চির ভাস্কর। তাছাড়া বর্তমানে আম বাংলাদেশের প্রধান চাষযোগ্য অর্থকরী ফলগুলোর মধ্যে অন্যতম। বৈচিত্রপূর্ণ ব্যবহার, পুষ্টিমান এবং স্বাদ-গন্ধে আম একটি অতুলনীয় ফল। বিশেষ করে শীতের শেষে যখন আমের মুকুল আসে, আর সেই মুকুল থেকে যখন ছোট ছোট আম বের হয়, সেই আম পাড়তে গিয়ে মায়ের বকুনী বৃদ্ধ বয়সেও অনেকের কাছে স্মৃতিপটের চেনা ইতিকথা । চট্টগ্রামের মীরসরাই উপজেলার অনেক স্থানে এবার আগাম আমের মুকুল লক্ষ্য করা যাচ্ছে। গত মঙ্গলবার মীরসরাই পৌর এলাকার দক্ষিণ তালবাড়িয়া এলাকায় চৌধুরী ম্যানশনের আঙিনায় দেখা যায় আমের মুকুল এসেছে একটি গাছে। এছাড়াও মীরসরাইয়ের ওয়াহেদপুর, দুর্গাপুর, জোরারগঞ্জ, আবুতোরাব, মঘাদিয়া, সাহেলখালী, মায়ানী, করেরহাট, ইছাখালী, ওয়াহেদপুর, বড়দারোগারহাট, এলাকার অনেক বাড়ির আঙিনায়, পুকু...

অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তোলায় অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বারাক ওবামার সময়কালে নিয়োগ করা হয়েছিল। অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন সেটিকে বলবৎ না করতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের আদেশ দিয়েছিলেন মিস ইয়েটস। সেজন্য তাকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাটর্নি জেনারেল তার দপ্তরের সাথে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। এর আগে এক চিঠিতে মিস ইয়েটস বলেছিলেন, অভিবাসন বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আদেশ জারি করেছিলেন সেটি আইন সংগত হয়নি বলেই তার মনে হয়। তিনি বলেছিলেন, ‘আমি যতক্ষণ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি, ততক্ষণ পর্যন্ত জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্টের নির্বাহী আদেশের পক...

স্বাস্থ্য সুরক্ষায় এলাচির গুণাগুণ

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেস্ক:  এলাচ সুগন্ধিযুক্ত একটি মসলা। এলাচকে বলা হয় মসলার রানী। খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এলাচ।এখানে এলাচ থেকে আপনি যেসব স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন তা তুলে ধরা হল। ● এলাচ ও আদা সমগোত্রীয়। আদার মতোই পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে এলাচ অনেক কার্যকরী। বুক জ্বালাপোড়া, বমি ভাব, পেট ফাঁপা, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিন। ● দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের জুড়ি নেই। এলাচের ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সহায়তা করে। ● রক্তনালীতে রক্ত জমে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এলাচের রক্ত পাতলা করার দারুণ গুনটি এই সমস্যা থেকে মুক্তি দেবে। প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে। ● এলাচের ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপের সমস্যা কমিয়ে আনতে সক্ষম। দেহের বাড়তি ফ্লুইড দূর করে এলাচ উচ্চ রক্তচাপের সমস্য...

৬৩তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
৬৩তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত  হয়েছে এবারের প্রতিপাদ্য বিষয়ঃ-কুষ্ঠরোগে বালক বালিকায় আর কোন প্রতিবন্ধিতা নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য সকাল ১০:৩০ ঘটিকায় জামালখান রোডস্থ প্রেস ক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, মাননীয় সিভিল সার্জন, চট্টগ্রাম। বিশেষ অতিথিদ্বয় ছিলেন যথাক্রমে জনাব কামাল উদ্দিন, সভাপতি-ডাপা, জনাবা আনজুমান বানু লিমা, সহকারী পরিচালক, সমাজ উন্নয়নস কর্মসূচী, ঘাসফুল, জনাব চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্যানেল মেয়র ও কাউন্সিলর, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, চসিক, ড. সুলতান মাহমুদ ভূইয়া, সিনিয়র ইনট্্রাক্টর, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম, ডা. কাজী মোঃ জয়নাল আবেদীন, সিনিয়র কনসালটেন্ট, আগ্রাবাদ আমেরিকান হাসপাতাল, চট্টগ্রাম, প্রফেসর ডা. এম. জালাল উদ্দিন, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন, মা-ও-শিশু মেডিকে...

মীরসরাইয়ে জোরারগঞ্জ থানার উদ্যেগে দূঃস্থদের মাঝে কম্বল বিতরণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারী (রবিবার) সকাল ১০ টায় থানা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে থানা এলাকায় বসবাসরত ২০০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রতি জনের হাতে একটি করে কম্বল তুলে দেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত আনোয়ার উল্লাহ, সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ বলেন, আমাদের ওসি স্যারের আয়োজনে অত্র থানার পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।...

আজ বিশ্ব কুষ্ঠ দিবস ।। ৬ বছরে চট্টগ্রামে ৬৩৫ কুষ্ঠ রোগী শনাক্ত

সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্লাইড
কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার সরকারে দর্শন। যে হারে রোগী শনাক্ত হচ্ছে তাতে এই দর্শন অর্জনে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা সৃষ্টি। তারই আলোকে আজ পালিত হচ্ছে ৬৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস। দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের তথ্য মতে, বাংলাদেশ ১৯৯৮ সালে কুষ্ঠ ইলিমিনেশনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং চট্টগ্রামে হয়েছে ২০১১ সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সময়ে প্রতি ১০ হাজার লোকের মধ্যে একজনের কম লোক কুষ্ঠ রোগে আক্রান্ত হলে তাকে ইলিমিনেশন বলে। ২০২০ সালের মধ্যে রোগী সনাক্তের সময় গ্রেড-২ ডিজেবিলিটিসহ কুষ্ঠ আক্রান্তের হার প্রতি লাখে ১ এর নীচে নিয়ে আসা এবং শিশু কুষ্ঠ রোগী সনাক্তের সময় গ্রেড-২ ডিজেবিলিটি শূন্যে নিয়ে আসা সরকারের লক্ষ্য। চট্টগ্রাম অঞ্চলে এই প্রতিবন্ধিতার হার পৌঁছেছে ১৫ দশমিক ২৮ শতাংশে এবং বাংলাদেশে ৮ দশমিক ২ শতাংশে। দেরীতে রোগী সনাক্ত হওয়াই এর মূল কারণ এই হা...

ডি এস এম এফ ব্লু মীরসরাইয়ে ৫৭ তম সভা সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ ডি এস এম এফ ব্লু মীরসরাই উপজেলার ৫৭ তম সভা সম্পন্ন হয় গত ২৮ জানুয়ারী(শনিবার) বিকাল সাড়ে ৪টায় উপজেলাস্থ করিম মার্কেট দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় সদস্য মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলার দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন এর সঞ্চালনায় কোম্পানীর বর্তমান, অতীত এবং ভবিষ্যত কর্মপন্থা নিয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন থানা কমিটির সদস্য ডাঃ দিদারুল আলম, আজাদ হোসেন, মাওলানা আলা উদ্দিন, প্রধান নির্বাহী নাজমুল আবেদিন, অর্থ-সম্পাদক আনোয়ারা বেগম। বক্তরা কোম্পানীর এম ডি মোহাম্মদ রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর নিঃর্শত মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। সভাপতি মোঃ দিদারুল আলম সবাইকে মিলেমিশে কাজ করার জন্য এবং উপদেশ মূলক বক্তব্য প্রদান করে সভা শেষ করেন।  ...