Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে জোরারগঞ্জ থানার উদ্যেগে দূঃস্থদের মাঝে কম্বল বিতরণ

Mirsarai pic, 29.01,17

নিজস্ব প্রতিনিধি ঃ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারী (রবিবার) সকাল ১০ টায় থানা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে থানা এলাকায় বসবাসরত ২০০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রতি জনের হাতে একটি করে কম্বল তুলে দেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, ওসি তদন্ত আনোয়ার উল্লাহ, সেকেন্ড অফিসার এসআই বিপুল চন্দ্র দেবনাথ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ বলেন, আমাদের ওসি স্যারের আয়োজনে অত্র থানার পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।