Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

নববর্ষে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার হাতিরঝিলের দুই স্থাপনা

নববর্ষে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার হাতিরঝিলের দুই স্থাপনা

জাতীয়, সারা-দেশ, স্লাইড
খবরিকা ডেক্সঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নববর্ষের প্রাক্কালে হাতিরঝিলে নির্মিত অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ঢাকাবাসী তথা দেশবাসীর চিত্ত-বিনোদনের জন্য নববর্ষের উপহার হিসেবে দিলাম। বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ দুটি স্থাপনার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জীবনযুদ্ধে হিমশিম খাওয়া মানুষগুলোর চিত্ত-বিনোদনের সুযোগ এমনিতেই কম। বর্তমান সরকার জীবনটাকে সহজ করার চেষ্টা করছে। হাতিরঝিলের দৃষ্টিনন্দিত স্থাপনা মানুষকে কিছুটা হলেও চিত্ত-বিনোদনের সুযোগ করে দেবে। তবে তিনি এলাকাটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল নাসের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থাপনা দুটির বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু...
‘শত শত নৌকায় হাজার হাজার দর্শক, এই দৃশ্যও আগে কখনো দেখা যায়নি’-হানিফ সংকেত

‘শত শত নৌকায় হাজার হাজার দর্শক, এই দৃশ্যও আগে কখনো দেখা যায়নি’-হানিফ সংকেত

বিনোদন, স্লাইড
বিনোদন ডেক্সঃ ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্ন নিদর্শন ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে সুন্দরবনে। ইত্যাদি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হয় হানিফ সংকেতের সঙ্গে ইত্যাদি সুন্দরবনে কেন? ইত্যাদি দীর্ঘদিন থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় সুন্দরবন। এবারের অনুষ্ঠানে মূলত অনেক কিছুই নুতন। কিছু কিছু বিষয় দর্শকরা টিভি পর্দায় প্রথম দেখবেন। যেমন এ পর্যন্ত প্রায় মাঝ নদীতে কখনো কোনো অনুষ্ঠানের সেট বানানো হয়নি, এবার সেটা হয়েছে। এবার আমরা গ্যালারি বানিয়েছি নৌকা দিয়ে। শত শত নৌকায় চেয়ার বসিয়ে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে। শত শত নৌকায় হাজার হাজার দর্শক, এই দৃশ্যও আগে কখনো দেখা যায়নি। এটা তো বিশাল আয়োজন! কিভাবে হলো? ইচ্ছা। ইত্যাদি ধারণের জন্য সাতক্ষীরা অংশের সুন্দরবন সংলগ্ন এমন একটি জায়গা বেছে নিয়েছি...
তৃষ্ণা মেটানোর জন্য কাঁচা আম খান

তৃষ্ণা মেটানোর জন্য কাঁচা আম খান

প্রথম পাতা, সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেক্সঃ  কম-বেশি সব বয়সের মানুষরাই আম খেতে অনেক পছন্দ করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে পাকা আমের চেয়ে কাচা আমের পুষ্টিগুণ সবচেয়ে বেশি। আমের মৌসুম শুরু হওয়ায় বাজারেও এখন কম-বেশি দু’ধরনের আমই পাওয়া যাচ্ছে। তবে কাচা কিংবা পাকা যেটাই হোক না কেন দুটোই শরীরের জন্য সমান উপকারী। আম উচ্চ প্রোটিন, ভিটামিন এ, সি, বি৬, কে, ফোলিক এসিড, আঁশ ও পটাশিয়াম সমৃদ্ধ একটি ফল। এতে কপার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং এন্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন ও জিয়াজেন্থিন রয়েছে। গবেষণায় দেখা গেছে, আম খাওয়ার ফলে স্থুলতা, C। এছাড়া ত্বক ও চুলের রঙের পরিবর্তনের ক্ষেত্রে, দেহের শক্তি বৃদ্ধির জন্য, কোলন ক্যান্সার রোধে, হাড় ও হজম শক্তির উন্নত করার ক্ষেত্রে এই ফলের ভূমিকা রয়েছে। কাজেই সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত আম খান। এগুলো ছাড়াও আমের আরও নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে- এসিডিটির বিরুদ্ধে যুদ্ধ করে খাদ্যাভ্যাসের কারণে বেশ...
পহেলা বৈশাখে বন্ধ থাকবে যেসব সড়ক

পহেলা বৈশাখে বন্ধ থাকবে যেসব সড়ক

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
খবরিকা  প্রতিবেদক : বাংলা নববর্ষ বরণ উপলক্ষে আগামী পহেলা বৈশাখ-১৪২৪ (১৪ এপ্রিল) রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে।রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশেপাশের এলাকায়  জনসমাগমকে কেন্দ্র করে সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা  হতে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত  ঢাবি ক্যাম্পাস এলাকায় ঢাবির স্টিকারযুক্ত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। ১৪ এপ্রিল  ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা বজায় থাকবে। যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ১. বাংলামটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসি...

ফোনে যখন কথা বলবেন

বিনোদন, সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেস্ক :মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন একটি দিন নেই যেদিন আপনি এই যন্ত্রটি ছাড়া থাকতে পারবেন। প্রিয়জনদের সাথে কথা বলা হোক কিংবা সময় কাটানোর জন্য গেইম খেলা অথবা ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ার খবর নিমিষে রাখা এই মোবাইল ফোন দ্বারাই কেবল সম্ভব। তবে এই কথা বলার ক্ষেত্রেও আছে কিছু নিয়ম। যা আমরা জানি কিন্তু মনের অজান্তেই তা এড়িয়ে যাই। এই কাজগুলোই মোবাইল ফোনে কথা বলার সময় আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করে।মোবাইল ফোন আপনি সব জায়গাতেই নিয়ে যাচ্ছেন, তাই এতে এমন কোনো রিংটোন ব্যবহার করবেন না যাতে আপনার আশেপাশের মানুষ বিরক্ত হয়। আপনার এই একটি কাজ তাদের মাঝে আপনার ব্যক্তিত্বকে খারাপভাবে উপস্থাপন করতে পারে। এছাড়া থাকে পরিবারের মানুষসহ আত্মীয়স্বজন আর বন্ধু-বান্ধব। তাদের কাছেও আপনার রুচির একটি খারাপ প্রভাব পরতে পারে । তাই ফোনের একটি মার্জিত রিংটোন ব্যবহার করুন। উচ্চস্বরে কথা বলবেন ...
কবিতা জীবনের জয়গান, মিলনের আনন্দ, নিরানন্দকে ধ্বংস এক নির্মাণের প্রেরণা যুগায়,কবিতা মানুষকে পরিশুদ্ধ হতে সাহায্য করে -খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ, মাহবুবুর রহমান রুহেল

কবিতা জীবনের জয়গান, মিলনের আনন্দ, নিরানন্দকে ধ্বংস এক নির্মাণের প্রেরণা যুগায়,কবিতা মানুষকে পরিশুদ্ধ হতে সাহায্য করে -খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ, মাহবুবুর রহমান রুহেল

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
মোহাম্মদ মনির উদ্দিন আলম মান্না-আরব আমিরাত প্রতিনিধি :- মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সুযোগ্য পুত্র, খ্যাতনামা প্রযুক্তি বিশেষজ্ঞ, এফ রহমান টাষ্ট্রের অন্যতম পরিচালক, নিজামপুর সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয় এর পরিচালনা বোর্ডের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, মেহনতি মানুষের কণ্ঠস্বর রাজনৈতিক ব্যক্তিত্ব মিরসরাই উন্নয়নের রূপকার সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র, চট্রগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তারুণ্যের প্রতীক ও মীরসরাইয়ের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত শাখার প্রতিনিধি দল। গত সোমবার (১০ এপ্রিল) রাতে  শারজা একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার মাহব...
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য নিয়োগ পেলেন মীরসরাইয়ের কৃতি সন্তান ডা. ইসমাইল খান

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য নিয়োগ পেলেন মীরসরাইয়ের কৃতি সন্তান ডা. ইসমাইল খান

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
খবরিকা রিপোর্টঃ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি (উপাচার্য) হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। মীরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নরে শেখেরতালুক গ্রামে জন্মগ্রহন করেন তিনি। ইসমাইল খান চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রাক্তন ছাত্র। তিনি ১৯৮৪ সালে চমেক থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেন। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজের অধ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাঁকে নিয়োগ দিয়েছেন। গত সোমবার (১০ এপ্রিল) বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের বিষয়টি জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে শুনেছে...
প্রাথমিক বৃত্তিতে এবারও সেরা মীরসরাই’র জে,বি শিশু কানন

প্রাথমিক বৃত্তিতে এবারও সেরা মীরসরাই’র জে,বি শিশু কানন

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি॥ চট্টগ্রামের মীরসরাই উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জে, বি, শিশু কানন থেকে ২০১৬ সনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩৬ জন ট্যালেন্টপুল, ২৬ জন সাধারণ গ্রেডসহ মোট ৬২ জন সরকারী প্রাথমিক বৃত্তি পেয়েছে। অভূতপুর্ব এ ফলাফলের জন্য প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়া ও পরিচালনা পরিষদের সভাপতি মকছুদ আহমদ চৌধুরীসহ অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান জানান, বরাবরের মতো উপজেলা পর্যায়ে এবারো জে,বি শিশু কানন শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। তিনি আরো বলেন এই বছর মীরসরাই উপজেলায় মেধাবৃত্তিতে ৮৯, সাধারণ গ্রেডে ১৫৭ এবং সম্পূরক ৫০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।  ...