Thursday, November 5Welcome khabarica24 Online

স্লাইড

বৈশাখের রঙিন সাজ

বৈশাখের রঙিন সাজ

প্রথম পাতা, বিনোদন, সারা-দেশ, স্লাইড
বৈশাখ বরণে হাতে আছে আর কয়েক ঘণ্টা। এ উৎসবের মূল আয়োজন হলো সাজসজ্জা। সবাই নিজেকে ভিন্ন সাজে সাজাতে চায়। বর্ষবরণে নিজেকে নতুন রূপে সাজাতে শাড়িই সাজের অন্যতম অনুষঙ্গ। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃৃতিকে পুরোপুরি ফুটিয়ে তুলবে শাড়ি। তবে গ্রীষ্মের বাড়তি গরমে কেমন শাড়ি পরলে ভালো লাগবে বৈশাখের সাজে, তাও ভাবানায় রাখতে হবে। পড়ন্ত রোদে বাড়তি গরমে সিনথেটিক কাপড় এড়িয়ে যাওয়াই ভালো। যেহেতু দিনের অনেকটা সময় শাড়ি পরে থাকতে হবে, সে ক্ষেত্রে সুতি কিংবা সিল্কের শাড়িতেই আরাম পাওয়া যাবে। টাঙ্গাইলের তাঁতের শাড়ি বৈশাখের শাড়ি হিসেবে বেশ জনপ্রিয়। তবে তাঁতে বোনা সুতি জামদানি শাড়ি কিংবা তাঁতে বোনা সুতি শাড়ির ওপর সুতার কাজ ও ব্লক বাটিকে সুতির শাড়িগুলো বৈশাখের পোশাকে তুলে ধরে ভিন্ন রকম আমেজ। এ বিষয়ে ফ্যাশন হাউস অঞ্জন’স-এর শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, সুতি কাপড়ের শাড়ির ওপর স্ক্রিন ও এম্ব্রয়ডারির কাজ বেছে নেওয়া যেতে পার...
স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই

স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই

প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ  বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বরেণ্য চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদ আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের গ্রামের নিজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয়রা জানায়, তার দুই ছেলেই প্রবাসে থাকে। তারা আসার পর পরবর্তী সময়ে তার নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হবে। ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মোস্তফা মেহমুদ পরিচালিত এফডিসি থেকে মুক্তি পায় স্বাধীন বাংলাদেশের প্রথম ছায়াছবি ‘মানুষের মন’। এতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক, ববিতা ও আনোয়ার হোসেন। এই ছবির ব্যবসায়িক সাফল্যে বাংলাদেশের চলচ্চিত্র নতুনভাবে জেগে উঠে। ষাট, সত্তর ও আশির দশকে তাঁর পরিচালিত ১৫ টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি মুক্তি পায়...
মীরসরাইয়ে মাদ্রাসার তালা ভেঙ্গে নগদ টাকা ও প্রজেক্টর চুরি

মীরসরাইয়ে মাদ্রাসার তালা ভেঙ্গে নগদ টাকা ও প্রজেক্টর চুরি

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি॥ মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার তালা ভেঙ্গে প্রায় প্রায় ৩ লক্ষ টাকা এবং প্রজেক্টর চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল। শনিবার (৮ এপ্রিল) রাতে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান জানান, মাদ্রাসার প্রহরী রাত ৩টার দিকে মাদ্রাসা অফিসের তালা ভাঙ্গা ও দরজা খোলা অবস্থা দেখতে পেয়ে আমাকে এবং মাদ্রাসা কতৃপক্ষকে জানায়। গিয়ে দেখা যায়, মাদ্রাসার ৪টি আলমিরার ২১ টি ড্রয়ার ভাঙ্গা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চুরি করে প্রায় ৩ লক্ষ টাকা ও সরকার থেকে প্রাপ্ত প্রজেক্টর নিয়ে যায় চোরের দল। উক্ত মাদ্রাসার সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, চুরির ঘটনায় জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।...
”নিলয়ের স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র ‘অলস পরিবার’ পহেলা বৈশাখী আয়োজনে এক চরম আকর্ষন”

”নিলয়ের স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র ‘অলস পরিবার’ পহেলা বৈশাখী আয়োজনে এক চরম আকর্ষন”

বিনোদন, স্লাইড
নজরুল ইসলাম তোফা|| ভাই বরাবরই খুব অলস প্রকৃতির মানুষ, ঘাড়ে না চাপলে কোনো কাজ করতে ইচ্ছেই করে না তারা শুধুই ঘুমায় আর খায়। কাজেই কখনো কখনো ভাবিকে নিয়ে ভাইদের মহা বিপদে পড়তে হয়। ভাবী তার প্রান প্রিয় স্বামীরে তো আর কিছু বলবেনা। 'যত দোষ এই নন্দ ঘোষের না না থুক্কু এই কেদুর দোষ'। মেজ ভাই কেদু এমন করেই কইতুরি ভাবিকে বলে। সংসারে ভাবি এসেই যতসব ঝুট ঝামেলা। বড় ভাই দাদো উঁকি দিয়ে শুনে, অলসতা যে তার কাটেনা। কাহিনি সংক্ষেপ, বরগুনা জেলার আয়লা গ্রামে এমন সত্য ঘটনা নিয়ে নির্মিত হয় 'অলস পরিবার'। এই অলস পরিবার স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র বরিশালের আঞ্চলিক ভাষায় নির্মাত হয় এবং অভিনয়ে আঞ্চলিক ভাষার ব্যবহার করে অনেক নান্দনিকতা প্রকাশ পায়। গ্রামের একটি অলস পরিবার কিভাবে নিজেরা নিজেদের ধ্বংস করে দিচ্ছে। উচিৎ ছিলো তাদের কাজে কর্মে লিপ্ত থাকা কিন্তু তা না করে শুধুই ঘুমায়। কিন্তু নাটকের চরিত্রে ভাই দু'টি অত্যন্ত ল...
কম সময়ে রূপচর্চা

কম সময়ে রূপচর্চা

সুস্বাস্থ্য, স্লাইড
  খবরিকা ডেক্সঃ  আমাদের এই ব্যস্ত জীবনে অনেকের ক্ষেত্রে রূপচর্চার জন্য ঘণ্টা দূরে থাক, পাঁচ মিনিট সময়ও পাওয়া যায় না। আর ঘরে তৈরি প্যাক, স্ক্রাব তো অনেক পরের কথা। তবে কি তারা রূপচর্চা করবেন না? অবশ্যই করবেন। এবং সেজন্য দরকার অল্প সময়ে অল্প উপাদান দিয়ে ফেসপ্যাক তৈরির উপায় জেনে নেয়া।দুই চা চামচ মধু এবং অর্ধেকটা লেবুর রস নিন। একটি পাত্রে মধু এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। মুখ ভালো করে ধুয়ে এই মিশ্রণ মুখে লাগান। এর আগে মুখে স্টিম দিতে পারেন। তবে এক্সফলিয়েট করার পর এটা মুখে দেবেন না, লেবুর রসের কারণে মুখ জ্বলতে পারে। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রথমে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের পোরগুলো বন্ধ হয়ে যাবে। এরপর মুখ আলতো করে ধুয়ে নিন। রাত্রে ঘুমাতে যাবার আগে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ব্যবহারের পর ভালো একটি ময়েশ্চারাইজার দিন মুখে। ...
মীরসরাইয়ে ভক্তদের মানবন্ধন ও মিছিল  ‘মাশরাফি তুমি ফিরে এসো’ -ভিডিও সহ

মীরসরাইয়ে ভক্তদের মানবন্ধন ও মিছিল ‘মাশরাফি তুমি ফিরে এসো’ -ভিডিও সহ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিবেদকঃ ‘মাশরাফি তুমি ফিরে এসো’, ‘মাশরাফি তুমি ফিরে এসো’... টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে প্রত্যাবর্তন করার দাবিতে মীরসরাইয়ে মানবন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘ক্রিকেটপ্রেমী মাশরাফি ভক্ত ফোরামে উদ্যোগে শনিবার (৮ এপ্রিল) সকালে মানবন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভা প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রায় এক ঘন্টা মানবন্ধন করে ভক্তরা। এসময় সাংবাদিক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, মাশরাফি ভক্ত ফোরামের আহবায়ক সংগীত শিল্পি মহিবুল আলম আরিফ, মাশরাফি ভক্ত রিপন গোপ পিন্টু, ইমাম ফারুক, পারভেজ, আরাফাত হোসেন, হৃদয় ইমাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, ভোরেরকাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক আ...
মফস্বল সাংবাদিকদের অবহেলা করার কোন অবকাশ নাই  -মনজুরুল আহসান বুলবুল

মফস্বল সাংবাদিকদের অবহেলা করার কোন অবকাশ নাই -মনজুরুল আহসান বুলবুল

প্রথম পাতা, বিশেষখবর, সারা-দেশ, স্লাইড
এম.ইমাম হোসেনঃ মফস্বল সাংবাদিকদের অবহেলা করার কোন আবকাশ নেই, মফস্বল থেকে কাজ করে অনেকেই বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সাংবাদিকতা ভূমিকা পালন করছে। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আর একটি সংবাদপত্র শুধুমাত্র উপজেলা নয় সারা দেশের চেহারা পাল্টে দিতে পারে। শুক্রবার (৭এপ্রিল) বিকাল ৪টা উপজেলা অডিটেরিয়ামে পাক্ষিক খবরিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি এবং একুশে টিভি নির্বাহী প্রধান মনজুরুল আহসান বুলবুল এসব কথা বলেন। তিনি আরো বলেন মফস্বল থেকে প্রকাশিত পাক্ষিক খবরিকা জনপ্রিয়তার কারণে ১৮ বছর ধরে প্রকাশিত হচ্ছে। যা মফস্বলের সচিত্র প্রতিবেদন তুলে ধরে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর মফস্বলের খবরিকার মত সমৃদ্ধ সংবাদপত্র আছে বলেই এখনো প্রথিতযশা সাংবাদিক তৈরি হচ্ছে। অনুষ্ঠানে মহাকবি কাইয়ুম নিজামী সভাপতিত্বে এবং ...
‘কলেজ পড়ুয়া আহানাফ আবিদ আম উৎপাদন ও বিক্রয় কার্যক্রমে অত্যন্ত খুশি’

‘কলেজ পড়ুয়া আহানাফ আবিদ আম উৎপাদন ও বিক্রয় কার্যক্রমে অত্যন্ত খুশি’

বিজ্ঞান-প্রযুক্তি, স্লাইড
নজরুল ইসলাম তোফা: ফাল্গুনের শুরুতেই আকাশে বাতাসে আমের মুকুলের মৌ-মৌ গন্ধে প্রকৃতির ভারসাম্য এক আলাদা রূপে বিরাজ করে। রাজশাহী অঞ্চলে দেখা মেলে গাছে গাছে বিভিন্ন প্রজাতির আমের মুকুল। মুকলিত আমের বাগানে দৃষ্টি দিলে চোখ জড়িয়ে যায় এমন আবহে। বাগানের সারি সারি আম গাছ সত্যিই এক নান্দনিক পরিবেশ সৃষ্টি করে, উত্তরাঞ্চলের জনপদ হয়ে উঠে রাজশাহীবাসীর আড্ডা দেয়ার প্রান কেন্দ্র। আসলেই মালিকদের আম বাগান প্রকৃতির রূপ বৈচিত্র্যের এক শৈল্পিকতায় নরম ছায়া ছড়িয়ে দেয়। শৈল্পিক শোভা বর্ধনে এমন ছায়া শুনিবিড় অঞ্চলে আমের মুকুল বা আম বিষয়ক অতি প্রাচীন এক ইতিহাস রয়েছে। তাই ইতিহাসের সাক্ষী স্বরূপ, আম প্রধান রাজশাহী শহরকে সৌন্দর্য্য বর্ধনে তিনটি কাঁচা-পাকা আম দিয়ে নির্মিত হয় রড সিমেন্টের ভাস্কর্য। এমন সৌন্দর্য্য রাজশাহী শহরের উত্তরে নওগাঁ রোড ও পূর্ব পশ্চিম আর একটি রোড রয়েছে বিধায় নামটি দিয়েছে 'আম চত্বর'। এক যুব...