গরমে স্বস্তি ঘোলের শরবত
বৈশাখের প্রায় শেষ আর জৈষ্ঠের আগমন দরজায় কড়া নাড়ছে। তবে এখনই গরমের প্রভাবে অতিষ্ঠ নগরবাসী। কংক্রিটের এই শহরে তাই রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন অনেকেই। ঘামে ভিজে যায় শরীর। ক্লান্তি আর মাথা ব্যথাও প্রাদুর্ভাব দেখা দেয়। তাই এসব ঝুট ঝামেলা থেকে কিছুটা স্বস্তি পেতে চাইলে পান করতে পারেন ঘোলের শরবত। সুস্বাদু যেমন তেমনি তৃপ্তিও। আবার ফিরে পাবেন শক্তিও। তাছাড়া এর উপকারিতাও রয়েছে প্রচুর। আয়ুর্বেদ শাস্ত্র মতে, প্রতিদিন একগ্লাস করে ঘোল খেলে অল্পতেই সমাধান শরীরের অনেক সমস্যার। বিস্তারিত জেনে নিন —
ঘোলের উপকারিতা
ভরপেট খাওয়ার পর একগ্লাস ঘোল বদহজমের সমস্যা নিমিষেই দূর হয়। ফলে শারীরিক কষ্টও লাঘব করে নিমেষে। মসলাদার খাবার খাওয়ার পর পেট ব্যথা বা শরীর হাঁসফাঁস করলে ঘোলেই এর সমাধান। কারণ ঘোলে থাকা প্রোটিন মসলাকে হজম করতে সাহায্য করে। ফলে শরীরও চাঙ্গা হয়ে যায়। ঘোলের শরবত হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ...






