Wednesday, November 4Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে পুলিশ ও সিএনজি চালক-সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ আহত ৪০

মীরসরাইয়ে পুলিশ ও সিএনজি চালক-সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ আহত ৪০

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ  চট্টগ্রামের মীরসরাইয়ে সিএনজি অটোরিকসা চালকদের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছ। পুলিশের টোকেন বাণিজ্য এবংখৈইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ ইকবালকে অপমানের প্রতিবাদের অটোরিকসা চালকরা মহাসড়ক অবরোধ করে। অবরোধ সরিয়ে দেয়ার জন্য পুলিশ চালকদের উপর লাঠিচার্জ করলে শনিবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ঘটনাস্থলে গিয়ে চালক ও চেয়ারম্যান জাহেদ ইকবালের সাথে কথা বলে সন্ধ্যা ৭ টায় মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দেয়। পুলিশের লাঠিচার্জ ও চালকদের ইটপাটকেলে আহতরা হলেন দৈনিক সমকাল মীরসরাই প্রতিনিধি বিপুল দাশ,মীরসরাই থানার এএসআই জহির, কনেষ্টেবল মেহেরাব, চালক ও পথচারিদের মধ্যে রয়েছে আবু সাঈদ, বেলাল, সৈকত, পাবেল, ফজলুল, তাজুল, মুনসুর, গিয়াস উদ্দিন, দেলোয়ার, সবুজ, নুর ...
বর্ষার জন্য কিছু টিপস

বর্ষার জন্য কিছু টিপস

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেস্ক : এখন বর্ষাকাল। আর এ বর্ষাকালেই জায়গায় জায়গায় জমে থাকে পানি যা রোগ-জীবাণু ছড়াতে ভালই সাহায্য করে। বর্ষার সময় একটু অসাবধানতার কারণেই হতে পারে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা ডায়রিয়ার মতো ভয়ঙ্কর রোগ। এছাড়া বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণেও ছড়াতে পারে ভাইরাল সংক্রমণ। তবে সাবধানতা অবলম্বন করতে পারলে অবশ্যই নিজেকে সুস্থ রাখা যাবে। নিচে রইলো কিছু টিপস- ১. খাবারের প্রতি সতর্ক থাকতে হবে। বেশি ভাজা খাবার খাওয়া যাবে না। আর্দ্র আবহাওয়ায় আমাদের হজম ক্ষমতা কমে যায়। তাই বেশি মাছ, মাংস না খেয়ে হাল্কা, সহজপাচ্য রান্না খেতে হবে। স্বাস্থ্যকর, সুষম ডায়েট মেনে চলা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। কাঁচা শাকসবজি থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়াতে পারে। তাই শাকসবজি ভাল করে ধুয়ে রান্না করে তবেই খাবেন। বেশি করে তেতো সবজি খেতে হবে। যেমন- নিম, করলা। ২. বর্ষায় যথেষ্ট পরিমাণে পানি পান করুন। ক্যাফেইন জ...
ইছাখালীতে জমিসংক্রান্ত বিবাদ নিয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

ইছাখালীতে জমিসংক্রান্ত বিবাদ নিয়ে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত

জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামে জমির দখল নিয়ে বিবাদ এর জের ধরে হামলায় এক হিন্দু পরিবারের ৫জন গুরুতর আহত । ঘটনার এক পর্যায়ে জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা এখন মস্তাননগর হাসপাতালে চিকিৎসাধিন। উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামের স্থানীয় ইউপি সদস্য নিতাই চরন দাস জানায় এলাকার আলী আহমদ ও সালেক গ্রুপ বৃহস্প্রতিবার ( ১৩ জুলাই) দুপুর ৩টায় জমি দখলের বিষয়কে কেন্দ্র করে যুবক আকাশ চন্দ্রকে জমির ঘাস তোলায় পিটিয়ে আহত করে। এসময় আকাশের পিতা সনজিত দাশ এর প্রতিবাদ করতে যাওয়ায় প্রতিপক্ষ আরো দলবল নিয়ে লাঠিসোটা দিয়ে সনজীত কুমার দাস ( ৪০), তার পিতা নারায়ন চন্দ্র দাস ( ৭০), স্ত্রী বিউটি রানী দাস ( ৩৫), মা দেবী বালা ( ৬৫) ও পুত্র আকাশ চন্দ্রকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে এলাকাবাসী জোরারগঞ্জ থানায় খবর পাঠালে থানা...
মঘাদিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক লাঞ্চিত : শিক্ষকদের বিচার দাবী

মঘাদিয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক লাঞ্চিত : শিক্ষকদের বিচার দাবী

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: মীরসরাই উপজেলার উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কান্তি ভৌমিককে পিটিয়ে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত ঘটনায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনার বিচার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচারের দাবী জানান। নির্বাহী কর্মকর্তা থানায় অভিযোগ প্রদান সহ ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহন করেন। হামলার শিকারর ১১নং মঘাদিয়া ইউনিয়নের শিক্ষক নির্মল কান্তি ভৌমিক জানান বৃহস্প্রতিবার ( ১৩ জুলাই) সকাল ১০ টায় আমি বিদ্যালয়ের শিক্ষক কক্ষে অবস্থানকালীন সময় বিদ্যালয়ের পার্শ্ববর্তি অভিবাবক আফছারুল হক চৌধুরী নিজের প্রভাব দেখাতে অতর্কিত এসে আমাকে গালাগালি করতে থাকে। আমি বিদ্যালয়ে ক্লাস শুরু হবে তাই ক্ষান্ত হতে বললে তিনি আরো চড়াও হয়ে আমাকে কিল ঘুষি, থাপ্পড় সহ শরীরের বিভিন্ন অংশে বেদনাদায়ক জখম করে। অতঃপর বিষয়টি দেখে আমার বিদ্যালয়ের ...
পাঁচ সিনেমা নিয়ে আসছেন শাহরুখ

পাঁচ সিনেমা নিয়ে আসছেন শাহরুখ

বিনোদন, স্লাইড
খবরিকা ডেক্সঃ  বয়স ৫০ পেরিয়ে গিয়েছে অনেক দিন।  তবু এখনও বলিউডের বাদশা শাহরুখ খান।  শাহরুখের অনুরাগীদের জন্য রইল তার পরের ছবির খবর। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে কিং খানের পাঁচটি বিগ বাজেট ফিল্মে অভিনয় করার খবর ঘুরছে বলিউডে। ১. জব হ্যারি মেট সেজাল শাহরুখকে সঙ্গে নিয়ে নিজের স্বপ্নের প্রকল্প শুরু করেছেন ইমতিয়াজ আলি।  তার ফিল্মই কিং খানের পরবর্তী ফিল্ম।  জব হ্যারি মেট সেজাল।  এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মাকে।  শুটিং প্রায় শেষ।  একে একে প্রকাশ করা হচ্ছে মিনি ট্রেলার।  এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা।  ছবিটি মুক্তি পাচ্ছে ৪ আগস্ট। ২. বামন চরিত্রে শাহরুখ শাহরুখের পরের প্রকল্প বেশ চ্যালেঞ্জিং।  ক্যারিয়ারের শুরু থেকেই চ্যালেঞ্জ নিতে দেখা গিয়েছে কিং খানকে।  খলনায়কও কীভাবে ছবির নায়ক হয়ে উঠে সমস্ত সহানুভূতি কেড়ে নিতে পারে, তা দেখিয়ে দিয়েছে শাহরুখের ডর, আন...
আজ আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

আজ আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
খবরিকা ডেক্সঃ  খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বৃহস্পতিবার সকাল ১০টায় শারীরিক অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বিএনপির চেয়ারপারসন আদালতে যাবেন না নিশ্চত করে বলেন, ম্যাডাম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ।  তাই তিনি হাজিরা দিতে আদালতে উপস্থিত হতে পারবেন না।  তার পক্ষে সময়ের আবেদন করা হবে। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থন ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার দিন ধার্য ছিল। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন ক...
মীরসরাই উপজেলার নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসার কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম

মীরসরাই উপজেলার নির্বাহী অফিসার ও সমাজসেবা অফিসার কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার জিয়া আহমেদ সুমন খাগড়াছড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নীত হওয়ায় এবং উপজেলা সমাজসেবা অফিসার জসীম উদ্দিন নোয়াখালী জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক পদে পদোন্নতি মীরসরাই উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। আজ (১২ জুলাই) বুধবার বিকাল ৪টা উপজেলার নিজ নিজ কার্যালয়ে এই এই সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মীরসরাই ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক, মিনহাজ উদ্দিন, অর্থ সম্পাদক , আব্দুল হালিম- সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন- তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাইফুর রহমান- মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার- প্রচার সম্পাদক, নিজাম উদ্দিন, এবং উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, রেজাউল করিম, শহিদুল হক- এছাড়াও উদ্যোক্তা জুয়েল শর্মা, বাসু চন্দ্র ...
মীরসরাইয়ে প্রতি পক্ষের হামলায় আহত ১

মীরসরাইয়ে প্রতি পক্ষের হামলায় আহত ১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলায় পক্ষের হামলায়  ১ ব্যাক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় সাড়ে ৭টার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম মফিজুল ইসলাম। প্রত্যক্ষদর্শী সূত্র জানাযায় , আজ (১২ জুলাই) বুধবার সন্ধ্যায় উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজার এলাকার ইউনুছ দর্জি বাড়ীর মনির আহমেদ এর পুত্র মফিজুল ইসলাম উপর হামলা চালায় একই এলাকায় আব্দুল গনি হাজী বাড়ীর লেদু মিয়ার পুত্র আবুল খায়ের এবং তার ভাই আবু নছর মিলে এর সাথে গরু দিয়ে ক্ষেত নষ্ট করার কথা জিঙ্গেস করার সময় কথা-কাটাকাটি এক পয্যায়ে বাঁশের লাটি দিয়ে আঘাত করে । এতে মফিজুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্হানীয়রা আহত মফিজুল ইসলাম অবস্হায় গুরুতর অবস্থায় স্থানীয় ডাক্তারের কাছে তার চিকিৎসা প্রদান করা হয়। এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের জানান বিষয়টি আমি শুনেছি এবং উভয় পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্ট...