Wednesday, November 4Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে বেসরকারী শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ

মীরসরাইয়ে বেসরকারী শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ॥ বেসরকারী মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণ, ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পুর্নাঙ্গ উৎসবভাতা প্রদান ও অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে বুধবার (১২ জুলাই) সকাল ১১ টা মীরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে বেসরকারী শিক্ষক সমিতি মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে শিক সমিতির সভাপতি আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ছাদেকের সভাপতিত্বে এবং শিক মোঃ মীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতির আঞ্চলিক কমিটির সহ- সভাপতি সরকার হাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মোস্তাফা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির উত্তর জেলার সাধারণ সম্পাদক কমল ভৌমিক, উত্তরজেলার সাংগঠনিক সম্পাদক জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ...
মীরসরাইয়ের দুর্গাপুরে অগ্রণী ব্যাংক শাখার স্থান পরিবর্তন

মীরসরাইয়ের দুর্গাপুরে অগ্রণী ব্যাংক শাখার স্থান পরিবর্তন

জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারস্থ অগ্রণী ব্যাংক এর শাখা একই বাজারের পূর্ব পাশ্বস্থ জসিম মাকের্টের ২য় তলায় স্থানান্তর করা হয়েছে। বুধবার ( ১২জুলাই) সকাল ১০টায় এই উপলক্ষে এক আলোচনা সভা ও স্থানান্তরিত নতুন ব্যাংক কার্যালয় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক এর চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ ঈসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক অমর কৃষ্ণ নন্দী। সহকারি মহা ব্যবস্থাপক শফিকুর রহমান এর সভাপতিত্বে শাখার প্রিন্সিপাল অফিসার প্রবীর কুমার দত্ত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক শহিদুল আলম, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, ব্যাংক অফিসার্স সমিতির সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সিবিএ সভাপতি শাহ আলম, সাধারন সম্পা...
অশ্রুসিক্ত নয়নে ৪৫ শিক্ষার্থীকে স্বরণ করলো মীরসরাইবাসী

অশ্রুসিক্ত নয়নে ৪৫ শিক্ষার্থীকে স্বরণ করলো মীরসরাইবাসী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম.ইমাম হোসেন ঃ  কালের আবর্তে হারিয়ে গেছে অনেক স্মৃতি অনেকের হৃদয় থেকে। কিন্তু হারিয়ে যায় নি সেই মীরসরাই ট্রাজেডির সেই বেদনাময় দুঃসহ স্মৃতি। ২০১১ সালে ১১ জুলাই ট্রাক উল্টে খাদে পড়ে চিরবিদায় ঘটে ৪৫ টি তাজা প্রাণের। পঁয়তাল্লিশটি প্রাণের বিনিময়ে রচিত সেই মীরসরাই ট্র্যাজেডি। ২০১১ সালের ১১ জুলাই চট্রগ্রামের মীরসরাইয়ে এক দূর্ঘটনায় অনেক পিতা-মাতার কাধেঁ উঠেছিল আদরের সন্তানের লাশ। ২০১১ সালের ১১ জুলাই সেই মীরসরাই ট্র্যজেডি ৬ বছর পূতি উপলক্ষে গতকাল মঙ্গলবার ( ১১ জুলাই) আবুতোরাব উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচি পালন করা হয় । ১৩ নং মায়ানী ইউনিয়নের আওয়ালীগের সাধারন সম্পাদক গোলাম সরোয়ার এর সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো আজম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ এর ভি সি প্রফেসর ড. ঈসমাঈন খান, বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ভ...
মীরসরাইয়ে এলজি, তিন রাউন্ড কার্তুজসহ গ্রেফতার-১

মীরসরাইয়ে এলজি, তিন রাউন্ড কার্তুজসহ গ্রেফতার-১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১০ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। এসময় জাহাঙ্গীর আলম (৩৭) নামের একজনকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম ফেনী জেলার ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের পুত্র। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম জানান, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোলাগামী তোফা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় মীরসরাই থানা পুলিশ। এসময় একটি এলজি, তিন রাউন্ড কার্তুজসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, চট্টগ্রামের পাঠানটুলি থেকে জাহিদ নামের এক ব্যক্তি ১০ হাজার টাকার বিনিময়ে অস্ত্রটি তাকে ফেনীর পৌঁছে দেওয়ার জন্য দেয়। ফেনীর কসকা নামক স্থানে কামাল নামের এক ব্যক্তির নিকট অস্ত্রটি পৌঁছে দেওয়ার কথা ছিলো। পথে...
মীরসরাইতে ৪৫ শিক্ষার্থীর নিহতের সেই ভয়াল দিন আগামী কাল

মীরসরাইতে ৪৫ শিক্ষার্থীর নিহতের সেই ভয়াল দিন আগামী কাল

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ৬ বছর পূর্বে আজকের এই দিন ‘২০১১ সালের ১১ জুলাই’ সোমবার এক সাথে একই এলাকার ৪৫ স্কুল ছাত্র প্রাণ হারিয়েছিলো এই রাক্ষুুসী খাদে পড়ে। এছাড়া আরো একজন অভিবাবক এবং শোকার্ত ব্যক্তি ও মৃত্যুবরণ করেছিল। উপজেলার বড়তাকিয়া-আবুতোরাব সড়কের মধ্যবর্তীস্থান সৈদালী গ্রাম এলাকায় অবস্থিত সেই খাদ। গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর উদ্যোগে সেই খাদে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ‘অন্তিম’। আজ ১১ জুলাই ২০১৭ইং উক্ত খাদে নির্মিত স্মৃতিসৌধ ‘অন্তিম’ ও বিদ্যালয়ের মূল ফটকে নির্মিত ‘আবেগ’ স্মৃতিসৌধ এ শ্রদ্ধা জানাবে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আবুতোরার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক জানান সকাল ৮টায় ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বনে বিশেষ দোয়া ও প্রার্থনা, সকাল ৯টায় কালো ব্যাজ ধারন, সকাল ১০টায় শোক র‌্যালী, ১০.৩০ আবেগ থেকে অন্তিমে গিয়ে ...
টিউমারে আক্রান্ত মহিউদ্দিনকে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের নগদ অর্থ সহায়তা

টিউমারে আক্রান্ত মহিউদ্দিনকে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের নগদ অর্থ সহায়তা

আমিরাত সংস্করণ, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের নন্দীগ্রামের সোলায়মান মেম্বার বাড়ীর আব্দুল খালেকের পুত্র মহিউদ্দিন পায়ে জায়ান্ট সেলস টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার্থে প্রায় ১২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রয়োজন। রবিবার (৯ জুলাই) তার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। উপজেলার ঝুলনপোল বেণীমাধব উচ্চ বিদ্যালয় হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে টিউমারে আক্রান্ত মহি উদ্দিন ও তার পিতা আব্দুল খালেকের হাতে নগদ অর্থ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি নুরুল আলম আজাদ, যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, মুসলিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এখলাছ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলা উদ্দিন আলো, যুগ্ন ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, সদস্য মেজবাউল আলম রিজভী, আলা উদ্দিন, ঝুলনপোল বেণীমা...
স্বপ্নচারিণী স্পর্শিয়া

স্বপ্নচারিণী স্পর্শিয়া

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক :অর্চিতা স্পর্শিয়া। মডেল-অভিনেত্রী ও একজন নির্মাতা। তিনি একজন ভালো পাঠকও বটে। বাবা-মায়ের সুবাদে বাড়িতে প্রচুর বই আসত আর সেখান থেকেই বই পড়ার অভ্যাস তৈরি হয় তার। আর এ অভ্যাসটা ছোটবেলা থেকেই তৈরি হয়েছে এই অভিনেত্রীর। পাশাপাশি সময়ের সঙ্গে সিনেমা দেখার অভ্যাস তৈরি হতে থাকে স্পর্শিয়ার। এক সময় ভেতরে ভেতরে হয়ে ওঠেন সিনেমাপ্রেমী। বই এবং সিনেমা স্পর্শিয়ার কল্পনার রাজ্য কয়েক গুণ বড় করে দেয়। ধীরে ধীরে তার স্বপ্নের গণ্ডি বাড়তে থাকে। স্পর্শিয়া তার ভাবনার গল্পগুলো ক্যামেরায় দেখানোর বাসনা মনের ভেতরে পুষতে থাকেন। সেই লক্ষ্যে নির্মাতা হিসেবে নামও লিখিয়েছেন। কিন্তু নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মনোবাসনা থাকলেও তিনি এখন একজন অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত। স্বপ্নচারিণী স্পর্শিয়াকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। \ ঢাকায় জন্মগ্রহণ করেন অর্চিতা স্পর্শিয়া। বেড়েও উঠেছেন এই শহরে, ইংরে...
বড় লিডের পথে ইংল্যান্ড

বড় লিডের পথে ইংল্যান্ড

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ক্রীড়া ডেস্ক:প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দ্যূতি ছড়িয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক। তার ব্যাটে ভর করে বড় লিডের পথে স্বাগতিক দল। লর্ডসে শনিবার তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১১৯ রান। তাদের লিড ২১৬ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪৫৮ রানের বিপরীতে দক্ষিণ আফ্রিকা করেছিল ৩৬১ রান। অ্যালিস্টার কুক ৫৯ এবং গ্যারি ব্যালেন্স ২২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন। ২৪৪ রানে পিছিয়ে থেকে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেন তেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা। বেশিক্ষণ টিকতে পারেননি এ দুই ব্যাটসম্যান। রাবাদা (২৭) আউট হন লিয়াম ডসনের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে এবং হাফ-সেঞ্চুরি তুলে ৫৯ রান করা বাভুমাকে আউট করেন মঈন আলী। এরপর কুইন্টন ডি ককের ৫১ ও ফিল্যান্ডের ৫২ রানে ভালোই জবাব দেয় প্রোটিয়ারা। কিন্তু স্বাগতিকদ...