Wednesday, November 4Welcome khabarica24 Online

স্লাইড

মীরসরাইয়ে শ্মশান জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মীরসরাইয়ে শ্মশান জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সৎকারের স্থান শ্মশান দখল করে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত নয়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে একটি হিন্দু সম্প্রদায় পরিবার। শুক্রবার ২১ জুলাই সকাল ১০ টার সময় মীরসরাই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অশ্রুসজল নয়নে তাদের প্রতি আইনগত মানবিক সহযোগিতা প্রার্থনা করেন ভূক্তভোগিরা। ভুক্তভোগি রাজু কুমার মজুমদার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের পূর্ব পুরুষদের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া মৌজার, তফসিল জেএল নং ৭১, বিএস খতিয়ান নং ৫৩৬৭, বিএস দাগ নং ৫৫৯৪৪ দাগের অন্দর (শ্মশান সহ ) ৬৭ শতক জমি দখল করে প্রভাবশালী ব্যক্তিগণ যথাক্রমে, সামছুল আলম দিদার, জয়নাল আবেদিন সেলিম, দুই আলা উদ্দিন, রেজাউল করিম ফারুকী গং নামের সিন্ডিকেট । দখলকারীরা জোর পূর্বক সেখানে বহুতল ভবন নির্মাণ কাজ অব্যাহত...
মীরসরাইতে আবুল কাশেম বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মীরসরাইতে আবুল কাশেম বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সানোয়ারুল ইসলাম রনি :: মীরসরাই উপজেলার বড়তাকিয়াস্থ আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার ( ১৮ জুলাই) বিকাল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে এবার শতভাগ পাশ করায় অভিবাবক শিক্ষার্থী সবাইকে অভিনন্দন জানিয়ে মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাদল এর সভাপতিত্বে ও মাষ্টার জাহাঙ্গির আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার সন্তান ও দাতা সদস্য জনাব নজিবুর রহমান, শিক্ষানুরাগী সদস্য জিয়াউর রহমান, প্রধান শিক্ষক আলহাজ্ব গিয়াস উদ্দিন, নাট্যকার ও লেখক মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ, মাষ্টার মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আলী আহম্ম...

মীরসরাই চেয়ারম্যান সমিতির কমিটি গঠিত : সভাপতি হুমায়ুন সম্পাদক কবির নিজামী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ চেয়ারম্যান সমিতি মীরসরাই উপজেলা শাখা গঠিত হয়েছে। সভাপতি পদে ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন ও সাধারণ সম্পাদক পদে ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৮জুলাই) মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে চট্টগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে মীরসরাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুনকে সভাপতি ও কবির নিজামীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম, প্রচার সম্পাদক ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ...
মীরসরাইয়ে ২৫ জুলাই থেকে ভোটার হালনাগাদ শুরু

মীরসরাইয়ে ২৫ জুলাই থেকে ভোটার হালনাগাদ শুরু

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  খবরিকা ডেক্সঃ সারা দেশের ন্যায় চট্টগ্রামের মীরসরাই উপজেলায় আগামী ২৫ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ ৯ আগস্ট পর্যন্ত চলবে । ২০১৮ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ হবে এবং যেসব নাগরিক যোগ্য হওয়ার পরও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি কেবলমাত্র তাদের ভোটার করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্টদের নিদেশনা দেওয়া হয়েছে। ভোটার হতে প্রয়োজন হবে -বাড়ির হল্ডিং ট্যাক্সের রশিদ, জন্মনিবন্ধনের অনলাইন কপি, এস.এস.সি বা সমমানের সার্টিফিকেট, পিতা -মাতার ভোটার আইডি কার্ড এবং ইউপি চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্র।...
সাপে কামড়ালে কী করবেন, কী করবেন না

সাপে কামড়ালে কী করবেন, কী করবেন না

সুস্বাস্থ্য, স্লাইড
খবরিকা ডেক্সঃ : সাপকে ভয় পায় না এমন মানুষ সম্ভবত কমই আছে। সাপ কিন্তু এমনিতেই মানুষকে কামড়ায় না। তাকে বিরক্ত করলে কিংবা সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে আছে মনে করলে শত্রুকে কামড় বসিয়ে দেয়। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বসতঘরে বিষধর গোখরা সাপের উপদ্রব বেড়েছে। ঝিনাইদহ জেলার শৈলকুপা, রাজশাহী, কুষ্টিয়া, মানিকগঞ্জসহ বেশকিছু জায়গায় বাড়িতে সাপের উপদ্রবের খবর পাওয়া গেছে। সাপের বিষ মারাত্মক। প্রাণকে নিষ্প্রাণ করে দেয় এ বিষ। তবে সব সাপ বিষধর নয়। বিষধর ও নির্বিষ উভয়ের কামড়ে মেডিকেল কিংবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। উইকি হাউ-এর প্রতিবেদন অনুযায়ী আসুন সাপের কামড়ের চিকিৎসা সম্পর্কে জেনে নিই। বিষাক্ত সাপের কামড়ের চিকিৎসা * জরুরি সেবা নম্বরে ফোন করুন অথবা সাহায্যের জন্য কাউকে ডাকুন। আপনি যদি একা হন তাহলে সাহায্য পেতে এগিয়ে চলুন। বেশিরভাগ সাপের কামড় মারাত্মক হয় না। বিষাক্ত সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব...
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী-সহ আহত ১১

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী-সহ আহত ১১

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ঠাকুরদিঘি বাজারে মিনি কাভার্ডভ্যান আর লেগুনার মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ ১১ আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর পৌনে ২টার সময় এদূর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার মহাসড়কের সংস্কার কাজ করার জন্য একলাইন বন্ধ থাকায় একলাইনে দ্বীমুখি গাড়ী চলাচলের কারণে ঢাকা মুখি যাত্রীবাহী একটি লেগুনার সাথে চট্টগ্রাম মুখি একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় লেগুনায় থাকা কলেজ শিক্ষার্থী দূর্গাপুর গ্রামের জেবাউল হকের মেয়ে সুইটি (১৭), একই এলাকার শিবু ভৌমিকের মেয়ে বৃষ্টি ভৌমিক (১৭), শাহ আলমের ছেলে আরমান (২০), জসিম উদ্দিনের ছেলে নুর হোসেন (১৫), আজিম উদ্দিনের ছেলে রাশেদ (১৮), মাদবারহাট এলাকার নন্দী গ্রামের আশুতোষের মেয়ে আইরিন (১৭)। ...
মীরসরাই কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মীরসরাই কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মাদকের করাল গ্রাস থেকে শিক্ষার্থীদের দুরে থাকতে হবে তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে সঠিক ভাবে পড়ালেখা করতে হবে। আগামীদিনের মীরসরাই হবে সুখ শান্তি স¤্রদ্ধ জনপদ কারণ অর্থনৈতিক অঞ্চলই বদলে দিবে এই অঞ্চলের মানুষের ভাগ্য। আইটি সেক্টরকে কাজে লাগিয়ে আমরা উন্নত রাষ্ট্রের পরিণত করতে আমাদের সহয়তা করবে। গতকাল (সোমবার) ১৭ জুলাই মীরসরাই ডিগ্রী কলেজ মাঠে কলেজ নবীন বরণ ও পরিচিতি সভায় বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল। উক্ত অনুষ্ঠানে কলেজের মীরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ জামশেদ আলমের সভাপতিত্বে এবং অধ্যাপক নাসির উদ্দিন ও অধ্যাপক ইকবাল হোসেন এর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছার, মীরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্ত...
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৫

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৫

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এসময় আরো ১৫ জন যাত্রী আহত হয়। রবিবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার মঘাদিয়া ইউনিয়নের পুর্ব মলিয়াইশ গজারিয়া গ্রামের অমুল্য মজুমদারের স্ত্রী মলিনা মজুমদার (৪৫), কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের মৃত ললিত মোহন দেবনাথের পুত্র প্রদীপ দেবনাথ (৪৮), ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী মাহফুজ ভূঁইয়া বাড়ির মোঃ সুমন (৩৫) ও কাটাছড়া ইউনিয়নের মৃত আবদুল খালেকের পুত্র মফিজুল ইসলাম (৬৫)। তাদের মধ্যে ৩ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা যান। মীরসরাই ও সীতাকুন্ড ফায়ার সার্ভিস কর্মী, স্থানীয় এলাকাবাসী নিহত এবং আহতদের উদ্ধারে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর হাসপাতালে, মাতৃকা হাসপাতাল ও মিঠাছড়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে মোস্তফা নামে একজনের অবস্থ...