নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা ছয় লাখের বেশি
খবরিকা ডেক্সঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা, গণধর্ষণের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ছয় লাখের কাছাকাছি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) জাতিসংঘ থেকে বলা হয়েছে, পাঁচ লাখ ৮২ হাজারের বেশি রোহিঙ্গা গত ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও লাখ খানেক বেশি। এছাড়া আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে থাকেন। সর্বমোট ১০ লাখ ছাড়িয়েছে।
সংস্থাটির তথ্যে জানা যায়, গত এক সপ্তাহেই ৪৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। যা নতুন করে রোহিঙ্গা ঢলের সমান। এটি না থামলে পরিস্থিতি আরও আশঙ্কাজনকে রূপ নেবে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র আন্দ্রেই মাহেসিচ (Andrej Mahecic) বলেছেন, এটি একটি গভীর উদ্বেগের। নতুন করে বহু মানুষ আসছেন। তারা সীমান্তে এবং জিরো পয়েন্টে আশ্রয় নিচ্ছেন। সীমান্তে এখনও অপেক্ষমান অন্তত ১৫ হাজার।
এদিকে ...







