Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

বৈদেশিক সহায়তায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি চীন

বৈদেশিক সহায়তায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি চীন

আন্তর্জাতিক, স্লাইড
আন্তর্জাতিক ডেস্ক :বৈদেশিক সহায়তা খাতে যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে সম্প্রসারণশীল অর্থনীতির দেশ চীন। ২০০০-২০১৪ সাল এই ১৫ বছরে বিভিন্ন দেশে চীন তাদের বৈদেশিক সহায়তা বাড়িয়েছে। আর এর মাধ্যমে বিশ্বে আরো বেশি প্রভাব ও আধিপত্য বিস্তার করছে দেশটি। একই কারণে এখনো পিছিয়ে না পড়লেও খুব বেশি অগ্রসর হতে পারছে না যুক্তরাষ্ট্র। এআইডি ডট ওআরজি নামে ওয়েবসাইট জানিয়েছে, এ সময়ের মধ্যে ১৪০টি দেশে ৩৫৪ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে চীন। এ সহায়তার আওতায় বিভিন্ন দেশে ৪ হাজার ৩০০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অন্যদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার পরিমাণ ৩৯৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। উভয় দেশ গত ১৫ বছরে এ পরিমাণ সহায়তার অর্থ বিভিন্ন দেশে বিতরণ করেছে। তবে সহায়তার ধরনে পার্থক্য রয়েছে। চীনের বিতরণ করা সহায়তার মধ্যে অনুদান বা দান ২১ শতাংশ এবং ৭৯ শতাংশ ঋণ আকারে দেওয়া হয়েছে। আর যুক্তরাষ্ট্রের...
মোস্তাফিজের পরিবর্তে শফিউল

মোস্তাফিজের পরিবর্তে শফিউল

খেলাধুলা, স্লাইড
ক্রীড়া প্রতিবেদক :অনুশীলনের সময় চোট পাওয়ায় মোস্তাফিজ প্রোটিয়াদের বিপক্ষে আর ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না। আর তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়া পেসার শফিউল ইসলাম। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার পর কাঁধের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি শফিউলের। আর ওয়ানডে দলে না থাকায় দেশে ফিরে আসেন এই পেসার। তবে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পা মচকে যাওয়ায় ওয়ানডে সিরিজ আর খেলা হচ্ছে না মোস্তাফিজের। এবার বাঁহাতি এই পেসারের পরিবর্তে দলে যোগ দিচ্ছেন শফিউল।  এদিকে দেরি করে দ্বিতীয় ওয়ানডের ভেনু কেপ টাউনে পৌঁছানোয় সোমবার মুস্তাফিজের স্ক্যান করানো সম্ভব হয়নি। এ নিয়ে ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, মঙ্গলবার ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হবে। এরপর মোস্তাফিজের স্ক্যান করানো হবে। আর ওর জায়গায় শফিউল দলে যোগ দিচ্ছে। ঊরুর পেশির চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় দ্বিতীয় টেস্ট ও প্র...
প্রজন্ম মীরসরাইয়ের ষষ্ঠতম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রজন্ম মীরসরাইয়ের ষষ্ঠতম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : প্রজন্ম মীরসরাইয়ের ষষ্ঠতম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকালে প্রথম থেকে পঞ্চম ও বিকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হল পরিদর্শন করেন সংগঠনের উপদেষ্ঠা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, পৃষ্ঠপোষক ও ক্লিপটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, লায়ন রাশেদা আক্তার মুন্নি, কামরুল হাসান এফসিএ, নির্বাহী পরিচালক ইউনুচ নুরী, স্বেচ্চাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, প্রজন্ম মীরসরাই’র পরিচালক মনজুর ইসলাম রায়হান, আসিফ বাবু। পরীক্ষায় কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন মাষ্টার এনামু...

মীরসরাইয়ে শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তি আগামী ২২ ডিসেম্বর

প্রথম পাতা, মীরসরাই, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষোন্নয়ন বৃত্তি আগামী ২২ ডিসেম্বর ২০১৭ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। মীরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট শিশু নিকেতন ও মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এ ৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শান্তিনীড় শিক্ষা সম্পাদক মৃদুল দাশ জানান, উপজেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠান অথবা শান্তিনীড় কার্যালয়ে বৃত্তির ফরম ও সিলেবাস পাওয়া যাবে। আগামী ২ ডিসেম্বর এর মধ্যে প্রথম থেকে দশম শ্রেণির আগ্রহী শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অথবা শান্তিনীড় কার্যালয়ে আবেদন করতে হবে। শান্তিনীড় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জানান, ২০০৭ সাল থেকে শুরু হওয়া শিক্ষোন্নয়ন বৃত্তি টানা ১১ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন মিরসরাই বিশ্ববি...
বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র তাহের ভূঁইয়া আর নেই

বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র তাহের ভূঁইয়া আর নেই

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥  মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তাহের ভুঁইয়া রবিবার ( ১৫ অক্টোবর) দুপুর ১২ টায় ঢাকার এপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহ্ ে-ওয়া ইন্ন্ াইলাইহে রাজিউন )। গত কয়েকদিন ধরে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ সোমবার (১৬ অক্টোবর ) সকাল ১১টায় বারইয়াহাট কলেজ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাযা বাদ জোহর পৌরসভার জামালপুর গ্রামের নিজ বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৃহায়ণ ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, বারইয়ারহ...
আরব আমিরাত  বিএনপির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আরব আমিরাত বিএনপির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

আমিরাত সংস্করণ, স্লাইড
মোহাম্মদ মনির উদ্দিন মান্না আরব আমিরাত প্রতিনিধি :- গত ১৩ আক্টোবর ২০১৭ইং, রোজ শুক্রবার,সন্ধ্যা ৭টা ,দুবাইয়ের দেরা ক্রাউন প্লাজা হোটেল বল রুমে এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির অভিষেক এবং নতুন সদস্য সংগ্রহ,নবায়ন, অভিষেক ২০১৭প্রকাশনী "হৃদয় জিয়া" মোড়ক উন্মোচন,ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সভাপতিত্ব করেন আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক -সংযুক্ত আরব আমিরাত বিএনপি আবদুল ছালাম তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, নির্বাহী কমিটির সদস্য কাজী সাইদুল আলম বাবুল, ব্যারিস্টার মীর হেলাল,ওমান বিএনপির সভাপতি অধ্যাপক ওসমান গণি, আমিরাত বিএনপির সহ-সভাপতি নুরুল আল...
বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

বিনোদন, স্লাইড
  বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমুলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে। মিয়ানমারের নৃশংসতা ও বাংলাদেশে তাদের আশ্রয় দেয়া, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, ট্রাফিক আইন মানা না মানা, ফেসবুকের অপব্যবহার, অপসংস্কৃতি চর্চা, দুর্নীতিবাজ চাল ব্যবসায়ী, নারী পুরুষের সমান অধিকার, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা, পারস্পরিক সন্দেহ অবিশ^াস, ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দৃশ্যমান পদ্মাসেতু, ক্রিকেট খেলা, ট্রাফিক জ্যাম, ঐতিহ্যের জামদানী শাড়ী ইত্যাদিসহ সমসাময়িক আরো বিষয়কে প্রাধান্য দিয়েই তৈরী হয়েছে এবারের পরিবর্তন। পরিবর্তনের এই পর্বের জন্য তৈরী করা হয়েছে নতুন ৩টি গান। ১টি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি ত্রæটি বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। গীতিকবি জাহিদ আকবরের কথায় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ এর সুর ও সংগীতে...
দেবের জন্য মন ভালো নেই রুক্মিনির

দেবের জন্য মন ভালো নেই রুক্মিনির

বিনোদন, স্লাইড
বিনোদন ডেস্ক :মাথার চুল ছেড়ে দেওয়া। গালে হাত দিয়ে বসে আছেন টলিউড অভিনেত্রী রুক্মিনি মৈত্র। অনেকটা বিমর্ষ। টেবিলে রাখা স্পাইরাল বাইন্ডিং করা একটি খাতা। তাতে বাংলা হরফে লেখা ‘কবীর’। মন খারাপের এ ছবিটি সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন রুক্মিনি মৈত্র। তারপর অন্তর্জালে ছড়িয়ে পড়ে এটি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, ‘আপনারা যখন ককপিট সিনেমা উপভোগ করছেন, আর আমাকে দেখুন- পড়া, পড়া, আর পড়া।’ জানা যায়, রুক্মিনির মন খারাপের কারণ দেব। কারণ তিনি রুক্মিনির হাতে ধরিয়ে দিয়েছেন পরবর্তী সিনেমা ‘কবীর’-এর চিত্রনাট্য। এ সিনেমাটি পরিচালনা করবেন অনিকেত চ্যাটার্জি। সিনেমাটির কাজ বেশ দ্রুত গতিতেই সামনে এগুচ্ছে। আর তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন রুক্মিনি। সিনেমাটি প্রযোজনা করছেন দেব। আর প্রযোজক দেব এসব কাজে মোটেই ফাঁকি দেওয়া পছন্দ করেন না। চ্যাম্প’ সিনেমার মাধ্যমে টলিউড চলচ্চিত্রে পা রাখ...