Monday, November 2Welcome khabarica24 Online

স্লাইড

‘দল হিসেবে ভালো খেলতে পারছি না’

‘দল হিসেবে ভালো খেলতে পারছি না’

খেলাধুলা, স্লাইড
টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ সিরিজের ওয়ানডেও হাতছাড়া হলো বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশেকে ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। আর হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক দলগত ভাল খেলতে না পারাকেই দায়ী করছেন। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রাপ্তি ছিল মুশফিকের সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচেও প্রাপ্তি বলতে মুশফিক-ইমরুলের ফিফটি আর রুবেল-সাকিবের বোলিং। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, মাশরাফি বললেন দল হিসেবে ভাল খেলতে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তাই বললেন, ‘আমাদের মূল সমস্যা হচ্ছে দল হিসেবে ভালো খেলতে পারছি না।’ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ মূলত হেরে গেছে ডি ভিলিয়ার্সের ১০৪ বলে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংসের কাছে। এ নিয়ে মাশরাফি বলেন, নিজের দিনে ডি ভিলিয়ার্স বিশ্বের সেরা। আজকে তার তেমন দিন ছিল। সাকিব পরপর দুইটা উইকেট নেওয়ার পর আমরা কিছুটা হলেও খেলায় ফিরছিল...
রোহিঙ্গা সংকটের দায় মিয়ানমার সেনাবাহিনীর : যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সংকটের দায় মিয়ানমার সেনাবাহিনীর : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক, স্লাইড
রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বুধবার এক বিবৃতিতে বলেছেন, রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমার সেনাবাহিনীর নেতৃত্বকেই দায়ী মনে করছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি। এর আগে জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে, রাখাইনে জাতিগত নিধন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। রাখাইনে সেনাবাহিনীর অত্যাচার, নির্যাতনের কারণে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম নিজেদের বাড়ি-ঘর ছেড়ে বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছ। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা বলছেন, সেনারা তাদের বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। টিলারসন বলেন, বার্মায় রোহিঙ্গাদের সঙ্গে যা কিছু ঘটছে তা নিয়ে আমরা দারুণভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, আমি দেশটির সরকারের বেসামরিক অংশের নে...
বেকায়দায় পড়েছেন আনিসুর রহমান মিলন

বেকায়দায় পড়েছেন আনিসুর রহমান মিলন

বিনোদন, স্লাইড
সামাজিক যোগাযোগের অ্যাপস ‘ইমো’ নিয়ে ভীষণ বেকায়দায় পড়েছেন চিত্রনায়ক আনিসুর রহমান মিলন। কারণ তার নিজস্ব এ অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। তবে কে বা কারা হ্যাকড করেছে সেটি এখনও বুঝতে পারেননি দাপুটে এ অভিনেতা। মিলন বলেন, আমার পরিচিত একজনের নম্বর থেকে প্রথমে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল ‘ভাই আমি একটি ইমো অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু কোনোভাবে আপনার ফোনে আমার কোড নম্বরটি চলে গেছে। আমাকে একটু কোড নম্বরটা পাঠাবেন?’ এরপর মিলন কোড নম্বর পাঠান। কিছুক্ষণ পরই খেয়াল করেন তার ইমো অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে গেছে। যদিও বিষয়টি মিলন ঘটনার সঙ্গে সঙ্গে টের পাননি। পরক্ষণে বুঝতে পারেন তার নম্বর দিয়ে ওই ফোন থেকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপর হিসাব অনুযায়ী মিলনের নম্বরেই মেসেজ এসেছে। আর একটি বিষয় হলো-যে নম্বর থেকে কোড নম্বর চেয়ে মেসেজটি আসে তার আইডিটিও হ্যাকড করা হয়েছে আরও আগেই। মিলন বলেন, ‘আমার অ্যাকাউন্ট থেকে...
মাসিক খরচ বাঁচানোর ২০টি কৌশল

মাসিক খরচ বাঁচানোর ২০টি কৌশল

বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, স্লাইড
ডেস্ক- দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি, কোন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় ইত্যাদি নানান কারণে জীবনে আর্থিক টানাটানি দেখা দিয়েই থাকে। এতে ভেঙে পড়ার কিছু নেই। নিজের প্রয়োজনীয় খরচগুলো একটু কৌশল করে কমিয়ে টাকা বাঁচানোর চেষ্টা করুন। জেনে নিন যে ২০ টি কৌশলে মাস শেষে অনেক গুলো টাকা বাঁচাতে পারবেন- ১। ইলেক্ট্রিসিটি বিল থেকে চাইলেই একটা বড় অংক বাঁচাতে পারেন। অপ্রয়োজনীয় কোন ইলেকট্রনিক গ্যাজেট চালাবেন না। মেশিনে নয়, হাতে কাপড় পরিষ্কার করুন। ভ্যাকুয়াম ক্লিনার বাদ দিয়ে ঝাড়ু দিন। অপ্রয়োজনীয় কোন বাতি জ্বালাবেন না, অকারণে ফ্যান চালিয়ে রাখবেন না, ওভেন বাদ দিয়ে চুলা ব্যবহার করুন। বাড়ি জুড়ে এনার্জি বাল্ব লাগিয়ে ফেলুন। প্রচুর টাকা বিল বাঁচবে। ২। পয়সা খরচ করে যারা জিমে যান তারা জিমে যাওয়া বাদ দিয়ে ঘরের কাজ করুন, ওজন এমনিতেই কমবে। প্রয়োজনে ঘরে ব্যায়াম করুন বা পার্কে হাঁটতে যান। ৩। লন্ড্রিতে কাপড় ইস্ত্রি না কর...
কাতারে সরকার পরিবর্তনের চেষ্টায় সৌদি

কাতারে সরকার পরিবর্তনের চেষ্টায় সৌদি

আন্তর্জাতিক, স্লাইড
ডেস্ক- ‘কাতার সরকারকে পরিবর্তনের চেষ্টা করছে সৌদি আরব।’ দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান সৌদির বিরুদ্ধে এ অভিযোগ করেন। মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন,  কাতারের ওপর অবরোধকারী দেশগুলো সন্ত্রাসবাদের উচ্ছেদ চায় না। তাদের পদক্ষেপের সঙ্গে সন্ত্রাসবাদে অর্থায়নের কোনো সম্পর্ক নেই। তারা বরং কাতারের বিরুদ্ধে সন্ত্রাস উসকে দিচ্ছে, কাতারে সরকার পরিবর্তন চাচ্ছে। সৌদি জোটের বিরুদ্ধে সরকার উৎখাতের অভিযোগ তুলে শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, সৌদি সরকারি কর্মকর্তারা সরকার পরিবর্তনের কথা বলছেন… আমরা দেখছি একটি দেশ উপজাতীয় অন্ধকার যুগে ফিরে যেতে চায়। কাতারে উপজাতীয়দের সঙ্গে যোগাযোগ করে চাপ বাড়াতে চায় তারা।’ থানি আরও বলেন, কাতারের ওপর অবরোধ আরোপ করায় আইএসের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বাধাগ্রস্ত হয়েছে। কাতারে ...
মীরসরাই নবগঠিত উপজেলা ছাত্রলীগের পরিচিতি ও কার্যকরী সভা

মীরসরাই নবগঠিত উপজেলা ছাত্রলীগের পরিচিতি ও কার্যকরী সভা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই নবগঠিত উপজেলা ছাত্রলীগের পরিচিতি ও কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে নবগঠিত ছাত্রলীগের পরিচিতি ও কাযকরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফরহাদ হোসাইনের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো. নুরুল মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সদস্য সিরাজ উদ্দৌলা, তৌহিদুল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না, নুরুল আবছার সেলিম, মাহফুজুল আলম, মানারাত আহম্মেদ চৌধুরী বাবু, মেজবাহ উদ্দিন বাবু, তানবীর হোসেন তপু, আলাউদ্দিন হায়দার রাজু, মেজবাউল আলম সোহেল প্রমুখ। উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির উক্ত সভায় উপজেলা ছাত্রলীগের সভ...
প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত

প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ প্রবীণ আওয়ামীলীগ নেতা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মীরসরাই উপজেলা শাখার আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। আ’লীগ নেতা মোঃ হুমায়ুনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক নুরুল আবছার সেলিম, পৌর কাউন্সিলর নুরুল মোস্তফা, জহির উদ্দিন। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা আল ফায়হাত সংগ্রাম, মমতাজ হোসেন রুবেল, খুরশেদ আলম রুবেল, নাজমুল আলম, মোঃ হান...
চোখ ভালো রাখতে এই ৬টি বিষয় অবশ্যই মেনে চলুন

চোখ ভালো রাখতে এই ৬টি বিষয় অবশ্যই মেনে চলুন

সুস্বাস্থ্য, স্লাইড
ডেস্ক- নিঃসন্দেহে চোখ আমাদের অমূল্য সম্পদ। চোখে যিনি দেখেন না তিনিই বোঝেন পৃথিবীতে চোখের কী মর্ম। তাই চোখের ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত। কারণ চোখ মানুষের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের তুলনায় একটু বেশি স্পর্শকাতর। এই জন্য চোখের কিছু বাড়তি যত্নের  প্রয়োজন। জেনে নিন চোখ ভালো রাখার কিছু সহজ উপায়। ফল ও সবজি চোখ ভাল রাখতে গাজর অনেক উপকারি। গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, বাদাম, কমলালেবু খান। টাটকা শাক-সবজিতে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘সি’। যা চোখের কর্নিয়া ভাল রাখতে সাহায্য করে। ছানি পড়ার হাত থেকেও বাঁচায়। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চোখের স্নায়ুকোষগুলিকে সুস্থ রাখে। রেটিনাকে সুরক্ষিত রাখে। তাই চোখ ভাল রাখতে স্যামন, টুনা, হ্যালিবাটের মতো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খান। ধুমপান ছাড়ুন আমরা জান...