Tuesday, July 28Welcome khabarica24 Online

প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ

প্রবীণ আওয়ামীলীগ নেতা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মীরসরাই উপজেলা শাখার আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন। আ’লীগ নেতা মোঃ হুমায়ুনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক নুরুল আবছার সেলিম, পৌর কাউন্সিলর নুরুল মোস্তফা, জহির উদ্দিন। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা আল ফায়হাত সংগ্রাম, মমতাজ হোসেন রুবেল, খুরশেদ আলম রুবেল, নাজমুল আলম, মোঃ হান্নান, মোঃ লিটন প্রমুখ। আলোচনা সভার শুরুতে মরহুম নুরুল ইসলাম ভূইয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।