অনলাইনে আম বিক্রি করে সাড়া ফেলেছেন মীরসরাইয়ের তরুণ উদ্যোক্তা ফরহাদ
বিশেষ প্রতিনিধি- রাজশাহীর আম কিংবা দিনাজপুরের লিচুর খ্যাতি সর্বজনবিদিত। গ্রীষ্ম ও বর্ষা—এই দুই ঋতুতেই বাজার সরগরম থাকে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি প্রভৃতি আমের সমারোহে। তবে ভোক্তাদের মনে বরাবরই এক প্রশ্ন—এই আমগুলো কি সত্যিই ফরমালিনমুক্ত?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ব্যতিক্রমী এক উদ্যোগ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী ফরহাদ হোসেন। মীরসরাই উপজেলার ১৪ নম্বর হাইকান্দি ইউনিয়নের তুলাবাড়িয়া গ্রামের এই তরুণ বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আর্থিক অনিশ্চয়তার কারণে চ্যালেঞ্জের মুখে পড়েন ফরহাদ। অষ্টম শ্রেণি থেকেই টিউশনের মাধ্যমে নিজের খরচ চালালেও, রাজশাহীতে তেমন টিউশনের সুযোগ না থাকায় আয়-রোজগারের নতুন পথ খুঁজতে হয় তাকে। ছোটবেলা থেকেই বাবার ব্যবসায়ে সহযোগিতা করার অভিজ্ঞতা তাকে নতুন চিন্তার দিকে ...







