মীরসরাইয়ে উন্নয়ন প্রতিবন্ধী ভাতা ফ্যান ও চেক বিতরণ
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাইয়ে উন্নয়ন ভাতা প্রতিবন্ধী ভাতা সিলিং ফ্যান ও ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বেদে ও অনগ্রসর জীবনমান উন্নয়নে ভাতা পরিশোধ বই, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সিলিং ফ্যান ও মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মীরসরাই কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা র...







