মুহুরী প্রজেক্ট সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬
নিজস্ব প্রতিনিধি ঃ
মীরসরাই উপজেলার জোরারগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টা জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কের ইছামতি ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সুণীল জলদাস জানান, জোরারগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা মুহুরী প্রজেক্টের দিকে যাচ্ছিল। এসময় প্রজেক্ট থেকে আসা একটি খালি ট্রাক (ঢাকা মেট্টো ড, ১১-১১৪১) ইছামতি ব্রীজের উপর উঠামাত্র সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। দূর্ঘটনারপর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায় এবং সিএনজি অটোরিক্সাটিও অজ্ঞাতস্তানে নিয়ে যায়। এঘটানয় স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জেসমিন আক্তার সিএনজি অটোরিক্সার চা...







