Friday, October 30Welcome khabarica24 Online

স্লাইড

মৎস আহরণের দাবীতে প্রশাসনের কাছে জেলেরা

মৎস আহরণের দাবীতে প্রশাসনের কাছে জেলেরা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ প্রজনন মৌসুমে ৬৫ দিন ইলিশ ধরা বন্ধের কারণে জেলেদের মৎস আহরণ করতে না পারায় অন্য মাছ ধরার ন্যুন্যতম অনুমতি সহ জীবিন ধারনের স্বাভাবিক উপায়ের দাবীতে উপজেলা প্রশাসনের কাছে তাদের সমস্যা সমাধানের দাবীতে আসে জেলেরা। ৯ জুন রবিবার দুপুর ১২টায় জেলেরা মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসে এসব দাবী জানায়। এ সময় জেলেদের সকল কথা শুনে জেলা প্রশাসকের সাথে কথা বলে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদুর রহমান, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক নুপুর ধর, ও কল্যান চক্রবর্তী, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন কান্তি ধুম সহ প্রমুখ নেতৃবৃন্দ। শতাধিক জেলে এসময় জানায় তাদের দুঃখ দুর্দশার কথা। জেলেরা ব...
মীরসরাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মীরসরাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাই উপজেলা থেকে এবারের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৮৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করলো সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পিতা নামে প্রতিষ্ঠা করা এস. রহমান ট্রাষ্ট। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার মহাজনহাটস্থ উক্ত ট্রাষ্ট এর অধিনস্থ শিক্ষা প্রতিষ্ঠান মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে মীর আলম মাসুক এর সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ সোহরাব হোসেন এর সঞ্চালনায় উক্ত জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় তিনি বলেন আমার বাবার প্রতিষ্ঠা করা এই বিদ্যালয়টি আমার দাদার নাম ফজলুর রহমানের নামে নামকরণ করা। সেই থেকে আজ পর্যন্ত এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে এই প্রতিষ্ঠান। আর এখন থেকে আগামী শত - সহ¯্র বছর উপজেল...
হিঙ্গুলীতে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা!

হিঙ্গুলীতে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা!

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ২ নং হিগুলী ইউনিয়নের মধ্যম আজম নগরের আব্দুল পন্ডিত বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হোসনে আরা আক্তার লিপি (২৫) ওই বাড়ীর নুর মোহাম্মদের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের মেহেদী নগর গ্রামের মেঘ আলম সওদাঘর বাড়ীর বাঁশ ব্যবসায়ী শেখ আলমের কন্যা। হিগুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, ‘নিহতের স্বামী আমাকে মুঠোফোনে বিষয়টি জানান।’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গৃহবধূ লিপি গলায় ফাঁস দিয়ে ঘরের তীরের সাথে ঝুলছে। নিহতের ৪ মাস বয়সি ১টি কন্যা রয়েছে। ফাঁস দেয়ার বিষয়ে তিনি বলেন, ‘যতটুক জেনেছি পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটাতে পারে। এই বিষয়ে নিহতের চাচা মফিজুর রহমান জানান, আমার ভাতিজিকে গত ৪ বছর পূর্বে সেখানে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেই। বি...

মীরসরাইয়ে জমে উঠেছে আতর-টুপির বিকিকিনি

প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
সানোয়ারুল ইসলাম রনি ঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এর মধ্যে মীরসরাইয়ে চলছে আতর, টুপি ও সুরমার জমজমাট বিকিকিনি। মীরসরাইয়ে বিভিন্ন বাজার গুরো দেখা যায় প্রায় প্রতিটি মার্কেটগুলোতে আতর, টুপি ও সুরমার ‘মোটামুটি’ জমলেও রমজানের শেষ দিকে তা অনেক বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সোমবার (৩ জুন) সরেজমিনে জোরারগঞ্জ, বারইয়ার হাট, মীরসরাই, মিঠাছরা সহ প্রায় প্রতিটি বাজারে আতর-টুপি-সুরমার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানা গেছে। মীরসরাই নূর মাইক সার্ভিস টুপি বিক্রেতা নুর উদ্দিন বলছেন, জুন মাসের শুরুতে রোজা ২৫টার পর থেকে ভালোই বিক্রি হচ্ছে। তার দোকানে সর্বোচ্চ বড়দের টুপি ৪০০ থেকে ৬০০টাকা ছোটদের টুপি ২০০- ২৫০ টাকা দামের মধ্যে ভালো বিক্রি হয় বলে জানান। তিনি আরো বলেন নামাজের আগে পরে ব্যবসা ভালো হয়। জোহর, আসর ও মাগরিবের নামাজের আগে পরে। দেশীয় টুপিই বেশি বিক্রি হয়। আতর বিক্রেতা সাকাওয়াত হোসেন ব...
সড়ক দুর্ঘটনায় মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ আহত ৩

সড়ক দুর্ঘটনায় মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহ আহত ৩

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নয়ন কান্তি ধুম সড়ক দূর্ঘটনায় গুরতর আহত হয়েছেন। এসময় তার ব্যাক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় গাড়িতে সাংবাদিক নয়ন ধুমের মাতা মেরী রাণী ধুম (৫৬) এবং ব্যাক্তিগত ড্রাইভার আকবর হোসেনও (২৪) আহত হয়। দূর্ঘটনার পর সেখানে বার আউলিয়া হাইওয়ে পুলিশ এবং সীতাকুন্ড মডেল থানা পুলিশ টিম দূর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে সহযোগিতা করেন। পরে দূর্ঘটনা স্থল থেকে উদ্ধারকারী রেকারের মাধ্যমে, রেকার সহযোগি ড্রাইভার বিদ্যুতের সহযোগিতায় গাড়িটি প্রায় ১৫ ফুট নিচ থেকে উপরে তুলে আনা হয়। পারিবারিক চিকিৎসক ডাঃ সমীর চন্দ্র নাথ জানান, হাতে, পায়ে, এবং মাথায় তিনি আঘাত পেয়েছেন। ঘাড়ে ব্যাথা অনুভব করছেন। প্রাথমিক চিকিৎসা শেষে আপাতত বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছি। কিছুটা সুস্থ্য অনুভব করলে শারীরিক প্রয়োজনীয় পরীক্ষা করে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী উন্নত ...
পাক্ষিক খবরিকার ঈদ উপহার বিতরণ

পাক্ষিক খবরিকার ঈদ উপহার বিতরণ

গ্যালারি, জনপদ, জাতীয়, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: পাক্ষিক খবরিকার উদ্যোগে সোমবার ( ৩ জুন) খবরিকা কার্যালয়ে খবরিকা সাংবাদিক ইউনিটের ২০১৮-২০১৯ সালের সক্রিয় সংবাদকর্মীগনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। খবরিকা সম্পাদক মাহবুব পলাশ এর ব্যক্তিগত উদ্যোগে উক্ত ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রবীণ সঙ্গিত শিল্পী ও খবরিকার উপদেষ্টা বাবু রণজিত ধর, মীরসরাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও খবরিকার উপদেষ্টা নয়ন কান্তি ধূম, খবরিকার নির্বাহী সম্পাদক ও দুর্বার সম্পাদক রাজীব মজুমদার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, খবরিকার উপসম্পাদক ও ছড়ার আসর সম্পাদক আনোয়ারুল হক নিজামী, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খবরিকার সহসম্পাদক দৈনিক মানবকন্ঠ এবং বাংলাদেশ জার্নাল এর সাংবাদিক নাছির উদ্দিন, খবরিকার বার্তা সম্পাদক ও দৈনিক ইনকিলাবের মীরসরাই প্রতিনিধি ইমাম হোসেন, খবরিকার বিভাগীয় সম্পাদক ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সানোয়ার ইসলাম রনি, সহ স...
মীরসরাই ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের ইফতার

মীরসরাই ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের ইফতার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাই উপজেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের উদ্যোগে উদ্যোক্তাদের ইফতার পার্টি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহেদ হোসেনের সভাপতিত্বে ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান।উক্ত ইফতার পার্টিতে আরো উপস্থিত ছিলেন উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, অর্থসম্পাদক আব্দুল হালিম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান রাজু সহ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার এমন একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।...
মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

মীরসরাইয়ে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল

জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসন এর উদ্যোগে বৃহস্প্রতিবার ( ৩০ মে) এক ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ কয়েকটি হলরুমে একযোগে অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান,  সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী,  ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আরা কাকলী, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান, মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ, প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ রাশেদ, জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, খুরশিদ আলম আজাদ...