নিউইয়ার্কে শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একুশ উদযাপন
২৬ বছর
গ্রন্থমেলা, স্মারক স্ট্যাম্প প্রকাশ ও জাতিসংঘের সামনে
শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একুশ উদযাপন
নিউইয়র্ক: একুশের গ্রন্থমেলা, ইউএসপিএস কর্তৃক স্মারক স্ট্যাম্প প্রকাশ ও জাতিসংঘের সামনে একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ ২০১৭ সালে একুশ উদযাপন করে।
একুশের প্রথম প্রহর
বাংলাদেশের একুশের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে মঙ্গলবার নিউ ইয়র্ক সময় বেলা ১টা ১ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। গত ২৫ বছরের মত এবছরও উপস্থিত সর্বকনিষ্ঠ শিশু জাইমা মাশিয়াত এর পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর একে একে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বীরবিক্রম, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্্রটদূত ও স্থায়ী প্রতিনিধ...







