Thursday, October 29Welcome khabarica24 Online

সারা-দেশ

মীরসরাইতে সোনালী ব্যাংক এর ট্রান্সফাষ্ট কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশ

মীরসরাইতে সোনালী ব্যাংক এর ট্রান্সফাষ্ট কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশ

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব  প্রতিনিধি ঃ সোনালী ব্যাংক মীরসরাই উপজেলা সদর শাখায় সোমবার ( ৬ মার্চ ) সকাল ১১টায় ট্রান্সফাষ্ট কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনালী ব্যাংক মীরসরাই শাখার ব্যবস্থাপক সুভাশিস ঘোষ এর সভাপতিত্বে এবং ব্যাংক কর্মকর্তা নুরুল হুদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক এর চট্টগ্রাম বিভাগীয় জেনারেল ম্যানেজার এম এ কাইয়ুম। তিনি তাঁর বক্তব্যে বলেন মীরসরাই উপজেলা এখন বিভিন্ন কারনে বহুমুখী সম্ভাবনাময় জনপদ। বিশেষ করে প্রধানমন্ত্রীর উদ্যোগে মীরসরাইতে যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে সেখানে খুব শীঘ্রই সরাসরি বিদেশী বিনিয়োগে নানান কার্যক্রম শুরু হবে।  ইতিমধ্যে আমাদের কাছে ও বিভিন্ন দেশ থেকে সরাসরি বিনিয়োগের অর্থ পৌছানোর সুবব্যবস্থার নানা প্রকার সরকারি নির্দেশনা  আসতে শুরু করেছে। আমরা আশা করছি বর্তমান সরকা...
বেগম খালেদা জিয়া করে দুর্নীতি আর শেখ হাসিনা করে উন্নতি- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

বেগম খালেদা জিয়া করে দুর্নীতি আর শেখ হাসিনা করে উন্নতি- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়া করে দুর্নীতি আর শেখ হাসিনা করে উন্নতি বিএনপি ক্ষমতা ছিলো ৩০ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা মাত্র ১৬ বছর তার ছেয়ে বেশি উন্নয়ন করেছি এবং ভবিষ্যৎতে ও করে যাবো। গত ৪ মার্চ (শনিবার) বিকাল ৪টায় পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন বিএনপি ছিল খাম্বা বান্ধব সরকার। সারা বাংলাদেশে খাম্বা দাঁড় করিয়ে সাধারণ মানুষের টাকা মেরে বেগম জিয়ার ছেলে তারেক রহমান যুক্তরাজ্যে পলাতক রয়েছেন। আর আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুাৎ পৌঁছে দিয়েছি। মায়ানী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলা উদ্দিন এর সভাপতিত্বে এবং মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী সঞ্চালনায় উক...
মীরসরাইয়ে হিতকরীর সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা

মীরসরাইয়ে হিতকরীর সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধিঃ  মীরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘হিতকরী’র সার্বিক ব্যবস্থাপনায় ৪ মার্চ (শনিবার) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়।   ‘নিখাদ ওয়েল ফেয়ার এন্ড বিজনেস কমিউনিটির উদ্যোগে, লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল সিটির সহযোগিতায় এবং হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প চলে আবুতোরাব ফাজিল মাদ্রাসা মাঠে।         বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভায় হিতকরী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন শাহীন কাকলী। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা স...
মীরসরাইয়ে ৯০ স্বেচ্ছাসেবী সংগঠনের পুণর্মিলনী

মীরসরাইয়ে ৯০ স্বেচ্ছাসেবী সংগঠনের পুণর্মিলনী

মীরসরাই, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই সন্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদোগে বাওয়াছড়া লেকে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত পুণর্মিলনী অনুষ্ঠানে উপজেলার ৯০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও অতিথি সহ প্রায় ৪০০ জন অংশগ্রহন করেন। শুক্রবার(৩মার্চ) পুণর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্মতা জসীম উদ্দিনের এর সভাপতিত্বে এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সোনালী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের জি.এম এম এ কাউয়ুম, মীরসরাই মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামসেদ আলম, ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, চট্টগ্রাম প্রেসক্লারে অর্থ-সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম রেসিডেন্সি...
মীরসরাইয়ে হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা আগামীকাল শনিবার

মীরসরাইয়ে হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা আগামীকাল শনিবার

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
আগামী ৪ মার্চ (শনিবার) মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘হিতকরী’র সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। ‘নিখাদ ওয়েল ফেয়ার এন্ড বিজনেস কমিউনিটির উদ্যোগে, লায়ন্স ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল স্টার, লিউ ক্লাব অব চিটাগাং মডেল সিটির সহযোগিতায় এবং হিতকরীর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকাল ৮ টা থেকে দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প চলবে আবুতোরাব ফাজিল মাদ্রাসা মাঠে। হিতকরী সংগঠনের নির্বাহী সদস্য-মুহাম্মদ শহিদুল ইসলাম রয়েল জানান, রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, ওষুধপত্র এবং পরিক্ষা-নিরিক্ষা শেষে রোগীদের চোখের ছানি ফ্রি অপারেশনের জন্য বাছাই করা হবে। তিনি আরো বলেন, আমি সংশ্লিষ্ট এলাকার সকলের প্রতি অনুরোধ করবো আপনার পরিবার, প্রতিবেশীদের মধ্যে, এলাকায় চক্ষু সমস্যায় জর্জরিত, ছানি আচ্ছন্ন অভাবিদের কাছে এই খবর পৌঁছে দিয়ে এই জনহ...
মীরসরাইয়ে নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী

মীরসরাইয়ে নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  নিজস্ব প্রতিনিধি॥  মীরসরাইয়ের ঐতিহ্যবাহী  নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয়ের এসো মিলি পুরোনো স্মৃতির আঙ্গিনায় এর স্লোগানকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। শুক্রবার (৩ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে মুখরিত হয় বিদ্যালয় আঙ্গিনা। সকাল ১০টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফৌরদোস হোসেন আরিফ এর সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী পুণর্মিলনী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া এবং উপদেষ্টা ফরিদুল হাসান টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত এম.ওয়াহিদুর রহমান চৌধুরী,  এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ক্লিফটন গ্রুপের চেয়ারম্যন প্রফেসর এমডি.এম কামাল উদ্দিন চৌধুরী,...
প্রজন্ম মীরসরাইয়ের অর্ধযুগপূর্তি অনুষ্ঠান ।। নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে সুন্দর ভবিষ্যত গড়তে হবে : গণপূর্ত মন্ত্রী

প্রজন্ম মীরসরাইয়ের অর্ধযুগপূর্তি অনুষ্ঠান ।। নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে সুন্দর ভবিষ্যত গড়তে হবে : গণপূর্ত মন্ত্রী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ।। মীরসরাই তথা বাংলাদেশের নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে নিরাপদ ও সুন্দর ভবিষ্যত গড়তে হবে। নতুন প্রজন্ম সুশিক্ষিত হলে তাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। মীরসরাইয়ের শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরায়ের অর্ধযুগপূর্তি ও মেধাবৃত্তি ২০১৬ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়নও গ্‌ণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি একথা বলেন। তিনি আরোও বলেন , অপার সম্ভাবনাময় মীরসরাইয়ের উন্নয়নের গতিকে ত্বরানিত করতে তরুণ প্রজন্ম কে এগিয়ে আসতে হবে। আর সুশিক্ষিত মিরসরাই গড়তে সমাজের সবাইকে এগিয়ে আসার আহব্বান ও জানান তিনি। মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যেমে অনুষ্ঠান উদযাপন করা হয়। গত ২৫ ফেব্রুয়ারী শনিবার র?্যালি ও ফানস উড়িয়ে পরে বেলা ১১ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলি, সংগঠন...
আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের এজিএস নির্বাচিত হলেন সাংবাদিক মনজুরুল হক : অভিনন্দন

আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের এজিএস নির্বাচিত হলেন সাংবাদিক মনজুরুল হক : অভিনন্দন

জাতীয়, প্রথম পাতা, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের এজিএস নির্বাচিত হলেন সাংবাদিক মনজুরুল হক। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে তাকে সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত করা হয়। তিনি আমেরিকাস্থ টিবিএন২৪ টিভির সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক মিরসরাই থেকে প্রকাশিত মাসিক চলমান মিরসরাই’র প্রধান সম্পাদক এবং প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক শওকত ওসমান রচি। কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি দর্পণ কবীর (এটিএন বাংলা), সহ সাধারণ -সম্পাদক মনজরুল হক (টিবিএন-২৪ টিভি). কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার (সাপ্তাহিক বর্ণমালা) এবং নির্বাহী সদস্য নাজমুল আহসান (সম্পাদক-পরিচয়), সৈয়দ ওয়ালী উল আলম (প্রবাস), এবিএম সিদ্দি...