মীরসরাইয়ে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিন্মাঞ্চল প্লাবিত
নিজস্ব সংবাদদাতা ঃ টানা প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে মীরসরাইয়েয় নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। মীরসরাই উপজেলার কাঁচা,পাকা,আধাপাকা রাস্তাসহ গ্রামীণ সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় যানবাহন ও জন চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। আবার কোন কোন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ ও বহু মৎস্য ঘের ।
জানা গেছে, ভোররাতের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে উপজেলার ইছাখালী, কাটাছড়া, সাহেরখালী, মিঠানালা, ওয়াহেদপুর, সহ মঘাদিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লবিত হয়েছে। উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ফেনাপুনী গ্রামে পানিবন্দী হয়ে জীবন যাপন করছে শতাধিক পরিবারের লোকজন।
অপরদিকে, ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে পাহাড় ধ্বসের আতংক, আশংকা নিয়ে দিন কাটাচ্ছে পাহাড়ী এলাকা করেরহাট, খৈয়াছড়া, ওয়াহেদপুর, জোরারগঞ্জ, মীরসরাই সদর ইউনিয়নের পাহাড়ী- সহ প্রায় ৩০ হাজার মানুষের পরিবার।
পানিতে প্লাবিত ভোক্তাভোগী ওহায়েদপুর ইউনিয়নের ম...







